তাফসীরে সূরা তওবা ১৭ প্রথম মজলিস সূরা তাওবা : আয়াত ১, ২, ৩ belies AALS 21 8 ned 0) 0 CEL 06 2৩৬৬ Gi 41748 20) 61253 1055475886০) ০০৯৬১ ১21 hl 5595 HE ০৫619 5 এরর IG ৩৮ এও 96০৫৩ ০4 GLE ও Gd 6 [4 # KY ০2057351758 05174859484 1 রা রা সপ b\ 2 (১) আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছিন্ন করা হল, যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে। (২) সুতরাং তোমরা চার মাস এদেশে নির্বিঘ্নে পরিভ্রমণ কর। আর জেনে রাখ, তোমরা আল্লাহকে পরাভূত করতে পারবে না, আর নিশ্চয় আল্লাহ কাফেরদের লাঞ্ছিত করে থাকেন। (৩) আর মহান হজ্জের দিনে আল্লাহ ও তার রাসূলের পক্ষ হতে লোকদের নিকট ঘোষণা করা হচ্ছে যে, আল্লাহ ও তার রাসূল মুশরিকদের থেকে দায়িতৃমুক্ত | অবশ্য যদি তোমরা তওবা কর, তবে তা তোমাদের জন্য কল্যাণকর । আর যদি বিমুখ হও, তাহলে জেনে নাও, তোমরা আল্লাহকে পরাভূত করতে পারবে না। আর আপনি কাফেরদেরকে মর্মান্তিক শাস্তির সুসংবাদ দিন। ূ্ নাম ও প্রাসঙ্গিক আলোচনা | এটি মদীনায় অবতীর্ণ সর্বশেষ সুরা। আয়াতের সংখ্যা ১২৯ । এ সূরায় মুসলিম সমাজের সাথে অন্যান্য 88197858৮55 সম্পর্কের সীমাও নির্ধারিত হয়েছে। এ সুরার সবচেয়ে প্রসিজ্ধ নাম তাওবা । কারণ, এ সূরায় ১১৭নং আয়াতে আল্লাহর পক্ষ হতে ব্যাপকভাবে সকল মুসলমানের তওবা কবুল করে তাদের উপর অনুগ্রহ করার ঘোষণা দেয়া হয়েছে। ১১৮নং আয়াতে বিশেষভাবে তিনজন সাহাবী কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া ও মুরারা ইবনে রবী (রাঃ)-এর তাওবা কবুল করে তাদের উপর অনুগ্রহ করার ঘোষণা বিবৃত হয়েছে। এ সুরাটি সূরাতুল বারাআ নামেও প্রসিদ্ধ । বারাআ শব্দের অর্থ সম্পর্ক ছিন্ন করা । এ সূরায় মক্কার সকল গোত্রের সাথে কৃত মুসলমানদের সকল চুক্তি ছিন্ন ও বাতিল করা হয় এবং তাদের চার মাস সময় প্রদান করা হয়। এর মধ্যে যেন তারা যেদিকে সুবিধা চলে যায় বা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে ধন্য হয়। এ সূরার আরেক নাম আল-ফাজিহা। ফাজিহা শব্দের অর্থ অপমানকারী, লাঞ্ছনাকারী। কারণ, এ সূরায় মুনাফিকদের অপমান ও লাঞ্ছনার কথা বিবৃত হয়েছে। সাঈদ ইবনে জুবাইর (রাঃ) বলেন, আমি আব্বাস (রাঃ)- কে সূরা বারাআ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, এটি ফাজিহা (অপমানকারী)। কারণ, এ সূরায় বিভিন্ন আয়াতে মুনাফিকদের স্বরূপ উন্মোচন করা হয়েছে। যেমন বলা হয়েছে- ২-ক
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।