১৩৪ তাফসীরে সূরা তওবা হবে না। এখন আর মুজদালিফা, মিনা বা আরাফায় হেটে যেতে হয় না। ব্যস, গাড়িতে বসে ঘুমিয়ে ঘুমিয়েই যাওয়া যায়। কিন্তু তখন এমন ছিল না। তখন ছিল সর্বত্র বালি আর বালি। আমি যখন হজ্জ করেছি, তখন হারাম শরীফ একতলা বিশিষ্ট ছিল। তারপর দু'তলা হল। আর এখন তো মুক্ত হাওয়ায় তারাবীর নামায আদায় করা হয়। এটা আল্লাহ তা“আলার এক মহা নি'আমত । বাদশাহ সউদের আমলের কথা । তখন বাদশাহর তেমন সম্পদ ছিল না। মুহাম্মদ বিন লাদেন (ওসামা বিন লাদেনের পিতা) বললেন, আমি আমার অর্থে মসজিদুল হারাম প্রশস্ত করে দেই এবং রাষ্ট্রীয় খণ হিসেবে তা লিখে রাখি। তিনি তাই করলেন। মসজিদুল হারামকে প্রশস্ত করতে লাগলেন এবং রাষ্ট্রীয় খণ হিসেবে তা লিপিবদ্ধ করে রাখতে লাগলেন । বাদশাহ ফয়সাল ছিলেন তখন যুবরাজ । তিনি বলতেন, আপনি কোন চিন্তা করবেন না। মসজিদুল হারামকে প্রশস্ত করতে থাকুন এবং তার খণ আমার নামে লিপিবদ্ধ করে রাখুন। আমি বাদশাহ হলে সে খণ পরিশোধ করে দিব। বাইতুল্লাহর সাথে সাথে মসজিদে নববীর সম্প্রসারণ কাজও তিনি করলেন। এদিকে আল্লাহর অনুগ্রহের কথা চিন্তা করুন। বাইতুল্লাহর খেদমত করার জন্য মসজিদে নববীর খেদমত করার জন্য আর হাজীদের খেদমত করার জন্য তিনি আমাদের প্রেন্রোল দান করলেন। আমাদের পূর্ব পুরুষরা যারা হজ্জ করতে যেতেন, যখন তাদের হাজী বলা হত তার অর্থ হত, ব্যস! তিনি এখন পৃত-পবিভ্র হয়ে গেছেন। বাতিল তার নিকটে ঘেষতেও পারবে না। ভাবা হত, হজ্জ থেকে ফিরে আসা মানে মৃত্যুর হাত থেকে বেচে আসা । জীবনের আশা ছেড়েই তারা হজ্জে যেতেন। যাওয়ার আগে তারা সবকিছু ছেলে-মেয়েদের বুঝিয়ে দিয়ে যেতেন । আখেরী অসিয়ত করে তবে যেতেন। সে সময় সৌদি আরব ও জর্দানের মাঝামাঝিতে যেসব কবিলা বাস করত, তারা ছিল দুর্বৃত্ত । তারা হাজীদের নির্মমভাবে হত্যা করে তাদের অর্থ-কড়ি লুটে নিত। দীর্ঘ দিন যাবৎ এ সব চলছিল। বাদশাহ আব্দুল আযীয ক্ষমতায় এসে মদীনার পার্শ্ববর্তী সকল গোত্রের লোকদের ডাকলেন। বললেন, রাষ্ট্রীয় আইন তোমাদের অবশ্যই মানতে হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই হবে। তারা বলল, আমাদের একটি কথা আছে। আপনি আমাদের ভয় দেখাবেন না। দীনের ভয় দেখিয়ে নিরাপত্তা আনা যাবে না। এভাবে ভয় দেখিয়ে কাউকে অপরাধ থেকে বিরত রাখতে পারবেন না। কিন্তু বাদশাহ আব্দুল আযীয তাদের কথায় নরম হলেন না। তিনি তাদের তরবারীর ভয় দেখালেন । সেদিন যদি তিনি কঠোর হস্তে তাদের দমন না করতেন তাহলে আজও নিরাপদে হজ্জ করা যেত না। আগে হজ্জ করতে লাগত ছয় মাস। অথচ এখন ছ'সাত দিনে হজ্জ করা যায়। গত বৎসর আমি আরাফার দিন নয়টায় জিদ্দায় পৌছলাম এবং দুদিনে হজ্জ আদায় করলাম। আল্লাহ তা“আলা বলেছেন- ০০৬৯ 01665 6৩৫05 14598 LA OH EI 175 46558 ০১০৫: 291754196৩2 অর্থ : হে মুমিনগণ! নিশ্চয় মুশরিকরা নাপাক । সুতরাং এ বৎসরের পর তারা যেন মসজিদে হারামের নিকটবর্তী না হয়। আর যদি তোমরা দারিত্ব্যের ভয় কর, ০০০০০০০০554 স্বচ্ছলতা দান করবেন । নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞাত, প্রজ্ঞাময় । উক্ত আয়াতে আল্লাহ তা“আলা বলেছেন- জা জোর ERT EE IES হাজার বলেন, “তাদের মুখের লালা নাপাক । তাদের শরীরের ঘাম নাপাক ।“ 9
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।