তাফসীরে সূরা তওবা ১৫৭ বাদশাহ আব্দুল্লাহর আমলে ওমানে একটি গির্জা নির্মাণ করা হচ্ছিল । নির্মাণ কাজ বেশ অগ্রসর হওয়ার পর সংবাদ পেয়ে বাদশাহ আব্দুল্লাহ তা দেখতে গেলেন। সাথে সাথে তিনি শহরের প্রশাসককে ডেকে পাঠালেন। জিজ্ঞেস করলেন, এটা কি তৈরি হচ্ছে? প্রশাসক বলল, এটা খ্রিস্টানদের গির্জা। এরা আমার উপর প্রবল চাপ সৃষ্টি করে এটা তৈরি করছে। রোববারে তারা তাতে ইবাদত করবে । বাদশাহ আব্বুল্লাহ ক্ষিপ্ত হয়ে বললেন, তুমি তো দেখছি শহরে খ্রিস্টানদের জন্য দুর্গ তৈরি করছ? যাও এখনি এর নির্মাণ কাজ বন্ধ কর। বাদশাহর নির্দেশে তা ভেঙ্গে ফেলা হল। তখন নতুন গির্জা তৈরি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। একবার এক খ্রিস্টান “ লতা এর অধ্যক্ষ হল। এ কথা শুনে শহরের লোকেরা বিক্ষোভে ফেটে পড়ল । অথচ এখন সবকিছু উল্টো ঘটছে। থাক সে কথা, জিযিয়া কর কিসের বিনিময়ে প্রদান করতে হয়, এ ব্যাপারে ইমামদের মাঝে মতবিরোধ রয়েছে। ইমাম মালিক (রহঃ)-এর অনুসারীরা বলেন, কাফির হওয়ার কারণে তাদের হত্যা করা ওয়াজিব ছিল। কিন্তু হত্যা করা হচ্ছে না, তাই তাকে জিযিয়া কর প্রদান করতে হবে। ইমাম শাফেয়ী (রহঃ) বলেছেন- ইসলামী দেশে নিরাপদে বসবাস ও রক্তের বিনিময়ে জিথিয়া কর প্রদান করতে হবে। আর হানাফী মাযহাবের কতিপয় আলিম বলেছেন- জিহাদ ও জিহাদের সাহায্যের বিনিময়ে জিিয়া কর প্রদান করতে হবে । এ কারণে যে, তাদের জিহাদে অংশ গ্রহণে বাধ্য করা হয় না। তাই কেউ যদি ইসলাম গ্রহণ করে, তবে মালেকী ও হানাফীদের মতে তাকে সে বৎসরের ও পরবর্তী বৎসরের কোন জিযিয়া কর প্রদান করতে হবে না। আর ইমাম শাফেয়ী (রহঃ) বলেন, যদি সে বৎসরের জিযিয়া কর আদায় না করে থাকে, তবে তাকে সে বৎসরের জিযিয়া আদায় করতে হবে। যদি কেউ জিযিয়া আদায় না করে, তবে তাকে শাস্তি প্রদান করা বৈধ । তবে দরিদ্র বা দাস হলে, তাকে জিযিয়া কর প্রদান করতে হবে না। তেমনি মহিলাদেরও জিযিয়া কর প্রদান করতে হবে না। যুদ্ধে সক্ষম প্রাপ্তবয়স্ক ধনী অমুসলমানের উপরই জিযিয়া কর প্রদান ওয়াজিব । যদি কোন ধনী খ্রিস্টান অন্য কোন দরিদ্ব খ্রিস্টানের পক্ষ থেকে জিযিয়া আদায় করে, তবে তা গ্রহণ করা হবে না। জিযিয়া কর হল একটি লাঞ্ছনার বিষয়। হযরত উমর (রাঃ)-এর আমলে তাগলিব গোত্রের খ্রিস্টানরা জিযিয়া প্রদান করতে অস্বীকার করল। তারা বলল, জিযিয়া হল লাঞ্চনার বিষয় আর আরবরা লাঞ্কনা মেনে নিতে পারে না। সুতরাং আপনি যত ইচ্ছা আমাদের উপর কর ধার্য করুন; তবু আমরা জিযিয়া প্রদান করতে রাজি নই। হযরত উমর (রাঃ) তখন তাদের উপর দ্বিগুণ কর নির্ধারিত করে দিলেন এবং বললেন, তোমরা এবার এর যে নামই রাখ তা তোমাদের ইচ্ছা ।
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।