তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সূরা তওবা ১৫১ এই ব্যাপক নির্দেশমূলক হুকুম থেকে আল্লাহ তা'আলা কিতাবী মুশরিক নারীকে বাদ দিয়ে বলেছেন- x 520024৫৯28৫ de SH শি] পে এ ৬391 265 রি ০ ১৫0 ০946) FA (৫530 ৩০520155058 অর্থ : আজ তোমাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করা হল। আহলে কিতাবদের খাদ্য তোমাদের জন্য হালাল করা হল এবং তোমাদের খাদ্য তাদের জন্য হালাল করা হল। আর তোমাদের জন্য হালাল করা হল সতী মুসলমান নারী ও তোমাদের পূর্বে যাদের কিতাব দেয়া হয়েছে, তাদের সতী নারীদের । (সূরা মায়েদা 8 ০৫) তাই কিতাবী নারীদের বিয়ে করা বৈধ । তবে শর্ত হল, সতী হতে হবে, যিনাকারী হতে পারবে না। আজ শর্ত রক্ষা অত্যন্ত কঠিন হয়ে দীড়িয়েছে। যিনাকারিনী ছাড়া পাশ্চাত্যে নারী পাওয়াই দুষ্কর ৷ যারা পাশ্চাত্যে থাকে বা থেকে এসেছে, তাদের জিজ্ঞেস কর। নিরাশ করা ছাড়া কোনই উত্তর তারা দিতে পারবে না। এ কারণেই হযরত হুযাইফা (রাঃ) একজন কিতাবী মেয়েকে বিয়ে করলে হযরত ওমর (রাঃ) তার নিকট লিখে পাঠালেন, আমি শুনতে পেলাম, তুমি একজন কিতাবী মেয়েকে বিয়ে করেছ। আমার এই চিঠি তোমার হাতে পৌছা মাত্র তুমি তাকে তালাক দিবে । হযরত হুযাইফা (রাঃ) চিঠি পেয়ে লিখলেন, এ বিয়ে হালাল না হারাম এ সিদ্ধান্ত দেয়ার পূর্বে আমি কিছুতেই তাকে তালাক দিব না। তখন হযরত উমর (রাঃ) লিখে পাঠালেন, এ বিয়ে বৈধ! কিন্তু অনারব নারীদের ব্যাপারে ধোকায় পড়ার ভয় আছে। আমি আশংকা করছি, তারা বিয়ের পূর্বে যিনায় লিপ্ত হয়। তবুও অনোন্যপায় হয়ে দাসী বিয়ে করার মতই আমি ইহুদী ও খ্রিস্টান নারীদের বিয়ে করাকে বৈধ মনে করি। দাসী বিয়ে করা সম্পর্কে কুরআনে আল্লাহ তা“আলা বলেছেন- 20 62 2 ০৫০ ৩৫৫ GL ০০৫ 9৬৬৫ ১৩520 6৫৫ ৩9৮ ০৫5 8৮৫৭ ৮ ৪2 | ost অর্থ : আর তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীন মুসলিম নারীকে বিয়ে করার সামর্থ রাখে না, সে তোমাদের অধিকারভুক্ত মুসলিম ক্রীতদাসিদের বিয়ে করবে। (সূরা নিসা ৪ ২৫) বর্তমান এ যুগের কিতাবী নারীদের বিয়ে করা এক কঠিন বিপদ হয়ে দীড়িয়েছে। হাজার বরং লাখো নারীর মাঝেও মুমিনের বিয়েযোগ্য সতী নারী খুঁজে পাবে না। একজন নারীর বয়স ত্রিশ বৎসর হয়ে গেছে। সে যার সাথে ইচ্ছে চলাফেরা করে । মেলামেশা করে। পিতামাতার সন্তুষ্টিতেই যার সাথে ইচ্ছে তার সাথে রাত্রি যাপন করে, বয়ফ্রেন্ডের সাথে যত্রতত্র ঘুরে বেড়ায়। পিতামাতার তাতে বাধা দেয়ার অধিকার নেই। বাধা দিলেই মামলা, জেল-জরিমানা । কারণ, প্রাপ্তবয়স্কা মেয়েদের পিতার বিরুদ্ধে অভিযোগ করার অধিকার আছে। পিতা কেন, স্বামীও যদি স্ত্রীকে কারো সাথে যেতে বারণ করে, তবে স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনে স্বামীকে জেলে দিতে পারবে । এহেন পরিস্থিতিতে পাশ্চাত্যের কোন নারীকে বিয়ে করা অত্যন্ত কঠিন বিষয়। যারা দীন ও ঈমান নিয়ে বাচতে চায়, তাদের পক্ষে তো একেবারেই অসম্ভব । কাউকে দেখা গেছে, বিয়ে করার পর এক দুটি সন্তানও হয়েছে। তারপর তালাক দিয়ে দিয়েছে। তাই আমার মতামত হল, প্রয়োজনের মাত্রা একেবারে চূড়ান্ত পর্যায়ে না পৌছলে কেউ যেন পাশ্চাত্যের কোন ইহুদী বা খ্রিস্টান নারীকে বিয়ে না করে। অনেককে দেখেছি, আমেরিকান নারীকে বিয়ে করার পর সন্তান হয়েছে। কারণ, আমেরিকার আইন হল, যদি কেউ তার স্ত্রীকে তালাক দেয় আর তার ছোট সন্তান থাকে, তাহলে সন্তান মায়ের সাথে থাকবে। আর স্ত্রী স্বামীর অর্ধেক সম্পত্তি নিয়ে নিবে।

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।