তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৫৬ তাফসীরে সূরা তওবা আমি নিজে শামের এক ব্যক্তিকে বলতে শুনেছি, আমরা পথ চলতে যখন কোন খ্রিস্টানকে পথের মাঝে দেখতাম, তখন বলতাম, এই! বামে সরে দাড়াও ৷ তখন খ্রিস্টানরা পথ ছেড়ে বাম পার্শ্বে এসে দীড়াত। কোন খ্রিস্টান অশ্বারোহী আমাদের সামনে পড়লে ঘোড়া থেকে নেমে যেত। কোন খ্রিস্টানের মুসলমানদের উপরে চড়ার অনুমতি ছিল না। তাই কোন খরিস্টানের মুসলমানের বাড়ির চেয়ে উঁচু বাড়ি নির্মাণের অনুমতি ছিল না। কিন্তু এখন অবস্থা একেবারে পাল্টে গেছে। বাদশাহ ফারুকের বোন ফাতহিয়্যা এক খ্রিস্টান যুবকের প্রেমে পড়ল । তার মায়ের নাম ছিল নায়েলী। তার মা তাকে বলল, এই মেয়েটি খ্রিস্টান ছেলে কামাল গালীকে বিয়ে করতে চায় ৷ ফারুক মায়ের কথা শুনে বিস্ময়ে হতবাক । বলল, যদি এমনই হয়, ভা লী জামি'আ আজহারের আলিমদের হাত থেকে কে আমাকে রক্ষা করবে? তারা তো আমাকে এবং আপনাদের -. কাফির ঘোষণা দিবে। কীভাবে সে এক খ্রিস্টান যুবককে বিয়ে করতে পারে! এটা অসম্ভব! কিছুতেই হতে পারে না। মা বলল, তুমি বিষয়টি নিয়ে চিন্তা কর। সমাধান এর একটা বের করতেই হবে। কোন উপায় না দেখে বাদশাহ ফারুক তার বোনের ব্যাপারে নিজেকে দায়িতৃমুক্ত ঘোষণা করল। আল- আযহারের মুফতীরা ফারুকের বোনকে কাফির ঘোষণা করল । সে এসব কিছুর পরওয়া করল না। সে কামাল গালীকে বিয়ে করে নিজের মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে আমেরিকায় চলে গেল। একদিন ফাতহিয়্যার টাকা শেষ হয়ে গেল। অবস্থার পরিবর্তন ঘটল। সে রাজকুমারী থেকে এক সাধারণ আমেরিকান পরিবারের বধূতে পরিণত হয়ে গেল। অন্যের কাজ করে সে নিজের অন্নের সংস্থান করত । একদিন ফাতহিয়্যার উপর ক্ষিপ্ত হয়ে তার খ্রিস্টান স্বামী তাকে গুলি করে হত্যা করল। তার স্বামী লস এঞ্জেলসের আদালতে গিয়ে আত্মসমর্পন করল। অপরাধ ও লোভ তাকে শেষ করে দিল। এক হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- | &॥ 01 NN ১৬০ ১৩ 5 2৯০৪৩ ০১৬ পপ ক OL পা ১৬৩ ৪১০৭৮ Bl ০০০9] Bl ৯) 5 এ] le bral ও ale ক bre এ Bl bx এসএ ৬৯) ০৭ ১০১৬৪৬ ০১৬ ০৪৮ ৭8145250785 2172৮781555 “আল্লাহ যখন কোন বান্দার উপর অসন্তুষ্ট হয়ে যান, তখন আকাশে জনৈক ঘোষণাকারী ঘোষণা করেন, আল্লাহ অমুক ব্যক্তির উপর অসন্তুষ্ট হয়ে গেছেন। সুতরাং তোমরাও তার উপর অসন্তুষ্ট হয়ে যাও। আর যে ব্যক্তি মানুষকে সন্তুষ্ট করার মাধ্যমে আল্লাহকে অসন্তুষ্ট করে. আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন। মানুষকেও তার প্রতি অসন্তুষ্ট করে তোলেন। আর যদি মানুষকে অসন্তুষ্ট করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন এবং মানুষকেও সন্তুষ্ট করেন।” তাই বলেছিলাম, ইসলামের বিধি-বিধান বিকৃত করে দেয়া হচ্ছে। ইসলামের বিধান কোথায় বাস্তবায়িত করবে? পৃথিবীর কোন একটি দেশ বা অঞ্চল নেই, যেখানে ইসলামী বিধি-বিধান পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত আছে। পৃথিবীর অন্যান্য দেশের কথা আর কী বলব! জর্দানের বাদশাহ আব্দুল্লাহ ১৯৫০ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তখন সামরিক বা পুলিশ বাহিনীতে কোন খরিস্টানকে অফিসার পদে পদোন্নতি দেয়া হত না। কোন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক হিসেবেও তাদের নিয়োগ করা হত না। জর্দানের কোন বিচারক খ্রিস্টান ছিল না। অথচ এখন শতকরা ৪৮ বা ৫০ জন বিচারক খরিস্টান। তারাই এখন মুসলমানদের বিভিন্ন বিষয়ের ফয়সালা দিচ্ছে। শুধু তাই নয়, খ্রিস্টানদের নিয়ে একটি বিশেষ ফোর্সও তৈরি করা হয়েছে এবং তাদের ক্ষমতাও প্রচুর ৷

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।