তাফসীরে সূরা তওবা ১৫৩ যদি কোন ইহ্দী বা খ্রিস্টান কোন মুসলিম দেশে বসবাস করে, চাই সে পাশ্চাত্যের হোক বা প্রাচ্যের, তাকে হত্যা করা যাবে না, যদি সে সে দেশে ভিসা নিয়ে এসে থাকে। খুব ভালভাবে মনে রাখতে হবে, ভিসা অর্থ নিরাপত্তার প্রতিশ্রুতি প্রদান করা । ভিসা নিয়ে আসার অর্থ হল, সে তার জান ও মালের নিরাপত্তার প্রতিশ্রুতি নিয়েই মুসলিম দেশে এসেছে। যদি সে ধারণা করত, সে এ দেশে জান ও মালের নিরাপত্তা পাবে না, তাহলে সে এ দেশে আসত না। তাই তাকে হত্যা করা যাবে না। মৃত্যুদণ্ড দেয়া যাবে না। হ্যা, যদি সে তার প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং মুসলমানদের খ্রিস্টান বানাতে শুরু করে, তাহলে তার বিধান হল আমরা তাকে শেষবারের মত সতর্ক করে দিয়ে বলব, যদি তুমি মুসলমানদের মাঝে খিস্টানধর্ম প্রচার কর, তাহলে তোমার মৃত্যুদণ্ড অবধারিত এবং তোমাকে যে নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, তা আর বলবৎ থাকবে না। হ্যা, কোন অমুসলিম যদি ভিসা নিয়ে এসে কোন অবৈধ কাজে লিপ্ত হয় বা খ্রিস্টান ধর্ম প্রচার শুরু করে, তখন তাকে সতর্ক করা হবে। তারপরও যদি সতর্ক না হয়, তাহলে ইসলামী সরকার তাকে মৃত্যুদণ্ড প্রদান করবে । এটা ইসলামী বিধান। আমি এ ব্যাপারে বেশ অধ্যয়ন করে এ সিদ্ধান্তেই পৌছেছি। পক্ষান্তরে কোন দেশের ভিসা নিয়ে সে দেশে গমন করা মানে সে দেশের রাষ্ট্রীয় আইনবিরোধী কোন কাজ না করা। হ্যা, যদি তারা কোন মুসলিমকে নামায আদায় করতে, রোযা রাখতে ইত্যাদি ইসলামী বিধান পালন করতে বারণ করে, তবে তা মানা যাবে না। ূ তবে কোন মুসলিম অমুসলিম দেশের কাউকে ধোকা দিতে পারবে না। কারো সম্পদ ছিনিয়ে আনতে পারবে না। সে দেশের কোন নারীকে অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে না। রাষ্ট্রীয় ক্ষতিকর কোন কাজ করতে পারবে না। টেলিফোন বিল অপরিশোধিত রাখতে পারবে না। কারণ, ইউরোপ বা আমেরিকায় বা পাশ্চাত্যের যে কোন দেশের মানুষ ইসলামের শত্রু হওয়া সত্বেও মানুষদের বিশ্বাস করে। মানুষকে মানুষ হিসেবে অত্যন্ত সম্মান করে। মনে কর, আমাদের দেশে টেলিফোন বিল পাঠানোর পর দুদিন যেতে না যেতেই লাইন কেটে দেয়। হয়তো বা এক সপ্তাহ পর বা একমাস পর | কারণ, তুমি টেলিফোন বিল পরিশোধ করনি। এক মুসলিম যুবক আমাকে বলেছে, আমার টেলিফোন ও বিদ্যুৎ বিল এল। সে বিষয়টি তার আমেরিকান বন্ধুদের জানাল। বলল, আমার পি.এইচ.ডি শেষ হয়ে গেছে। আমি এখন দেশে ফিরে যাচ্ছি। অর্থ সংকটে আছি। কীভাবে এখন এ বিল পরিশোধ করব? তারা তাকে বলল, কোন চিন্তা নেই। তুমি তোমার দেশে ফিরে যাও । আমরা তা পরিশোধ করে দিচ্ছি। দেশে গিয়ে আমাদের কারো ঠিকানায় অর্থ পাঠিয়ে দিও । পাশ্চাত্যের লোকেরা মিল-ফ্যাক্টরির বীমা করে। ফ্যাক্টরি পুড়ে গেলে বা অন্য কোন প্রকার ক্ষতি হলে বীমা কোম্পানি তাদের ক্ষতি পূরণ প্রদান করে। কিছু আরব সেখানে গিয়ে করল কী! যখন দেখল, তার ফ্যাক্টরি লাভবান হচ্ছে না; বরং ক্রমান্বয়ে লোকসান দিতে দিতে পথে নামার অবস্থা । তখন গিয়ে বীমা কোম্পানিতে তার ফ্যাক্টরির বীমা করল। তারপর ফ্যাক্টরিতে আগুন দিয়ে তা জ্বালিয়ে বীমা কোম্পানিতে গিয়ে তার ক্ষতিপূরণ আদায় করল । বিলিয়ন ডলার বীমা কোম্পানি থেকে হাতিয়ে নিল। এটা অন্যায় ও অনৈতিকতা । এক ব্যক্তি প্রশ্ন করল, হে শাইখ! আপনার এ অভিমত তো সে সময়ের, যখন ইসলাম বিজয়ী ছিল, ইসলাম শৌর্য-বীর্ষের সাথে প্রতিষ্ঠিত ছিল। তার শক্তি ও প্রতাপ ছিল। তাই ইমাম আবু হানিফা (রহঃ) বলেছেন- যদি কোন মুসলমান কোন খ্রিস্টানের হাত ভেঙ্গে দেয়, তবে তাকে শুধু জরিমানা পরিশোধ করতে হবে । আমি বললাম, হ্যা, এখনো সেই বিধানই বলবৎ রয়েছে । শোন! ইসলামী রাষ্ট্র ছাড়া আহলে কিতাবদের সাথে ভারসাম্যপূর্ণ সুসম্পর্ক বজায় রাখা কখনো সম্ভব নয় । ইসলামী বিধান লঙ্ঘন করার কারণে যদি তুমি তাদের উপর আক্রমণ কর; অথচ তারা অপেক্ষাকৃত অধিক শক্তিশালী, তাহলে তার ফলাফল কী হবে তা কি ভেবে দেখেছ? শরী“আতের দৃষ্টিকোণ থেকে এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এ ধরনের কার্যকলাপ নিষিদ্ধ। বরং ইসলামী দাওয়াতের কাজ ও আমল নির্বিবাধে করার স্বার্থে
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।