১৬৬ তাফসীরে সূরা তওবা সর্বোচ্চ সার্টিফিকেট দেয়া হল। তারপর কী হয়? সে দেশে ফিরে এসে কোন কলেজের ইসলামী বিষয়ের "প্রফেসর হয়ে তার ছাত্রদের মাঝে ভ্রষ্টতা ছড়াতে থাকে । এ বর্তমানের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের কথাই বল৷ তাদের অধিকাংশ শাইখকে সরকারের ধর্ম মন্ত্রণালয় নিয়োগ দিয়ে থাকে । তাদের অবস্থা ঠিক এরকমই হয়ে থাকে । এভাবে যারা আমেরিকাতে যাচ্ছে, বৃটেনে যাচ্ছে বা পাশ্চাত্যের অন্য কোন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, তারা তাদের মেধা এভাবেই ওয়াশ করিয়ে ফিরে আসছে । আর এভাবে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। জার্মানীর এ প্রতিষ্ঠানের কথা একটু চিন্তা করে দেখ, যারা $2) ৬০২-০-। ৮৮৬ ০৮০৫৭ (॥ রচনা করেছে। এটা এক বিশাল ও দুরূহ কাজ। একদল খ্রিস্টান মুসতাশরিক বা প্রাচ্যবিদ লাগাতার চল্লিশ বছর মেহনত করে এ গ্রন্থটি তৈরি করেছে। তাই এখন যে কোন হাদীসের উৎস খুঁজে বের করা অত্যন্ত সহজ হয়ে গেছে। এ অভিধানটি খুললেই বলা যায়, কোন হাদীসটি কোথায়, কোন কিতাবে, কত নাম্বার পাতায় বিদ্যমান রয়েছে। এটা তো একটা মহান কাজ বটে । কিন্তু জামি'আ আজহারের ছাত্র আবী রাব্বা একটি কিতাব রচনা করেছে, তা পড়তে তো হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়। সে তার গ্রন্থে লিখেছে, বোখারীর সব হাদীস নাকি সহীহ নয়। তার প্রশ্ন, মাছি সংক্রান্ত হাদীসটি কিভাবে সহীহ হতে পারে? মাছির গোটা শরীরই রোগ-জীবাগুতে ভরা । হাদীসটি হল- SF বড এও এ cb) ও Ub ০913 “যদি কারো পাত্রে মাছি পড়ে, তাহলে সে যেন মাছিটিকে পুরোপুরি ডুবিয়ে দেয়। তারপর তাকে ফেলে দেয় 1” সে বলতে চাচ্ছে, বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে, মাছির সারা শরীরেই জীবাণু থাকে । তাই এ হাদীস . কীভাবে সহীহ হতে পারে? এভাবে তারা কৌশলে রাসূলের হাদীসে সন্দেহের বীজ বপণ করছে। তারা ইমাম বোখারীর (রহঃ) কিতাব সম্পর্কে সন্দেহ সৃষ্টি করছে। হযরত আবু হুরায়রা (রাঃ)-এর নামে অপবাদ দিতে সাহস পাচ্ছে। এভাবে ধর্মের বুনিয়াদে একের পর এক কীপন সৃষ্টি করছে। আরবী ভাষা-সাহিত্যও আজ তাদের ষড়যন্ত্রের হাত থেকে মুক্ত নয়। তারা আধুনিক কবিতা চর্চা করে। ছন্দবদ্ধ কবিতা রচনা করতে অপারগ বলে আধুনিকতার নামে তথাকথিত গদ্য কবিতা রচনা শুরু করেছে। আসল কথা হল, এরা আমেরিকা বা ফ্রান্সে গিয়ে ছয় বছর আরবী ভাষা ও সাহিত্য সম্পর্কে লেখাপড়া করছে। অথচ, এদের শিক্ষার মাধ্যম হল ইংরেজি । কিভাবে ইংরেজিতে আরবী সাহিত্য শিখবে? তাই দেখা যায়, এসব ব্যক্তি আরবী ব্যাকরণ সম্পর্কে অজ্ঞ থেকে যাচ্ছে। এরাই আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের শিক্ষক পদে নিয়োগ পাচ্ছে। আরবী সাহিত্য সম্পর্কে এদের কিছু জিজ্ঞেস করা হলে, ইনিয়ে-বিনিয়ে পাশ কাটিয়ে আত্মরক্ষার চেষ্টা করে। এরা ব্যর্থতা ঢাকার জন্য বলে, এই আধুনিক যুগে মধ্য যুগের সাহিত্য চর্চা করে কী লাভ হবে? এরা দু'পংক্তি আরবী কবিতাও রচনা করতে পারে না। এরা নিজেদেরকে সাহিত্যিক বলে; কিন্তু কবিতার রুচিও রাখে না। তাই এরা আধুনিক কবিতার নামে ছন্দহীন কবিতা রচনার পথ তৈরি করেছে। তারা বোকার মত না বুঝে মুতানাব্বী, আবু তাম্মাম, ইসরাইল কাইফের কবিতার সমালোচনাও করে। পাকা পণ্ডিত আর কাকে বলে! ইসলামী ইতিহাস গ্রন্থগুলোও তাদের আগ্রাসন থেকে মুক্তি পায়নি। প্রাচ্যবিদরা ইসলামের ইতিহাস লিখছে আর তা বাজারে ছেয়ে গেছে। ইহুদীদের লেখা ইতিহাসের গ্রন্থগুলোই বর্তমানে রেফারেন্স হিসেবে বিবেচিত হচ্ছে। আমাদের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোর পাঠ্য ইসলামী ইতিহাস গ্রন্থগুলো ইহুদীদের লিখিত ইতিহাস দেখে প্রণীত হয়েছে। তাই আমাদের সামনে সঠিক ইতিহাস জানার কি কোন পথ আছে?
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।