১৭৪ - তাফসীরে সুরা তওবা আরেকটি চিন্তার বিষয় হল, কিছু ওলামায়ে কিরাম ইমাম মাহদী সংক্রান্ত সকল চিন্তা-ভাবনার অবসান ঘটিয়ে বলেন, এটা সঠিক চিন্তা নয়। সে সময়ে তারা কাতারে এ বিষয় নিয়ে এক সম্মেলন করে ঘোষণা দিয়েছিল যে, মাহদী নামের কেউ আসবে না। আর মাহদী সম্পর্কিত যত হাদীস বিদ্যমান সবই দুর্বল, অগ্রহণযোগ্য । অথচ আসল বিষয়টি হল, ইমাম মাহদী সম্পর্কে যত হাদীস আছে, তা স্বতন্ত্রভাবে এক একজন থেকে বর্ণিত হলেও সকল বর্ণনার সমন্বয়ে নির্যাস বের হয় যে, তা বহু লোক দ্বারা প্রমাণিত। আর হাদীস শাস্ত্রের পরিভাষায় একেই বলা হয়ে থাকে ৷, | এই সম্পর্কিত সকল হাদীসের নির্যাস হল, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ । তার সাথে এবটি বিশাল বাহিনী থাকবে । তিনি বাইতুল মুকাদ্দাসে ঈসা (আঃ)-এর ইমাম হবেন। ইমাম মাহদী সংক্রান্ত বিষয় আহলে সুন্নাত ওয়াল জামা“আতের আকীদা সংক্রান্ত বিষয়। এ বিষয়টি ভিন্ন ভিন্ন সূত্রে বর্ণিত হলেও বহু লোকের বর্ণনায় প্রমাণিত হয়েছে। হযরত ঈসা (আঃ) দাজ্জালকে ধাওয়া করে নিয়ে যাবেন এবং লুদ শহরের প্রবেশ পথে তাকে হত্যা করবেন। এরপর তিনি সাত বৎসর জীবিত থাকবেন। . ইতোপূর্বে তিনি তেত্রিশ বৎসর পৃথিবীতে ছিলেন আর আখেরী জামানায় সাত বৎসর থাকবেন। মোট চল্লিশ বৎসর তিনি হায়াত পাবেন। তাই আহলে সুন্নাত ওয়াল জামা'আতের আকীদা ও বিশ্বাস হল, হযরত ঈসা (আঃ)-কে জীবিত অবস্থায় আকাশে তুলে নেয়া হয়েছে। তিনি এখনো আকাশে জীবিত আছেন। শেষ জামানায় তিনি অবতরণ করবেন। শেষ জামানায় সেই সাত বৎসরে জমিন তার সমস্ত বরকত উগলে দিবে । আকাশ তার সকল কল্যাণ অবতীর্ণ করবে। ইসলাম আবার তার সর্বশক্তি নিয়ে প্রতিষ্ঠা পাবে । কোন কাফির, কোন শক্তি তার ভয়ের কারণ হবে না। সর্বত্রই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রিসালাত প্রতিষ্ঠিত হবে। তিনি পৃথিবী থেকে সকল ক্রুশ ভেঙে ফেলবেন। জিযিয়া কর আরোপ করবেন। শুকর হত্যা করবেন। একটি বেদানা বহু মানুষের ক্ষুধা নিবারণের জন্য যথেষ্ট হবে। বেদানার দানাগুলো বড় বড় হবে। মুসলিম শরীফের এক হাদীসে বর্ণিত আছে, দাজ্জাল পৃথিবীতে এক দ্বীপে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় রয়েছে। হাদীসটি হযরত তামীম দারী (রাঃ) থেকে বর্ণিত। তিনি খ্রিস্টান ছিলেন। শামে বসবাস করতেন । ইসলাম গ্রহণ করার পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট অনেক ঘটনা বর্ণনা করেছেন। দাজ্জালের 'ঘটনাটিও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট বর্ণনা করেছিলেন। বলেছিলেন, তারা একবার এক জাহাজে আরোহণ করে যাচ্ছিলেন । ঘটনাক্রমে তাদের জাহাজটি ভেঙে গেল। তারা তখন একটি দ্বীপে গিয়ে উঠলেন। তারা সেখানে লোমশ একটি প্রাণীকে পেলেন। প্রাণীটি তাদের সাথে কথা বলল। এতে তারা বিস্মিত হলেন। কিভাবে মানুষ ছাড়া অন্য প্রাণী কথা বলতে পারে! তারপর প্রাণীটি তাদের বলল, এ যে একটি গির্জা দেখা যাচ্ছে, তোমরা এখানে যাও। সেখানে একজন লোক আছে। তারা সেখানে গেলেন। দেখলেন, একজন লোক হাঁটু থেকে বুক পর্যন্ত শিকলে বাধা । লোকটি তাদের জিজ্ঞেস করল, আরব দেশে কি কোন আরব নবীর অভ্যুদয় ঘটেছে? উত্তরে তারা বললেন, না। লোকটি জিজ্ঞেস করল, তবারিয়া সাগরের অবস্থা কেমন? তা কি শুকিয়ে গেছে, না শুকায়নি? তারা বললেন, না, শুকায়নি। লোকটি জিজ্ঞেস করল, বিসানের খেজুর বাগানের খবর কি? তা কি এখনো ফল দিচ্ছে? (বিসান ফিলিস্তিনের একটি অঞ্চলের নাম) । তারা বললেন, হ্যা, তা এখনো ফল দিচ্ছে। এধরনের আরো অনেক প্রশ্ন করল। কারণ, এগুলো কিয়ামতের আলামত ৷ বর্ণিত আছে, ইয়াজুজ-মাজুজ বের হবে। তবারিয়া সাগর অতিক্রম করবে এবং তার সব পানি পান করে ফেলবে । তারা বিসান এলাকার খেজুর বাগানের ফল খাবে। তারপর থেকে আর সে বাগানে ফল হবে না। |
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।