তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৬২ তাফসীরে সূরা তওবা আশেপাশের লোকেরাও শাফেয়ী মাযহাব গ্রহণ করে নিয়েছিলেন। কিন্তু ধীরে ধীরে তার বিলুপ্তি ঘটেছে এবং পরে আবার সকলে হানাফী মাযহাবের অনুসারী হয়ে গেছে। এর পশ্চাতে একটি চমৎকার কাহিনী আছে। একদিন সুলতান মাহমুদ গজনবী কৌতৃহলবশত শাফেয়ী মাযহাবের আলিম আবূ ইসহাক ইসফারাইনীকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমাকে শাফেয়ী মাযহাবের নামায ও হানাফী মাযহাবের নামায কেমন হয়, পড়ে দেখাতে পারবে? আবু ইসহাক বললেন, অবশ্যই পারব ৷ তারপর তিনি নবীষে তামার অর্থাৎ খেজুর ভিজানো মিষ্টি পানি দ্বারা অজু করলেন ও দাড়িয়ে নামা আদায় করলেন। তবে নতুন এক পদ্ধতিতে ৷ অর্থাৎ হানাফী মাযহাবে সর্বনিম্ন যে আমলটুকু করলে নামায হয়ে গেছে বলে ফতওয়া দেয়া হয়, সে আমলগুলো করে নামায আদায় করলেন। সুরা ফাতিহা পড়লেন না। নামাযের শুরুতে আল্লাহু আকবার না বলে লা ইলাহা ইল্লাল্লাহু বললেন। মুরগি ঠোকর দিয়ে খাবার তুলে নেয়ার ন্যায় অত্যন্ত সংক্ষেপে রুকু করে নিলেন। এভাবে নামায আদায় করলেন। এতে সুলতান মাহমুদ গজনবী অত্যন্ত বিস্মিত হলেন। বললেন, আচ্ছা, শাফেয়ী মাযহাব অনুযায়ী নামায আদায় করে দেখাও । এবার তিনি পানি আনালেন এবং পরিপূর্ণভাবে সুন্দরভাবে ওযু করলেন। তারপর নামাযে দাড়ালেন, সূরা ফাতিহা পড়লেন। তার সাথে সূরা মিলালেন। রুকুর পর ধীরস্থির হয়ে দীড়ালেন। তারপর ধীরে সেজদায় গেলেন। এতমিনানের সাথে সেজদা আদায় করলেন । এভাবে সুন্দর করে নামায আদায় করলেন। সুলতান মাহমুদ যেন ক্ষণকালের জন্য চিন্তার জগতে হারিয়ে গেলেন। হঠাৎ মাথা উঁচু করে বললেন, আজ থেকে আমি শাফেয়ী মাযহাবের অনুসরণ করব। সুলতানের দেখাদেখি তার সভাসদদের অনেকে শাফেয়ী মাযহাব গ্রহণ করে নিল। এভাবে গজনী ও তার আশেপাশে শাফেয়ী মাযহাব ছড়িয়ে পড়েছিল। কিন্তু মনে হয় লোকেরা হানাফী মাযহাবে ফিরে গেছে। এখনো পর্যন্ত গোটা আফগানিস্তানের লোকেরা হানাফী মাযহাবের অনুসরণ করছে। আমরা এবার মূল আলোচনায় ফিরে আসব । কিতাবীদের সাথে আমাদের এ যুদ্ধ কিয়ামত পর্যন্ত চলবে। তাই কুরআনে কিতাবীদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাদের ইতিহাস আমাদের সামনে তুলে ধরা হয়েছে। নবীদের সাথে তাদের অন্যায় আচরণের ইতিহাস তুলে ধরা হয়েছে। তাদের বিভিন্ন ষড়যন্ত্র, নবীদের প্রতি নানা নির্যাতন ও নির্দয়ভাবে নবীদের হত্যার ইতিহাস তুলে ধরা হয়েছে। লক্ষণীয় বিষয় হচ্ছে, আল্লাহ তা'আলা ইহুদী আর খরিস্টানদেরকে এক শব্দে ব্যক্ত করেছেন। অথচ তাদের পরস্পরের জিথাংসা, হত্যালীলা ও শত্রুতার দীর্ঘ ইতিহাস রয়েছে। তাদের রক্তাক্ত হত্যাক।প্ডের ইতিহাস পাঠ করলে আজো শরীর শিউরে ওঠে । তাদের পরস্পরে এত বিদ্বেষ সত্বেও আল্লাহ তা'আলা তাদেরকে একই শব্দে ব্যক্ত করেছেন। কারণ, আল্লাহ তা'আলা জানেন, তারা মুসলমানদের মোকাবেলায় এক হয়ে যাবে। এক্যবদ্ধভাবে তারা মুসলমানদের সাথে যুদ্ধ করবে৷ তাই আল্লাহ তাআলা কুরআনের বিভিন্ন জায়গায় ইহুদী- খ্রিস্টানদের 'ইয়া আহলাল কিতাব’ বলে সম্বোধন করছেন। যেমন আল্লাহ তা'আলা বলেন- OGG Ds MCAS DSO a: অর্থ : হে আহলে কিতাবগণ! তোমরা কেন আল্লাহর কালামকে অস্বীকার কর, অথচ তোমরাই তার সাক্ষ্যদান কর । (আলে ইমরান ৪ ৭০) ন 292%» সী ৫:৮1 ০5 ds পা ০1৮5 ES টির ০০১০7০০5228 559৮৩০9৩০1৩ Apel ১১-খ

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।