্ তাফসীরে সূরা তওবা ১৩৭ হয়ে যাবে। সুবহানাল্লাহ! মদীনার প্রতি তাদের কী ভালবাসা! কী প্রেম! তাই তারা বলে, আমরা এখানেই থাকব। এখানেই মৃত্যুবরণ করব এবং বাকী'তে সমাধিস্থ হব। তাইতো মদীনাবাসীদের এত সম্মান, এত ইজ্জত। এক হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- ৬৪ LS কস SS এ ll ০ প lll 5০ LS ঝা বা) sys এ ১ oll ০ “যে ব্যক্তি মদীনাবাসীকে কষ্ট দিবে, ৪ জু EH: আল্লাহ তা'আলা তাকে তেমনিভাবে নিঃশেষ করে দিবেন। নিশ্চয় মদীনা হাপরের ন্যায়। হাপর যেভাবে লোহার ময়লা দূর করে, ঠিক মদীনাও মদীনাবাসীদের সকল ময়লা দূর করে।” ্ তাই পৃথিবীর সকল মুসলমান মদীনাবাসীদের ভালবাসে, মহব্বত করে। হাজীরাও মদীনাবাসীদের ভালবাসেন। হযরত উসমান (রাঃ)- এর যুগের ঘটনা । হযরত মু'আবিয়া (রাঃ) সাবাঈদের ফিতনার বিভিন্ন সংবাদ পেতে লাগলেন। তিনি হযরত উসমান (রাঃ)কে বললেন, হে আমীরুল মুমিনীন! আমি আপনার নিকট শামের একদল বিশ্বস্ত যোদ্ধা প্রহরী নিয়ে আসি। আপনি তাদের প্রহরায় নিরাপদে থাকুন। হযরত উসমান (রাঃ) উত্তরে বললেন, আমি আল্লাহর শপথ করে বলছি, আমি রাসূলের প্রতিবেশী মদীনাবাসীদের খাদ্যে সংকট সৃষ্টি করতে চাই না। আপনি শাম থেকে বাহিনী নিয়ে আসবেন আর তারা মদীনাবাসীদের খাদ্য সংকটের কারণ হবে । আমি তা হতে দিতে পারি না। এমনিভাবে প্রত্যেক খলীফা মদীনাবাসী ও মন্কাবাসীদের প্রতি বেশ খেয়াল রাখতেন। প্রেট্রোলের খনি পাওয়ার পূর্বে আরবরা অত্যন্ত দরিদ্র ছিল। তারা খুব কষ্টে জীবন-যাপন করত। আর মিসর ছিল প্রাচুর্ষের আধার । ধনসম্পদ, খাদ্য শস্যের কোন অভাব ছিল না মিসরে । কিন্তু যেদিন থেকে মিসরে ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হল, প্রকৃত মুসলমানদের উপর নির্যাতনের অমানিশা নেমে এল, সে দিন থেকে মিসর আল্লাহর রহমত থেকে বঞ্চিত হল। খাদ্য সংকট তাকে চারদিক থেকে গ্রাস করে নিল। মিসরী“আরা আগে বাইতুল্লাহর গিলাফ তৈরি করত। মিসরের এক মহল্লার কিছু লোক সারা বৎসর বাইতুল্লাহর গিলাফ তৈরিতে আত্মনিমগ্ন থাকত । বাদশাহ ফারুক ও ফুয়াদের আমলে তা অত্যন্ত গুরুত্বের সাথে হত। গিলাফ তৈরি হলে তারা তা জাহাজে করে মন্কায় নিয়ে আসত ও বাইতুন্লাহকে পরাত। আর বাদশাহ ফারুক মন্কা ও মদীনাবাসীদের জন্য “থলে প্রথা" প্রবর্তন করেছিলেন। মিসরে বিভিন্ন স্থানে মন্কা ও মদীনাবাসীদের কল্যাণ ফান্ড হিসেবে প্রচুর থলে থাকত । মিসরের লোকেরা তাতে মুক্ত হস্তে দান করত। এসব দান মক্কা-মদীনার লোকদের মাঝে বন্টন করে দিতেন, যেন তারা স্বচ্ছল অবস্থায় থাকতে পারে। নিশ্চিন্তে মসজিদে হারাম ও মসজিদে নববীর খেদমত করতে পারে । ১৯৬৫ সাল পর্যন্ত এ প্রথা ছিল।,. ..; কিন্তু বাদশাহ ফয়সালের যুগে যখন ইয়ামেন ও মিসরের মাঝে যুদ্ধ হল, তখন মিসর সৌদি আরবের বিরুদ্ধে নানা অপপ্রচার শুরু করল। সৌদি আরবে গোয়েন্দা ঢুকিয়ে দিল। তারপর ১৯৬৫ সালে মিসরের একদল লোক বাইতুল্লাহর গিলাফ নিয়ে সৌদি গেল তারা জেদ্দার উপকূলে নেমেই শ্লোগান দিতে শুরু করল- “আল্লাহর শত্রুরা নিপাত যাক'। বাদশাহ ফয়সল তখন হুকুম দিলেন, তোমরা তোমাদের গিলাফ নিয়ে মিসরে চলে যাও। এখন থেকে আমরাই বাইতুল্লাহর গিলাফ তৈরি করব। তারপর তিনি মক্কায় কাবার গিলাফ তৈরির জন্য একটি কারখানা চালু করলেন । তারপর থেকে বাইতুন্লাহর গিলাফ মক্কায় তৈরি হচ্ছে।
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।