তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সূরা তওবা ১৫৫ বললাম, যুদ্ধরত খ্রিস্টান কারা? প্রশ্নকারী বলল, সকল খরিস্টান-ই তো যুদ্ধরত। বললাম, তারা কীভাবে যুদ্ধ করছে? বললাম, কেউ ক্রুস ব্যবহার করলেই সে যুদ্ধরত নয়। এটাতো তার বিশ্বাসের অন্তর্ভুক্ত বিষয় । যুদ্ধরত তো এ খ্রিস্টান, যে অস্ত্র উচিয়ে হত্যা করতে ধেয়ে আসে। | আমাদের মূল আলোচনা হল, যদি খ্রিস্টান-ইহুদী বা জিম্মী জিযিয়া কর আদায় করে, তাহলে তাকে চাষাবাদের বা ব্যবসা-বাণিজ্যের অনুমৃতি প্রদান করা হবে। তার ব্যবসা থেকে, চাষাবাদ থেকে রাষ্ট্র কোন কর নিবে না। তবে খেরাজী জমি থেকে খেরাজ নেয়া হবে। ৃ আমাদের মুসলিম দেশের সকল জমিই সাধারণত খেরাজী | তাই খ্রিস্টানদের ফসল থেকে খেরাজ নেয়া হবে। আর নিরাপত্তা কর হিসেবে তাদের থেকে জিযিয়া নেয়া হবে। তবে যদি তারা মুসলিম অধ্যুষিত দেশ বিশেষভাবে মক্কা ও মদীনার অধিবাসীদের জন্য খাদ্যসামগ্রী নিয়ে আসে, তাহলে এ ধরনের ব্যবসায়ী থেকে হযরত উমর (রাঃ) অর্ধ উশর গ্রহণ করতেন। তারা তেল, আটা ইত্যাদি নিয়ে আসলে তাদের থেকে অর্ধ উশর আদায় করতেন। আর অন্য ব্যবসা করলে তাদের থেকে পূর্ণ উশর গ্রহণ করতেন। খেরাজী জমি থেকে খেরাজ নেয়া হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খায়বারের ইহুদীদের থেকে খেরাজ গ্রহণ করেছিলেন। খায়বার বিজয়ের পর খায়বারের ভূমিকে তিনি দু'ভাগে ভাগ করেছিলেন। এক ভাগ মুজাহিদদের মাঝে বণ্টন করে দিয়েছিলেন। আরেক ভাগ সেখানকার ইহুদীদের নিকট রেখে দিয়েছিলেন। তারা খেরাজ প্রদান করত । মুসলমানরা তাদের জমীনের ফসল থেকে উশর প্রদান করে, আর অমুসলিমরা দেয় খেরাজ। জিযিয়া প্রদানকারী কোন অমুসলিম যদি তার বাড়িতে মদ তৈরি করে, তবে তাকে বাধা প্রদান করা হবে না। হ্যা, সে যদি হাটে বা প্রকাশ্যে মদ বা শুকর বিক্রির জন্য নিয়ে যায়, তবে তাকে অবশ্যই বাধা প্রদান করা হবে । এথেকে তাকে বিরত রাখতে হবে। যদি কোন অমুসলিম তার বাড়িতে নিজ পরিজনের জন্য মদ তৈরি করতে থাকে আর কোন মুসলমান তার বাড়িতে প্রবেশ করে যদি মদ তৈরির আসবাব ভেঙ্গে ফেলে, তাহলে সেই মুসলমানকেই এর ক্ষতিপূরণ দিতে হবে। কোন ইহুদী বা খ্রিস্টান যদি অস্ত্র উচিয়ে আমাদের মারতে আসে, তাহলে তার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব এবং আমরা যে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিলাম তা প্রত্যাহার করে নিব। তেমনিভাবে খ্রিস্টানদের ইসলামী দেশে থাকতে হলে ভিন্ন ধরনের পোশাক পরিধান করে থাকতে হবে। তাদের বুকের উপর এমন কোন চিহ্ন থাকতে হবে বা কোমরে এমন কোন বেল্ট বাধবে, যা দ্বারা বুঝা যায় যে, সে ইহুদী বা খ্রিস্টান । কারণ, ইসলামী দেশে মুসলমানদের চলা-ফেরার নির্দিষ্ট বিধান রয়েছে। মুসলিম ও অমুসলিম এক সাথে চললে মুসলমানরা রাস্তার মাঝ দিয়ে হাটবে। হযরত উমর (রাঃ) বাইতুল মুকাদ্দাসের খ্রিস্টানদের জন্য এই নিয়ম করে দিয়েছিলেন যে, তারা আত্মপরিচয়ের জন্য পোশাকের উপর বুকে এক বিশেষ ধরনের কাপড় ব্যবহার করত অথবা কোমরে তাগা ব্যবহার করত। এ ধরনের নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে তাদের চিহ্নিত করা হত। তারা অস্ত্র নিয়ে চলাফেরা করতে পারত না। পথের মাঝ দিয়ে তাদের চলার অধিকার ছিল না। ঘোড়ায় চড়লে তাদের গদি ব্যবহার করার অনুমতি ছিল না। তাছাড়া তারা গির্জায় ঘণ্টি বাজাতে পারত না। নতুন করে কোন গির্জা নির্মাণ করতে পারত না। ধর্মীয় উৎসবের দিনে তারা প্রকাশ্যে উৎসব পালন করতে পারত না। এসব নিয়ম ছিল হযরত উমর (রাঃ)-এর শাসনামলে ।

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।