১৪৪ তাফসীরে সুরা তওবা এত ছোট হয়েছে যে, আধা ইঞ্চিতে এসে দাড়িয়েছে । যাকাত ত্রাস পাওয়ার কারণে মানুষ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে। হযরত উমর (রাঃ) মু"আয ইবনে জাবাল (রাঃ)-কে ইয়ামেনের গভর্নর করে পাঠালেন। এক বৎসর পর তিনি ইয়ামেনবাসীদের যাকাতের দুই তৃতীয়াংশ মদীনায় পাঠিয়ে দিলেন । উমর (রাঃ) এত সম্পদ দেখে বিস্মিত হয়ে লিখে পাঠালেন, হে মু'আয! আমি তোমাকে ধনসম্পদ কুড়িয়ে মদীনায় পাঠানোর জন্য প্রেরণ করিনি। আমি তো তোমাকে এ মর্মে প্রেরণ করেছি যে, তুমি ধনীদের সম্পদ নিয়ে গরিবদের মাঝে বিতরণ করবে। সুতরাং ইয়ামেনের দরিদ্র লোকেরা ধনী হওয়ার পূর্বে কোন সম্পদ মদীনায় পাঠিয়ো না। দ্বিতীয় বৎসর মু'আয (রাঃ) যাকাতের অর্ধেক মদীন৷য় পাঠিয়ে দিলেন এবং তৃতীয় বৎসর যাকাতের সমুদয় সম্পদ মদীনায় পাঠিয়ে দিলেন। ইয়ামেনে কোন দরিদ্র লোক বাকি রইল না। আল্লাহ তাদের সকলকে ধনী করে দিলেন। : ্ উমর (রাঃ)-এর খিলাফতকালে যখন চরম দুর্ভিক্ষ দেখা দিল, তখন উমর (রাঃ) মিসরে আমর ইবনে ‘আস (রাঃ)-এর নিকট পত্র পাঠালেন, যেন মিশর থেকে খাদ্য সামগী পাঠিয়ে দেয়া হয়। আমর ইবনে “আস (রাঃ) তখন উত্তর লিখে পাঠালেন, হে আমীরুল মু'মিনীন! কোন চিন্তা করবেন না। আমি আপনার নিকট খাদ্য সামঘীর এমন এক কাফেলা প্রেরণ করছি, যার শুরু গিয়ে পৌছবে আপনার নিকট আর শেষ থাকবে আমার নিকট । অর্থাৎ কাফেলার শুরু পৌছাবে মদীনায় আর শেষ থাকবে মিসরে । কিন্তু এখন সেই মিসরের অবস্থা চিন্তা করুন। কমিউনিস্ট মতাদর্শ প্রতিষ্ঠিত হওয়ার পরের কথা চিন্তা করুন। তারা বলল, মিসরে দারিদ্র্যের কারণ হল রাজকীয় পরিবার, যারা জনগণের রক্ত চুষে খাচ্ছে। তারা রাজতন্ত্র উৎখাত করল । ফারুককে তাড়িয়ে দিল! ফারুক বেরিয়ে যাওয়ার পর মিসরের সীমান্ত অরক্ষিত হয়ে পড়ল। সর্বত্র দারিদ্র্য দেখা দিল। ফারুকের সময় আলিম-উলামার মান-মর্যাদা, ইজ্জত-ইহতেরাম ছিল। আযহার বিশ্ববিদ্যালয়ের সুনাম-সুখ্যাতি ছিল। আযহারের প্রধানকে শাইখুল ইসলাম বলা হত। গোটা পৃথিবীর মানুষ তার কথা মানত। কিন্তু এখন মিসর গোটা পৃথিবীর নিকট লাঞ্িত। বৃটেনের কাছে অপমানিত ৷ মিসরের পরিস্থিতি অত্যন্ত নাজুক ৷ ফারুকের সময়ে মিসর গম রফতানি করত । এখন আর তা সম্ভব হয় না। কমিউনিস্টপন্থীরা ক্ষমতায় এসে মানুষের ধনসম্পদ লুটে নিয়েছে । জমিজমা লুটে নিয়েছে। মিল-ফ্যাক্টরি লুটে নিয়েছে । তাই আল্লাহ মিসর থেকে বরকত তুলে নিয়েছেন। মিসরের মুদ্রার মানও অনেক কমে গেছে। সৌদীর দুই রিয়াল সমান মিসরের এক টাকা । অথচ, আগে ছিল দশ রিয়াল সমান মিসরের এক টাকা । আমার জানামতে, মিসর সরকার এখন ত্রিশ মিলিয়ন ডলার খণী। কেউ কেউ বলছে, ষাট মিলিয়ন ডলার ৷ রাষ্ট্রীয় সুদের পরিমাণ ক্রমেই বেড়ে চলেছে । পরিশোধের কোন উপায় দেখা যাচ্ছে না। মিসর এখন পুরোপুরি বৈদেশিক খাদ্যের উপর নির্ভর করে আছে। পরিস্থিতি এত ভয়াবহ যে, যদি আমেরিকা চায় যে. মিসরে কোন বিপ্লব ঘটাবে, তাহলে খাদ্যের চালান এক মাস বা দু'মাস দেরি করলেই হবে। দেশে বিপ্রব শুরু হয়ে যাবে। অথচ মিসরে ছিল অফুরন্ত খাদ্যের ভাগ্তার। রোম সাম্রাজ্যের খাদ্যের অভাব মিসর পূরণ করত। আর হযরত ইউসুফ (আঃ)-এর আমলে তো গোটা আরবকে মিসর খাদ্য দিয়ে রক্ষা করেছে । এত রহমত! এত বরকত গেল কোথায়? যেদিন মিসরের ভূমি ও ক্ষমতা লুষ্ঠিত হল, সেদিন থেকেই সব বরকত চলে গেছে। কারণ, লুণ্ঠিত জমিনে কখনো বরকত হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ৪)-এর মাযহাব মতে লুণ্ঠিত জমিতে নামায পড়লে তা হবে না। আর মিল-ফান্টরির অবস্থা আরো করুণ। আগে মিসরে চাদর তৈরি হত, যা ইংল্যান্ড ও সুইজারল্যান্ডের চাদরের চেয়ে ভাল ছিল। কিন্তু এখন সে চাদর আর নেই । মিসরের কাচশিল্পও শেষ হয়ে গেছে । আগের
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।