১৭২ তাফসীরে সূরা তওবা ধ্বংস করে দেয়ার পর ওযাইর (আঃ) বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করেন। চারিদিকে মানুষের কঙ্কাল দেখতে পান। ধ্বংসের আলামত চারিদিকে স্পষ্ট | তিনি বললেন € ৪১ ০০ Blois os ০ অর্থ : মৃতদের হাড়গোড় বিক্ষিপ্ত হওয়ার পর আল্লাহ তা'আলা কীভাবে এদের পুনরুজ্জীবিত করবেন! এমনি বিস্ময় প্রকাশ করে হযরত ইব্রাহীম (আঃ) বলেছিলেন ৫ ১৪ LS yo অর্থ : হে আমার রব! আমাকে দেখান কীভাবে আপনি মৃতদের জীবিত করেন! হযরত উযাইর (আঃ) সে কথা বলার পর আল্লাহ তা'আলা তাকে একশত বৎসর মৃত অবস্থায় রাখলেন। তারপর তাকে জীবিত করলেন। তার সাথে এক ঝুড়ি তীন ছিল এবং একটি পাত্রে আঙ্গুরের নিংড়ানো রস ছিল। একশত বৎসর পরে আল্লাহ তাকে জীবিত করে বললেন, তুমি তোমার খাবার ও পানীয়র দিকে তাকাও, তা নষ্ট হয়ে যায়নি। অথচ তীন ফল এক দিনের বেশি ভাল থাকে না। আর আঙ্গুরের রসও দুর্গন্ধময় হয়নি। আল্লাহ তা'আলা এ বিষয়টি কুরআনে এভাবে বর্ণনা করেছেন- 086৫5265242 65৯5 LT ৪৬2 45875 SYA 41580 ০৪১৪5 ৬০) অর্থ : “তুমি তোমার গাধাটির দিকে চেয়ে দেখ আর আমি তোমাকে মানুষের জন্য দৃষ্টান্ত বানাতে চেয়েছি। আর হাড়গুলোর দিকে চেয়ে দেখ, সেগুলোর উপর আমি কিভাবে গোস্তের আবরণ পরিয়ে দেই। অতঃপর যখন তার নিকট এ অবস্থা প্রকাশ হল, তখন বলে উঠল, আমি জানি, নিঃসন্দেহে আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাশীল। (সূরা বাকারা £ ২৫৯) বর্ণিত আছে, বনী ইসরাঈলের উপর যখন বিপর্যয় নেমে এল, তখন তাদের আলিমরা তাওরাতকে মাটির নীচে দাফন করে রাখল। এরপর উযাইর (আঃ) পৃথিবীতে বিচরণ করে ইলম শিখতে বের হলেন। তাকে জিজ্ঞেস করা হল, হে উযাইর! কোথায় যাচ্ছ? উত্তরে তিনি বলেছিলেন, আমি পৃথিবীতে ঘুরে ঘুরে ইলম অর্জন করব। তখন আল্লাহ তা“আলা তাকে বহু কল্যাণময় জ্ঞান দান করেছিলেন এবং মুসা (আঃ)-এর উপর যে তাওরাত অবতীর্ণ হয়েছিল, তিনি তা মুখস্থও করেছিলেন। তিনি মানুষকে তাওরাত শিখাতেন। এভাবে কয়েক প্রজন্ম বিগত হয়ে যাওয়ার পর বখতে নসরের বন্দিখানা থেকে মুক্তি পাওয়ার পর কিছু আলিম বাইতুল মুকান্দাসে ফিরে এল এবং মাটির নীচে লুকিয়ে রাখা তাওরাত বের করে আনল । তারা দেখল, উযাইর (আঃ)- এর মুখস্ত তাওরাত ও দাফন করা তাওরাতের মাঝে কোন পার্থক্য নেই। তাই তারা বলতে শুরু করল, যদি উযাইর আল্লাহর পুত্র না হতেন, তাহলে আল্লাহ তাকে তাওরাতের এমন অবিশ্বাস্য জ্ঞান কেন দান করবেন? তাই বলছিলাম, উযাইর ইবনে শারকিয়া বনী ইসরাঈলের একজন বিশিষ্ট আলিম ছিলেন। ইহুদীরা তাকে আল্লাহর পুত্র অভিহিত করে শিরকে লিপ্ত হয় । আর নাসারারা (খ্রিস্টানরা) বলে মসীহ আল্লাহর পুত্র । নাসারাদের নাসারা বলা হয় কেন তা কি জান? ঈসা মাসীহ (আঃ)-এর শহর নাসেরা-এর দিকে সম্পৃক্ত করে তার অনুসারীদের নাসারা বলা হয়। আর ঈসা (আঃ)-কে মাসীহ বলার কারণ কয়েকটি । ১. আরবী ভাষায় ৪২৮ ০৮৮৫ (৮ অর্থ- ভ্রমণ করা । ঈসা (আঃ) সর্বদা ধর্ম প্রচার ও প্রসারের কাজে ভ্রমণে থাকতেন । কোথাও স্থির হয়ে থাকতেন না। তার কোন স্থায়ী ঘরবাড়ি ছিল না। তাই তাকে মাসীহ বলা হয়।
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।