১৫৮ তাফসীরে সুরা তওবা দ্বাদশ মজলিস ৮৫৯১1০৯০৭৭৯৩১সা পে 55৬৫5 IEEE ন কপ 25 ৮৮541 ৮৫৮ [₹ ০51 5০148 2322 294 দি 2 5৯৯১১54৯০52 2৮ VOIDS BD BLS 493 95589 09155 0৭) প5৮১[1৫ 252৫ হিপ টির তা রাতে 5০1 ০৩১৪৯১৪১৬৪০ 4১০4৮ GING চে G2 অর্থ : তোমরা আহলে কিতাবের এ লোকদের বিরুদ্ধে যুদ্ধ কর, যারা আল্লাহ ও পরকালের ব্যাপারে ঈমান আনে না এবং আল্লাহ ও তার রাসূল যা হারাম করে দিয়েছেন, তা হারাম করে না। আর সত্য ধর্ম গ্রহণ করে না। যতক্ষণ না তারা করজোড়ে জিযিয়া প্রদান করে। (সূরা তাওবা ৪ ২৯) আমি পূর্বেই আলোচনা করেছি যে, এ সূরায় আল্লাহ তা'আলা এক নতুন প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন। অর্থাৎ মুসলমানরা পূর্ববর্তী কিতাবীদের সাথে কেমন আচরণ করবে, এ বিষয়ের সর্বশেষ ও চূড়ান্ত বিধানাবলি এতে আলোচিত হয়েছে। আর যে বিষয়টি সবার নিকট স্পষ্ট, তা হল, আহলে কিতাবদের সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গী ভিন্ন। অবশ্য এ ক্ষেত্রে বর্ণনাভঙ্গীতে ও আলোচ্য বিষয় বর্ণনার ক্ষেত্রে কুরআনের এক অভিনব পদ্ধতি লক্ষণীয় বটে । কুরআনের মক্কী ও মাদানী সূরাগুলোর মাঝে পার্থক্য আছে। মদীনায় প্রথম যুগে অবতীর্ণ বিধান আর শেষ সময়কার বিধানসমূহের মাঝেও পার্থক্য বিদ্যমান ৷ তবে কিতাবীদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গী, তার চিন্তার প্রকৃতি ও বিধানাবলিতে তেমন কোন ভিন্নতা পরিলক্ষিত হয় না। তবে অবস্থা ও সময়ের ব্যবধানে যা পরিবর্তন হয়েছে, তা হল তাদের সাথে আচরণের ভিন্নতা । কিতাবীরা যে তাদের সঠিক অবস্থান থেকে দূরে সরে এসেছে. তারা যে আল্লাহপ্রদত্ত কিতাবের ধারক ছিল, তারা যে মানুষের জন্য হিদায়াতকারী ছিল; আর রাসুলুল্লাহ সন্ধাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমনের পর রাসূলের আনুগত্য ও অনুসরণ ছাড়া তাদের থেকে ভিন্ন কিছুর আশা করা যায় নাঃ এ মৌলিক বিষয়গুলোতে কোন বিরোধ বা পার্থক্য দেখা যায় না। এ বিষয়ে মক্কায় অবতীর্ণ আয়াতসমূহ বা মদীনায় অবতীর্ণ আয়াতসমূহের মাঝেও বিন্দুমাত্র পার্থক্য নেই । বিষয়বস্তুর আলোচনা ও বর্ণনার ক্ষেত্রে ভিন্নতা ও পার্থক্যের মূল কারণ হল, ইসলাম এক গতিশীল, আন্দোলনমুখী ও কর্মমুখর ধর্ম। বাস্তবতা ও সময়ের প্রয়োজনীয়তা উপলব্ধি করে সুনির্দিষ্ট লক্ষ্যপানে এগিয়ে যায়। ইসলামের প্রথম যুগের কথা বলছি! মন্ধায় কোন কিতাবী ছিল না। ইনুদী-খ্রিস্টান কেউ ছিল না। তাই কিতাবীদের সাথে মতবিরোধ সৃষ্টির কোন কারণও দেখা দেয়নি। মক্কায় মতবিরোধ সৃষ্টি হয়েছে শুধুমাত্র মুশরিকদের সাথে । তাই আমরা দেখতে পাই, মক্কায় অবতীর্ণ সূরাসমূহে বিক্ষিপ্ত আলোচনা ছাড়া কিতাবীদের নিয়ে তেমন কোন গভীর আলোচনাই নেই। যেমন সূরা শূরা মক্কায় অবতীর্ণ । তাতে আল্লাহ তা'আলা কিতাবীদের সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বলেন- পাঠ 2525 রর ০৯৫ পানর? Pe < টি 227 97? ? %৮15 1৮ টি পে 2৫৫2 পল ie OF SLES ৬৫ SEL ক 95 LEST Do 282৬ ৬ ০৪০1১৪65505) ক: ০39734 ০০৮4৬ 25 উট ১১০৩৮ SENS sl 0890 91548 GED অর্থ : তাদের কাছে জ্ঞান আসার পরই তারা পারস্পরিক বিভেদের কারণে মতবিরোধ করছে। যদি আপনার পালনকর্তার পক্ষ থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশের পূর্ব সিদ্ধান্ত না থাকত, তাহলে তাদের ফয়সালা হয়ে যেত। তাদের পর যারা কিতাবপ্রাপ্ত হয়েছে, তারা ঘোর সন্দেহে নিপতিত রয়েছে। (সুরা শুরা ৪ ১৪)
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।