তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৫২ তাফসীরে সূরা তওবা তাই পাশ্চাত্যের নারীদের বিয়ে করা অত্যন্ত জটিল ব্যাপার । যদি তাদের কেউ ইসলাম গ্রহণ করে, তবুও অত্যন্ত কঠিন ব্যাপার । কারণ, তাকে বিয়ে করার পর দীর্ঘদিন পর্যন্ত তাকে ইসলামী পরিবেশে রাখতে হবে। তাহলে তার মাঝে ইসলামী সভ্যতা, তাহযীব ও তামাদ্দুন ফিরে আসবে । একদিনেই মানুষ পরিবর্তন হয়ে যায় না। দীর্ঘদিনের সাহচর্ষে মানুষের স্বভাব-চরিত্রে পরিবর্তন আসে ৷ সাহাবায়ে কিরামের মাঝেও এরূপ ঘটনা আছে! হযরত কুদামা ইবনে মাযউন (রাঃ) ছিলেন বদরী সাহাবী । তার সম্পর্কে বর্ণিত আছে, তিনি মদ পান করেছিলেন! কেন? কারণ, দীর্ঘদিন যাবৎ তিনি মদ পান করে আসছিলেন। তাই হঠাৎ তা পরিহার করা অসম্ভব ছিল৷ আবু মিহযান (রাঃ) সম্পর্কে বর্ণিত আছে, তিনি কাদেসিয়ার যুদ্ধে মদপান করেছিলেন । তখন সা“দ ইবনে আবী ওয়াক্কাস (রাঃ) তাকে বন্দী করে রাখলেন। তার দু'হাতে শিকল পরিয়ে দিলেন ' তিনি যখনই জিহাদের অশ্বগুলো দেখতেন, তখনই মনের আবেগে অস্থির হয়ে যেতেন আর করুণ কণ্ঠে আবৃতি করতেন- Uy ৬০00৮ আও 8৬197268715, “আমার দুঃখের জন্য এটাই যথেষ্ঠ যে, অশ্বারোহী মুজাহিদদের উপর এসে বর্শা পড়বে আর আমি শৃঙ্খলাবদ্ধা হয়ে বসে থাকব ৷” আবু মিহযান (রাঃ)-এর এ অস্থিরতা ও আবেগ দেখে হযরত সা'দ ইবনে আবী ওয়ান্কাস (রাঃ)-এর স্ত্রী তীর বন্ধন খুলে দিলেন এবং সা'দ (রাঃ)-এর ঘোড়া “বালকা" তাকে প্রদান করলেন। বালকা নিয়ে আবু মিহযান (রাঃ) জিহাদে অংশগ্রহণ করে প্রাণপণ যুদ্ধ করতে লাগলেন । এতে সবাই বিস্ময় বোধ করলেন। তখন সা'দ (রাঃ) দূর থেকে তাকে দেখছিলেন আর বলছিলেন, এটা তো বালকার কাজ। একটি প্রশ্ন । কোন কমিউনিস্টের সাথে কি বৈবাহিক সম্পর্ক স্থাপন করা যায়? আমি বলব, কমিউনিস্টরা কাফির। এরা ইসলাম থেকে বহির্ভীত। তাছাড়া তাদের ইহুদী বলা যায় না। খ্রিস্টানও বলা যায় না। ইহুদী- খ্রিস্টান নারীদের বিয়ে করা যায়। কিন্তু কমিউনিস্ট নারীদের বিয়ে করা যায় না। কোন কমিউনিস্টের নিকট মেয়ে বিয়ে দেয়া যায় না। এদের যবাহ করা পশু খাওয়া বৈধ নয়। তারা নামায পড়লে তাদের নামায কবুল হবে না। মৃত্যুর পর এদের কাফন পরানো যাবে না। মুসলমানদের কবরস্তানে তাদের দাফন করা যাবে না। যারা কমিউনিজমে বিশ্বাসী এবং এর প্রচার প্রতিষ্ঠায় কর্মতৎপর আমরা তাদেরকেই কমিউনিস্ট বলছি। আমরা তার বাহ্যিক অবস্থা ও আচরণের উপর বিবেচনা করেই এই সিদ্ধান্ত প্রদান করছি! তবে তার অন্তরে কি আছে, তা আল্লাহই ভাল জানেন। সে বিচার আল্লাহ করবেন । কেউ যদি বলে, আমি ইসলামের খেদমত করার জন্য কমিউনিজম করছি বা মুসলমানদেরকে কমিউনিস্টদের অত্যাচার থেকে রক্ষা করার জন্য কমিউনিস্ট পার্টি করছি, তাহলে তার বিচার কিয়ামত দিবসে আল্লাহ তা'আলা করবেন। তবে তার বাহ্যিক দিক বিবেচনা করে আমরা তাকে কাফির বলতে বাধ্য । কেননা, কাফিরের সাথে যেমন বৈবাহিক সম্পর্ক স্থাপন করা যায় না, তেমনি একজন কমিউনিস্টের সাথেও বৈবাহিক সম্পর্ক গড়া যায় না। তেমনিভাবে তার যবাহ করা পশুও মুসলমানদের জন্য হালাল হবে না। জর্দান ইউনিভার্সিটিতে থাকাকালে আমি ও আমার সাথিরা অনেক আলোচনা পর্যালোচনা করার পর এ সিদ্ধান্তে পৌছেছি। কারণ, কমিউনিস্টরা ধর্মকে অস্বীকার করে। তারা মুরতাদ । আর মুরতাদদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- ০১৮৪১ *£১ J ৮ “যে তার দীনকে পরিবর্তন করবে, তাকে হত্যা করে ফেল ।” কখনো দেখবে, কোন কমিউনিস্ট তোমার সাথে জুমা“আর নামায আদায় করছে। কিন্তু সে ইসলামকে অপছন্দ করে । একথা বলতেও অপছন্দ করে যে, ইসলাম মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, মানুষের সকল সমস্যার সুষ্ঠু সমাধান তাতে বিদ্যমান রয়েছে, তাহলে মনে করবে, সে কমিউনিস্টদের আদর্শে বিশ্বাসী । আর এমন বিশ্বাস ও ধারণা যে পোষণ করে, সে কাফির ।

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।