তাফসীরে সূরা তওবা ১৬১ ইসলাম ধর্মের অথ্াভিযানের বিরুদ্ধে প্রচণ্ড বাধা হয়ে দীড়াল। খ্রিস্টানদের প্রধান ধর্মযাজক বা পোপের আস্তানা ছিল রোম শহরে । সেখানেই ছিল তার প্রধান গির্জা। ফ্রান্সে “বালাতুশ-শুহাদা” রণাঙ্গনে মুসলিম সেনাপতি আবদুর রহমান গাফেকীকে হত্যা করে “শার্ল মারতাল” মুসলমানদের অগ্রাভিযানকে থামিয়ে দিল। ইউরোপে মুসলমানদের অগ্রযাত্রা থেমে গেল। এরপর ইতিহাসের পটভূমিতে এসে আবির্ভূত হল তুর্কীরা। নতুন করে আবার ইসলামের বিজয় যাত্রা শুরু হল। মুহাম্মদ ফাতেহ ছিল তুকীদের অত্যন্ত দুর্ধর্ষ দুঃসাহসিক সেনাপতি । তার রণকৌশলের সামনে ইউরোপ মাথা নত করল। পতন ঘটল কনস্টান্টিনোপলের ৷ মুসলিম মুজাহিদরা ইউরোপের অভ্যন্তরে বিজয়ী বেশে প্রবেশ করতে লাগল। এ সকল যুদ্ধে মুসলমানরা কিতাবীদের সাথেই যুদ্ধ করেছে। কিতাবীদের পক্ষ থেকেই বার বার বাঁধা এসেছে। যুদ্ধ হয়েছে। আমরা এখন যে দেশে আছি অর্থাৎ এই আফগানিস্তান, এটা ছিল পারস্য সাম্রাজ্যের অধীন। বদখশান, জুরজান, হেরাত, খোরাসান, বুখারা, সমরকন্দ এ সকল অঞ্চল পারস্য সাম্রাজ্যের অধীনে ছিল। এ সকল অঞ্চল হযরত উসমান (রাঃ)-এর খেলাফতকালে পদানত ও বিজীত হয়েছিল। জনৈক কবি চমৎকার বলেছেন- Vj ৩৬০ ৩৫ ০ 0 Ctl ০৬০ 4১০০০ ৩০৭ 9৮ ৫1 “তুমি কি দেখনি, আমি ভ্রষ্টতাকে ত্যাগ করে হিদায়াত গ্রহণ করেছি আর উসমান ইবনে আফফান (রাঃ)- এর বাহিনীতে মুজাহিদ হয়ে গেছি?” | এ গোটা অঞ্চল হযরত উসমান (রাঃ)-এর শাসনামলে বিজিত হয়েছে। বিশিষ্ট মুজাহিদ আব্দুর রহমান ইবনে সামুরা হযরত উমর বা উসমান (রাঃ)-এর যুগে কাবুল পদানত করেন। ইতিহাস পাঠে জানা যায়, ইসলাম যে সব জাতির নিকট পৌছেছে, তারা এত বিদ্রোহ করেনি, যত বিদ্রোহ করেছিল আফগানিস্তানের লোকেরা । এ দেশের লোকেরা বার বার বিদ্রোহ করেছে আর বার বার মুজাহিদ বাহিনী তাদের পদানত করেছে। আফগানদের সম্পর্কে খ্যাত যে, এ দেশের লোকেরা কোন মতবাদ বা ধর্মকে একবার গ্রহণ করে নিলে মজবুতভাবে তা আঁকড়ে ধরে আর তার প্রচারে জীবন কুরবান করতেও প্রস্তুত থাকে । তাই তারা যখন বৌদ্ধ ধর্মকে গ্রহণ করেছিল, তখন মজুবতভাবেই তা গ্রহণ করে নিয়েছিল। তাই আজো বামিয়ানে বুদ্ধের বিশাল মূর্তি বিদ্যমান রয়েছে। (সম্প্রতি তালেবানের শাসনামলে এ মূর্তিগুলোকে ধ্বংস করে দেয়া হয়েছে। -অনুবাদক)। এ আফগানিস্তানের লোকেরাই বৌদ্ধ ধর্মকে পাকিস্তান, হিন্দুস্তান ইত্যাদি এলাকায় প্রচার ও প্রসার করেছিল। ইসলাম আগমনের সময় প্রথমে কিন্তু তারা তা সহজে মেনে নিতে চায়নি। ফলে অনেক রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। কিন্তু ইসলামকে গ্রহণ করে নেয়ার পর তারাই ইসলামের ধারক ও বাহক হয়েছিল। ইতিহাসখ্যাত সুলতান মাহমুদ গজনবীর কথা কে না জানে । তিনি সতেরবার ভারতবর্ষে আক্রমণ করেছিলেন এবং ভারতবর্ষের প্রসিদ্ধ সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন। তখন থেকে তারা হানাফী মাযহাবকে যে আকড়ে ধরেছে, তা কিয়ামত পর্যন্ত ধরে রাখবে । যদি তারা কাউকে দেখে যে, সে শাফেয়ী মাযহাব অনুযায়ী বিতরের নামায পড়ে; ব্যস, তাহলেই হল, তার পিছনে আর তারা নামায পড়বে না। এ ব্যাপারে তারা কোন কথাই শুনবে না। পৃথিবীর বহু দেশে হানাফী মাযহাবের লোকেরা অন্য মাযহাবের লোকদের সাথে বসবাস করে। কিন্ত আফগানিস্তান একটি ব্যতিক্রম দেশ। এদেশে হানাফী মাযহাব ছাড়া অন্য কোন মাযহাবের লোক নেই বললেই চলে। তবে ইতিহাস গ্রন্থে বর্ণিত আছে, শাফেয়ী মাযহাবের বিশিষ্ট আলিম আবু ইসহাক ইসফারাইনী-এর কারণে সুলতান মাহমুদ গজনবী ও তার অনুসারীরা শাফেয়ী মাযহাব গ্রহণ করে নিয়েছিলেন। তখন গজনী ও তার ১১-ক
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।