তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৬৪ | তাফসীরে সূরা তওবা | অর্থ : নিশ্চয়ই আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি । অতএব, অবশ্যই আমি আ সে কেবলার দিকেই ঘুরিয়ে দেব, যা আপনি পছন্দ করেন। এখন আপনি মসজিদুল হারামের দিকে মুখ ফিরান। আর তোমরা যেখানেই যাও সে দিকে মুখ ফিরাও। যারা কিতাবী, তারা অবশ্যই জানে যে, এটাই পালনকর্তার পক্ষ থেকে ঠিক। আল্লাহ তাদের কৃতকর্ম সম্পর্কে বেখবর নন। আপনি যদি কিতাবীদের নিকট সমুদয় নির্দেশ উপস্থাপন করেন, তবুও তারা আপনার কিবলা মেনে নেবে না। আর আপনিও তাদের কিবলা মানবেন না। তারাও একে অন্যের কিবলা মানে না। যদি আপনি আপনার নিকট জ্ঞান আসার পর তাদের আকাঙ্খার অনুসরণ করেন, তাহলে নিশ্চয়ই আপনি যালিমদের অন্তর্ভুক্ত হবেন। (সূরা বাকারা ৪ ১৪৪-১৪৫) | তাআলা উল্লেখিত আয়াত অবতীর্ণ করে মুসলমানদের অন্তরে দৃঢ়তা সৃষ্টি করলেন। সকল সন্দেহ দূর করে দিলেন। | ইহুদীরা মুসলমানদের সাথে যে সব অঘটন ঘটিয়েছিল, তার মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনায় হিজরত করে আসার পর পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার প্রত্যাশায় ইহুদীদের সাথে কিছু চুক্তি করেছিলেন । ইহুদীরা একের পর এক সব চুক্তি ভঙ্গ করতে লাগল প্রথমে ইহুদীদের বনু কাইনুকা চুক্তি ভঙ্গ করল। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের দেশান্তর করলেন। মদীনা থেকে বের করে দিলেন। এটা দ্বিতীয় হিজরীর ঘটনা। তৃতীয় হিজরীতে বনু নাষীর প্রতিশ্রুতি ভঙ্গ করল। পঞ্চম হিজরীতে খন্দকের যুদ্ধের সময় বনু কুরাইযা চুক্তিভঙ্গ করল। সপ্তম হিজরীতে রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম ইহুদীদের বস্তি খায়বার পদানত করলেন। তারপর মৃত্যুশয্যায় শায়িত রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দ্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন- _ ০০০৯] 5৯ ৩ Sha 59১] x 2 “তোমরা ইহুদী-ধ্রিস্টানদের আরব উপদ্বীপ থেকে বের করে দাও ।” মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে ইহুদীদের ছিল গভীর সম্পর্ক। বনু নাধীরের ইহুদীরা হুযুর সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামকে হত্যা করতে চেয়েছিল। তারা উমর ইবনে জাহহাস নামের এক ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের মাথায় পাথর ছুঁড়ে মারার জন্য নিয়োজিত করল । এই জঘন্য ও হীন ষড়যন্ত্রের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের দেশান্তরিত করেছিলেন। রাসূলের ইন্তেকালের পরও ষড়যন্ত্র থেমে রইল না। অগ্নিপূজকরা হযরত উমর (রাঃ) কে হত্যার ষড়যন্ত্র ' করল । এ ক্ষেত্রেও ইহুদীদের কালো হাত সক্রিয় ছিল। এঁতিহাসিকদের কেউ কেউ বলেছেন- নরাধম আবু জুলু কর্তৃক এই হত্যাকাণ্ডের সাথে কা“ব আহবার ও পারস্য সম্রাট হরমুজানও জড়িত ছিল। হযরত উমর (রাঃ) নামাযরত অবস্থায় আবু লুর্নুর হাতে শাহাদাতবরণ করেছিলেন। আর ইসরাইলী রেওয়েতের নামে যেসব জাল রেওয়ায়েত ইসলামী বই-পুস্তকে অনুপ্রবেশ করেছে, তাও ইহুদীদের কারসাজি, তাদের ষড়যন্ত্রের ফসল। কাব আহবার সম্পর্কে অনেকের মন্তব্য হল, তিনি কুরআনের তাফসীরে ইসরাইলী রেওয়ায়েত অনুপ্রবেশ ঘটানোর কাজ করেছেন । হযরত উসমান (রাঃ)-এর নির্মম হত্যাকাণ্ডের ঘটনাও ইহুদীদের ষড়যন্ত্রেরই ফসল। এর মূল নায়ৰু আব্দুল্লাহ ইবনে সাবা নামক ইয়ামেনের এক ইহুদী । ইতিহাস গ্রন্থে বর্ণিত আছে, কিভাবে দেশে দেশে ঘুরে ঘ্বুর সে ওসমান (রাঃ)-এর বিরুদ্ধে সাধারণ মানুষদের ক্ষেপিয়ে তুলেছে। ইরাকে অবস্থানকালে সে শামের লোকদের চিঠি দিয়ে জানাল, ইরাকের চারদিকে অশান্তি বিরাজ করছে। দ্রব্যমূল্য উদ্ধগতিতে বেড়ে চলছে। ফলে শাষের লোকেরা ধারণা করছে, ইরাক শেষ হয়ে গেছে। আর শামে গিয়ে ইরাকের লোকদের চিঠি লিখে জানাল, শাঙের সর্বত্র নৈরাজ্য ছড়িয়ে পড়েছে। অভাব-অনটন, রোগ, বালা-মুসিবতের যেন শেষ নেই। এভাবে তার অবিরাষ্ক

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।