তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সূরা তওবা ১৬৯ মসজিদে আকসার খনন কাজ এখনো অব্যাহত রেখেছে। তারা তাদের সেই প্রতিশ্রুত মহাপুরুষের আগমন পথকে সুগম করতে বদ্ধপরিকর । আসলে খনন কাজ তাদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হল, মসজিদে আকসা ভেঙ্গে ফেলে সুলাইমান (আঃ)-এর ভিত্তির উপর পুনঃপ্রতিষ্ঠিত করা। আরেকটি ঘটনার কথা বলি। আমেরিকান মা'সুনীয়া গ্রুপের প্রধান তৎকালীন পশ্চিমতীরের ওয়াকফ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা শাইখ হিলমী মুহতাসিব এর নিকট প্রতিনিধি পাঠাল। বলল, আমরা আপনাকে সত্তর মিলিয়ন ডলার দিব, আপনি আমাদেরকে মসজিদে আকসা ভেঙে সুলাইমান (আঃ)-এর ভিত্তির উপর তা প্রতিষ্ঠা করার সুযোগ করে দিবেন। আপনারা এই সত্তর মিলিয়ন ডলার দিয়ে পূর্বতীরে একটি মসজিদে আকসা তৈরি করে নিবেন। একবার রাষ্ট্রের শীর্ষস্থানীয় এক ব্যক্তি আমাকে বলেছেন- মা'সুনীয়া গ্রুপের লোকেরা আমার নিকট বেশ কয়েকবার এসে আমাকে ফুসলিয়েছে, যেন আমি তাদের দলে যোগদান করি, তাহলে তারা আমাকে মন্ত্রী বানিয়ে দিবে। কিন্তু তিনি তা প্রত্যাখান করেছেন। অত্যন্ত কঠিন ভাষায় বলেছেন- আমাকে কি তাহলে ইহুদী হতে বলছ? মা'সুনীয়া গ্রুপের এক ব্যক্তি। নাম আব্দুল মজীদ মুর্তজা । জর্দানে সে মা“সুনীয়া গ্রুপের মধ্যমনি ছিল। যোগ্নাযোগ মন্ত্রী ছিল। মা“সুনীয়াদের সহযোগিতায় সে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেছিল। একটি মজার ঘটনার কথা মনে পড়ল। জর্দানের এই আব্দুল মজীদ মুর্তজা অত্যন্ত উচু পর্যায়ের লোক ছিল। বলা হয়, গোটা পৃথিবীতে মা'সুনীয়া গ্রুপের শীর্ষস্থানীয় পাঁচজনের মধ্যে সে ছিল একজন। একবার এক ফিলিস্তিনী যুবক বেশ কিছু সার্টিফিকেট নিয়ে চাকরির আশায় ঘুরছিল। সে বহু জাগায় ধর্ণা দিয়েও কোথাও চাকরি পায়নি। সে আর্থিক অসচ্ছলতার কারণে বাজার থেকে পুরাতন কাপড় ক্রয় করে পরিধান করত। একবার বাজার থেকে একটি আমেরিকান জ্যাকেট কিনে আনল । তারপর এ জ্যাকেট পরিধান করেই যোগাযোগ মন্ত্রণালয়ে চাকরির জন্য গেল। মন্ত্রী আব্দুল মজীদ মুর্তজার দরজায় গিয়ে দীড়াল। আব্দুল মজীদ মুর্তজা তাকে দেখেই চমকে উঠল। আসন ছেড়ে দাড়িয়ে গেল। এগিয়ে এসে বলল, আসুন, আসুন । আমার চেয়ারেই বসুন ৷ ফিলিস্তিনী যুবক তো হতবাক । সে মনে করল, তার সাথে বুঝি তামাশা করা হচ্ছে। কারণ, এতদিন তো কেউ তাকে জিজ্ঞাসাও করেনি । দারোয়ান তাকে বার বার শীর্ষ কর্মকর্তাদের দরজা থেকে তাড়িয়ে দিয়েছে। পুলিশ তাড়িয়ে দিয়েছে। অথচ আজ স্বয়ং মন্ত্রী তার জন্য তার আসন ছেড়ে দিচ্ছে! তাকে স্বাগত জানাচ্ছে! যুবক বলল, আমি বেশ কিছু দিন থেকে একটি চাকরি খুঁজছি। কয়েকটি মন্ত্রণালয়ে গিয়েছি। কিন্তু আশাব্যঞ্জক কোন সাড়া পাইনি। আব্দুল মজীদ মুর্তজা তখনই তার জন্য একটি চাকরির ব্যবস্থা করে দিল। চাকরি পাওয়ার পর তার অর্থনৈতিক অবস্থা ভাল হয়ে এল, তখন সে সেই পুরাতন কাপড় ছেড়ে দিয়ে নতুন কাপড় পরিধাণ করতে লাগল। অথচ সে তার এই অভাবিতপূর্ব ভাগ্য পরিবর্তনের কোন কারণই বুঝতে পারেনি। পুরাতন সেই জ্যাকেটের কারণেই যে সে চাকরি পেয়েছে তখনো সে তা বুঝতে পারেনি । কিছু দিন পরে যোগাযোগ মন্ত্রী আব্দুল মজীদ মুর্তজার সাথে তার দেখা হল। মন্ত্রী জিজ্ঞেস করল, তোমার সেই জ্যাকেটটি কোথায়? যুবক বলল, ‘আলহামদুলিল্লাহ! অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাই সেই পুরাতন কাপড় এখন আর পরিধান করি না৷‘ মন্ত্রী বলল, “তুমি যে জ্যাকেট পরেছিলে তা কি তোমাকে তোমার পদমর্যাদার জন্য দেয়া হয়নি?" যুবক বলল, “না, আমি তা পুরাতন কাপড়ের বাজার থেকে কিনে এনেছিলাম ।'

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।