তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সূরা তওবা ১৪১ অর্থ : “যদি তোমরা দারিদ্রের ভয় কর, তাহলে আল্লাহ চাইলে স্বীয় অনুথহে তোমাদের স্বচ্ছল করে দেবেন ৷” এখানে ০৫ ৩! ERAN SOE মানুষ কেবল চেষ্টা-তদবীর করলেই রিযিক পায় না। 5554 বলেন- ন 7 ০0840354256 EIS LS অর্থ: আমি পার্থিব জীবনে তাদের মাঝে জীবিকা বন্টন করেছি। (সূরা যুখরুফ : ৩২) | এ ব্যাপারে আমি তোমাদের নিকট একটি কাহিনী বলছি। ইবরাহীম জালীদান একজন অত্যন্ত ভাল লোক ছিলেন। আফগান জিহাদের জন্য তিনি অনেক কিছু করেছেন। তিনি এতিমখানা প্রতিষ্ঠা করেছেন। . সুবহানাল্লাহ। চমৎকার সেই এতিমখানা । নিজে এসে নিজ হাতে তাতে টাকা খরচ করতেন। এই লোকটি মদীনা বিমানবন্দরে চাকরি করতেন। এক আমীর তাকে বলল, ভাই! আমার জন্য বিমান বন্দরের পার্শ্বে কিছু জায়গা ক্রয় করে দাও। তখন বিমান বন্দরের কার্যক্রম মাত্র শুরু হয়েছে। জায়গার দাম তখন একেবারে কম। তিনি বিভিন্ন জনের নিকট থেকে চল্লিশ হাজার রিয়াল খণ নিয়ে তা দ্বারা তার জন্য অনেক জায়গা ক্রয় করলেন। তারপর সেই আমীরের নিকট এসে বললেন, ভাই! আমি তো আপনার জন্য চল্লিশ হাজার রিয়াল খাণ নিয়ে বিমান বন্দরের পার্শ্বে বিশাল জায়গা ক্রয় করেছি। এখন মূল্য পরিশোধ করে আপনার জায়গা বুঝে নিন। আমীর সাহেব তাকে বলল, ভাই! আমি একথা ঠিকই তখন বলেছিলাম । কিন্তু এখন তা ক্রয় করতে পারছি না। ইবরাহীম জালীদান বললেন, আরে! এতো মহাবিপদ । চল্লিশ হাজার রিয়াল আমি কোথায় পাব। আমীর বললেন, একটু চেষ্টা করলেই পারবেন। তারপর ইবরাহীম জালীদান নানা কৌশলে খণ পরিশোধ করলেন। কারো হাত ধরলেন, কারো নিকট ওজর পেশ করে বিভিন্নভাবে তিনি জমির মালিকদের বুঝিয়ে শুনিয়ে ধীরে ধীরে খণ পরিশোধ করলেন। তারপর সময়ের পরিবর্তন হল। এখন তো এ জায়গা মিলিয়ন বিলিয়ন রিয়ালে বিক্রি হয়। ব্যস, এখন আর ইবরাহীম জালীদানকে পায় কে? এখন তিনি মদীনার বিশিষ্ট ধনী ব্যক্তিদের একজন। এবার ভেবে দেখুন। যাকে তিনি আপদ মনে করেছিলেন, তাই হল তার রিষিকের উপকরণ । মানুষ চায় একটি, আর আল্লাহ চান অন্যটি । আর আল্লাহ যা চান, তা-ই হয়।

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।