১৩৬ তাফসীরে সুরা তওবা হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)-এর দু'টি তাবু ছিল। হারামে একটি আর হিলে একটি ৷ তিনি স্ত্রীর ওপর ক্রুদ্ধ হলে হাত ধরে তাকে হিলের তীবুতে নিয়ে যেতেন। তারপর তাকে গালমন্দ করতেন। ভ€সনা করতেন। তারপর যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেন, ক্রোধ দূর হয়ে যেত, তখন হারামের তীবুতে ফিরে আসতেন । তারা এমন মানুষ ছিলেন যে, প্রতিটি কথা ও কাজ ইসলামের বিধান মত পালন করে জান্নাতের প্রত্যাশায় আকুল হয়ে কাদতেন! আর আমরা সারা দিন পাপে ডুবে আছি, আর মনভরা আমাদের আশা, দয়াময় আল্লাহ আমাদের মাফ করে অবশ্যই জান্নাত দান করবেন। এখনো মক্কা আর মদীনাবাসীরা অত্যন্ত সতর্ক হয়ে চলাফেরা করে। কোন কিছু ঘটলে যদি তাদেব বলা হয়- £54 ও ৩5! অর্থাৎ আপনি মক্কায় থেকে এমনটা করলেন! সাথে সাথে তারা বলে উঠবে ১১৩ 5; ১) অর্থাৎ আল্লাহ আমাদের ভদ্রতা ও শিষ্টাচার শিক্ষা দিন। তাই মক্কায় থাকতে হলে, মদীনায় থাকতে হল আদবের সাথে থাকতে হবে । ভদ্রতার সাথে থাকতে হবে। তাহলেই মক্কা-মদীনার ফজীলত অর্জিত হবে। আর যারা মক্কা-মদীনায় বসে অবৈধ কাজ করে, মুসলমানদের ধোকা দেয়, সুদ খায়, মিথ্যা বলে, তারা যেন আল্লাহকে. আল্লাহর আযাবকে ভয় করে। | বেশ আগের কথা । মসজিদুল হারামের এক ইমাম ছিলেন। তার নাম ইবরাহীম আখযার। তার কুরআন পাঠ এত চমৎকার ও মধুর ছিল, যা বলে বুঝাবার মত নয় ! আমি আমার জীবনে কোন কারীর এত মধুর কণ্ঠ ও তিলাওয়াত শুনিনি। আমি সর্বপ্রথম তার পিছনে ফজরের নামাজ আদায় করেছিলাম । তিনি ছিলেন আলজেরিয়ার অধিবাসী । সুবহানাল্লাহ! এত চমৎকার লাগল ৷ মনে হল যেন কুরআন এখন অবতীর্ণ হচ্ছে। মক্কা ও মক্কার পার্শ্ববর্তী লোকেরা তার কেরাআত শোনার জন্য ফজরের নামাযে এসে জামাতে শরীক হত । এমনকি জেদ্দা থেকেও লোকেরা ছুটে আসত । অর্থাৎ সকল মানুষ এসে হারাম শরীফে উপস্থিত হত। এরপর তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হল, কীভাবে তাকে বের করা যায়। অবশেষে তার আকীদার উপর হামলা হল। প্রত্যেক দিন তার বিরুদ্ধে হ্যান্ডবিল বিতরণ হতে লাগল। বাদশাহ খালেদ তখনো জীবিত। তার নিকট এ সংবাদ . পৌছল। আরো কয়েকজন আমীরের নিকটও তা পৌছল। তারা এতে দারুণ বিস্মিত হলেন এবং অত্যন্ত দৃঢ় কণ্ঠে বললেন, না, কিছুতেই এ অন্যায়কে প্রশ্রয় দেয়া যায় না। ইমাম ইবরাহীম আখযার মক্কায় থাকবে। তারপর যা হওয়ার হবে । অবশেষে শুনতে পেলাম, তিনি মদীনায় চলে আসবেন । মন্ধায় আর থাকবেন না। আমি গিয়ে তাকে বললাম, মক্কা আপনার মত ক্বারী থেকে বঞ্চিত হবে তা আমরা ভাবতেও পারি না। তা ছাড়া আপনার মত যোগ্য কাউকে আমরা খুঁজে পাচ্ছি না, যার কেরাআত শুনলে হৃদয় গলে যায়, চোখে অশ্রু আসে, মন আখেরাতের দিকে ধাবিত হয়। সুতরাং আমার অনুরোধ, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন না। মানুষ দূর-দূরাস্ত থেকে শুধুমাত্র আপনার পিছনে দু'রাকাত নামা আদায় করতে ছুটে আসে। আল্লাহ আপনাকে যে কণ্ঠ দিয়েছেন, তা থেকে আমাদের বঞ্চিত করবেন না। তিনি বললেন, ব্যস! যা হওয়ার তা হয়ে গেছে । আমি আর মক্কায় থাকতে পারছি না। অতঃপর বললেন, মদীনায় ফিরে যাওয়ার ব্যাপারে আমার প্রকৃত কারণ হল, আমার মা ও দাদী ৷ দাদীর সেবা-যতের জন্য মদীনায় আমার মা ছাড়া আর কেউ নেই। আমি তাকে বললাম, বেশ, তাহলে তাদের মন্ধায় নিয়ে আসুন। বাইতুল্লাহর ইমামের সম্মানী তো প্রচুর। গাড়ি-বাড়ি কোন কিছুরই তো অভাব নেই। সুতরাং তাদেরকে মক্কায় নিয়ে আসুন। ইমাম বললেন, তিনি মদীনায় ইন্তেকাল করতে চান। মক্কায় আসতে তার ভয় হয়। যদি মক্কায় তার ইন্তেকাল হয়ে যায়! তিনি মদীনার জান্নাতুল বাকী“তে সমাধিস্থ হতে চান। তিনি দীর্ঘদিন মদীনা ছেড়ে কোথাও যাননি । ূ্ বাড়িতে কষ্টে জীবন-যাপন করছে। তারা বাড়ি বানাতে চায় না। বলে, দূরে কোথাও বাড়ি বানালে সেখানে নতুন কবরস্তান হবে। তাহলে সেখানেই তাদের কবর দেয়া হবে! মদীনায় কবরস্থ হওয়া থেকে তারা বঞ্চিত
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।