১৩৮ তাফসীরে সুরা তওবা এখন সৌদি আরবের অর্থনৈতিক অবস্থা পাল্টে গেছে। পেট্রোলের কারণে সৌদি আরব এখন পৃথিবীর প্রধান ধনী রাষ্ট্র। মিসর অনেক পিছিয়ে গেছে। ইদানীং সৌদি আরবেরও মন্দা অবস্থা । তাই যখন চাকুরেদের বেতন কমিয়ে দেয়া হয়, তখন মিসরী“আরা সৌদি সহকর্মী ভাইদের বলে, আরে ভাই! কোন ভয় নেই। দারিদ্রের ভয় কর না। আমরা তোমাদের জন্য “আবার থলে প্রথার’ প্রচলন করব । সকল সংকট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ । আমরা আমাদের মূল কথায় ফিরে যাচ্ছি। আল্লাহ তাআলা নবম হিজরীর পর মুশরিকদেরকে মসজিদে হারামে প্রবেশ করতে নিষেধ করে দিয়েছেন। তাই এরপর কি কোন মুশরিকের মসজিদুল হারামে প্রবেশের অনুমিত আছে? এ ব্যাপারে মতভেদ রয়েছে। মদীনার শাফেয়ী মাযহাবের লোকেরা বলে, এখানে আয়াতের অর্থ ব্যাপক ৷ সুতরাং কোন মসজিদেই মুশরিকরা প্রবেশ করতে পারবে না। এ মর্মেই খলীফা উমর ইবনে আব্দুল আযীয (রহঃ) সকল প্রাদেশিক গভর্নরদের নিকট নির্দেশনামা পাঠিয়েছেন যে, কোন মুশরিকের জন্যই মক্কায় বা মসজিদে হারামে বা যে কোন মসজিদে প্রবেশ করা বৈধ নয় । আর ইমাম শাফেয়ী (রহঃ) বলেন, এ আয়াতটি সকল মুশরিকদের জন্য প্রযোজ্য । তবে তা মসজিদে হারামের সাথে সম্পৃক্ত। অর্থাৎ শুধুমাত্র মসজিদে হারামেই কোন মুশরিক প্রবেশ করতে পারবে না। অন্যান্য মসজিদে প্রবেশ করতে পারবে । তাই ইমাম শাফেয়ী (রহঃ)-এর মতে ইহুদী-খ্রিস্টান মসজিদে হারাম ছাড়া যে কোন মসজিদে প্রবেশ করতে পারবে । প্রবেশে বাধা প্রদান করা হবে না। তাই ইহুদী-খ্রিস্টানরা মসজিদে হারামে প্রবেশ করতে পারবে না। উলামায়ে কিরাম বলেন, আসবাব বা উপকরণের সাথে হৃদয়ের সম্পর্ক সৃষ্টি হওয়া বৈধ | এটা তাওয়াক্কুলের পরিপন্থী নয়৷ যদিও প্রত্যেক মানুষের রিযিক আগেই নির্ধারিত রাখা হয়েছে । তাই অবশ্যই তাওয়াক্কুল করতে হবে, চেষ্টাও অব্যাহত রাখতে হবে, আবার উপকরণ বা আসবাবপত্রও গ্রহণ করতে হবে । যে ব্যক্তি আসবাব গ্রহণ করাকে মন্দ বলে, সে সুন্নতের খেলাফ করে। আর যে তাওয়ান্ধুলকে মন্দ বলে সে তার ঈমানের অপরিপূর্ণতার কথাই প্রকাশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লামের অবস্থা সর্বদা তাওয়ান্ধুলের উপরই ছিল । আর তিনিই আমাদের জন্য উত্তম আদর্শ ৷ তিনি বলেন_ — Ub 035 5 চক 13 এ] ও ১০ LS GL এও > এ এ Sy SY “যদি তোমরা আল্লাহ তা'আলার উপর প্রকৃত তাওয়াক্কুল করতে, তাহলে তিনি তোমাদেরকে রিযিক প্রদান করতেন যেমনিভাবে পাখিকে রিযিক প্রদান করেন। পাখিরা সকালে খালি পেটে বেরিয়ে যায়, আর সন্ধ্যায় ভরাপেটে ফিরে আসে |” এ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে ইবনে আরাবী এসব সুফীদের প্রতিবাদ করেন, যারা বলে, আমরা আমাদের রবের উপর তাওয়াক্কুল করে আছি। অথচ, তারা কোন আসবাব বা উপকরণ গ্রহণ করে না। তিনি বলেন, সাহাবায়ে কিরাম ছিলেন তাওয়ান্ধুলের প্রতিচ্ছবি । তারা তো রিিকের জন্য ইহুদীদের ক্ষেত-খামারেও কাজ করতেন । ইহুদী থেকে যব খণ নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ইহুদীর নিকট তার বর্ম বন্ধক রাখা অবস্থায় মৃত্যুবরণ করলেন। তাই এ ধরনের চিন্তা করা যে, আল্লাহ তা'আলা আমাদের জন্য আকাশ থেকে রিযিক বর্ষণ করবেন, স্বর্ণ বা রৌপ্য নিক্ষেপ করবেন, এটা নিছক ভুল ধারণা । এ ধরনের মনমানসিকতার প্রতিবাদ করে হযরত উমর ইবনুল খাত্তাব (রাঃ) বলেছেন_ BY ১৯১ ০৮৫ ১ পপ ০০৮০ 4 5৮১৮ ৮১৮ ১359 5 30০0 ৮৮ ৬৪ ১৪০ ০১৬৪ Y
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।