তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সূরা তওবা ১২৯ জনের দাওয়াত পৌছে দেয়ার প্রেরণায় কেউ গণতান্ত্রিক প্রক্রিয়ায় পার্লামেন্টে প্রবেশ করতে চায়, তাহলে আমার মতে তাতে কোন দোষ নেই। তবে মন্ত্রী হওয়াতে আপত্তি আছে। কারণ, মন্ত্রীরা রাষ্ট্রীয় বিধানাবলি বাস্ত ‘ৰায়িত করে, বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে। এর ভাল-মন্দ তাদের উপরে বর্তায়, এরাই হয় এর জিম্মাদার। আর পার্লামেন্টের সদস্যগণ রাষ্ট্রের সঠিক অবস্থার পর্যবেক্ষক মাত্র । পালমমেন্ট সদস্যগণ পার্লামেন্টে স্বাধীন বক্তব্য দানের অধিকার রাখেন। এ ব্যাপারে মন্ত্রীগণ দায়বদ্ধ । ঈমানী প্রেরণায় উজ্জীবিত হয়ে দীন প্রতিষ্ঠার লক্ষ্যে পার্লামেন্টে যোগদান করার কথা জিজ্ঞেস করা হলে ৰলেছিলাম, না, এ উদ্দেশ্য বাস্তবায়নে গণতান্ত্রিক পার্লামেন্টে যোগদান উপযুক্ত ক্ষেত্র নয়। তাহলে সবই ভেস্তে সাবে। কারণ, আমরা আজ এমন এক সমাজ ব্যবস্থার মাঝে বসবাস করছি, যার পরিচালক ও নিয়ন্ত্রক হল ইউরোপ । তাদের সকল নিয়ম-কানুন আমরা ইচ্ছায়-অনিচ্ছায় মানতে বাধ্য । এমন অবস্থায় যদি রাষ্ট্রের পক্ষ থেকে তোমার গতিবিধি লক্ষ্য রাখার জন্য কাউকে নিযুক্ত করা হয়, আর সে পার্লামেন্টে দূরভিসন্ধিমূলক তোমার ব্যাপারে জঘন্য আপত্তি তুলে এবং দাবি করে, তুমি ক্ষমতার অপব্যবহার করেছ, ঘুষ খেয়েছ, চুরি করেছ ইত্যাদি ইত্যাদি । এবং তোমার ব্যাপারে তদন্ত ও বিচারের দাবি করে, তাহলে তুমি অসহায়ের মত সব যন্ত্রণা হজম করতে বাধ্য হবে। এতে ইসলামী আন্দোলনের প্রচুর ক্ষতির আশংকা রয়েছে। ঠিক তখন এক ব্যক্তি দীড়িয়ে আমার কথার ফীকে বলে উঠল, শাইখ! যদি অবস্থা সত্যই এমন জটিল হয়, তাহলে দাওয়াতের ইচ্ছায় পার্লামেন্টে যোগদান করাতেই বা কতটুকু উপকার হবে? আমার তো মনে হয়, কোনই উপকার হবে না। উত্তরে বলেছিলাম, আমরা আজ এমন এক সমাজে বাস করছি, যেখানে ইসলাম শেষ হয়ে যাচ্ছে, মুসলমানরা আজ মূক হয়ে আছে। বাকশক্তি থাকা সত্বেও কিছুই তাদের বলার নেই। রেডিও-টিভি ইত্যাদি সরকারি প্রচার মাধ্যমগুলো থেকে আজ ইসলামের কথা প্রচার হয় না। এমন অবস্থায় আমরা যদি পালারমেন্টে যোগদান করে সেখানেও সত্যের বাণী উচ্চারণ না করি, জাতীয় নেতৃবৃন্দকে হুঁশিয়ার না করি, তাহলে তো আমরা সবই হারালাম। এটা আমার নিজস্ব অভিমত ৷ তা ভুলও হতে পারে, আবার সঠিকও হতে পারে। শুদ্ধ হলে প্রথমে আল্লাহর পক্ষ থেকে তারপর আমার পক্ষ থেকে হবে। আর ভুল হলে আমার ও শয়তানের পক্ষ থেকে মনে করবে । তবে আল্লাহর নিকট প্রার্থনা জানাচ্ছি যে, তিনি আমাদের চোখের সামনে সত্যকে সত্যরূপে উদ্ভাসিত করবেন এবং তদানুযায়ী চলার তাওফীক দান করবেন আর মিথ্যাকে মিথ্যারূপে বুঝার ও তা থেকে বাচার তাওফীক দান করবেন। জনৈক মুজাহিদ আমাকে পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউল হক সম্পর্কে প্রশ্ন করলে বললাম, আমি তাকে কাফির বলতে পারি না। তিনি ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক চেষ্টা করেছেন, অনেক কাজও করছেন। কিন্তু একা একা কী করবেন আর কতটুকুই বা করবেন। তার পাশে তো পাপাচারী ও দুষ্টু লোকে ভরা- যারা কুফরী কাজে ডুবে আছে। ভাল লোকের ভাল কাজকে তারা সহ্য করতে পারে না। তিনি তো সাধ্যমত চেষ্টা করছেন। এ ধরনের লোকদের আমি কাফির বলব কোন যুক্তিতে ৷ একজন প্রশ্ন করল, তাহলে কি তাকে উত্তম শাসক বলা যায়? না, তাকে উত্তম শাসকও আমি বলব না। তাকে আমি বলব, মন্দের ভাল। তিনি তো এমন ব্যক্তি, আফগান জিহাদের পক্ষে তার একা থাকাই যথেষ্ট ৷ তিনি মুজাহিদদের যাতায়াতের সকল পথ উন্মুক্ত করে দিয়েছেন। যদি তার স্থানে ভুষ্টো সাহেব হত, তাহলে সব কিছুই পণ্ড করে দিত। আফগান মুজাহিদদের সাফল্য বর্তমান পর্যায়ে পৌছতে ব্যর্থ হত। আফগানীরাও আযাদী অর্জনে ব্যর্থ হত। জনৈক ব্যক্তি আল্লামা ইবনে তাইমিয়া বা আহমদ ইবনে হাম্বল (রহঃ)-কে জিজ্ঞেস করলেন, আমি তো কর বিভাগে চাকুরি করি। তবে আমার কারণে মানুষের উপর জুলুম কম হয়। আমি অল্প কর আরোপ করি আর ৯-ক

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।