তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

১২৮ তাফসীরে সূরা তওবা উর নিন উকিল হানার যার বিধান প্রচলিত আইন ও ইসলামী আইনে ভিন্ন। দ্বিতীয় শর্ত- উকিলের এ বিশ্বাস অবশ্যই থাকতে হবে যে, তার মকেলের দাবি শরী“আতসম্মত। তৃতীয় শর্ত- উকিল নিযুক্ত হওয়ার পর বিচারকার্য চলাকালীন অবস্থায় যদি উকিল জানতে পারে যে, তার মকেল অন্যায় ও মিথ্যা দাবি করছে, তাহলে তখনই উকিলকে তার মক্ধেল ত্যাগ করতে হবে। তারা আমাকে এই সমাধান জানাল। কিন্তু আমার মনে এখনো এ বিশ্বাস দৃঢ় হয়ে আছে যে, মানব রচিত এ আইনের আওতায় ওকালতি করা হারাম । আমি এ কথা স্বীকার করি যে, তাদের মাঝে আমার চেয়েও বিজ্ঞ ব্যক্তি আছেন। তবুও আমার ধারণা, বর্তমানের এ ওকালতি হারাম । €. বিভিন্ন দেশে আইন প্রণয়নকারী মজলিস আছে । যাকে পার্লামেন্ট, টিবি রি শত অভিহিত করা হয়। আবদুন নাসেরের আমলে বলা হত, পার্লামেন্ট ভবনের দুটি দরজা আছে। এক দরজায় লেখা আছে, সংসদ সদস্যের প্রবেশ পথ। অন্য দরজায় লেখা আছে শ্রোতাদের প্রবেশ পথ। এক সাহসী ব্যক্তি বলেছে, একবার আমি শ্রোতাদের পথ দিয়ে পার্লামেন্টে প্রবেশ করলাম । হাটতে হাটতে দেখি, আমি আরেক দরজা দিয়ে অন্য এক পথে এসে পৌছেছি। আমাদের দেশে পার্লামেন্ট হল খেলার স্থান। হাশেম রেফায়ী তার ডায়েরিতে এক চমৎকার কবিতা লিখেছেন । কবিতাটি হল- ৮১5১৫ ৮০১ ০৯০৪ 3: ৬৯ পি ০৪ ১৪ la LSS 0৪৬ 0l iia Ld LS hl ld i) Lb Sh se ০৬ ৩৩৪ ১৩৬ ও LS SL Ib “এই তো সংসদ সদস্যদের পুতুল, যেমনে চায় নাচায় । দলের ইচ্ছা ছাড়া তারা মুখ পর্যন্ত খুলতে পারে না। নিশ্চয়ই আমরা জানি যে, তাদেরকে একত্রিত করা হয়েছে, আপনি কথা বলার ইচ্ছে করলে যেন তারা হাত তালি দেয়। আপনার পূর্বেও জুলুম অবারিত ছিল, আর এখন তা আপনার হাতে পড়ে সুশৃঙ্খল হয়েছে।” পার্লামেন্টের কোন অধিকার নেই আইন প্রণয়নে ইসলামের বিরোধিতা করার। যদি কোন পার্লামেন্ট সদস্য ইসলামবিরোধী কোন আইনে একমত পোষণ করে, তাহলে সে ইসলাম ধর্ম থেকে বেরিয়ে যাবে । তাই অবশ্যই তাকে তার বিরোধিতা করতে হবে । আর যদি বিরোধিতা না করে। বরং চুপ থাকে, তাহলে সে মুনাফিক। এ ধরনের অবস্থায়ও ইসলামে তার কোন স্থান নেই। কেননা, তখন পার্লামেন্ট আইন রচনাকারী সংস্থা হয়ে যাবে, আইন বাস্তবায়নকারী সংস্থা থাকবে না। ৬. আর পার্লামেন্ট সম্পর্কে আমার মতে সাধারণ মানুষের বিধান হল, যদি কেউ এসব আইন-কানুনে সন্তুষ্ট না থাকে, তাহলে আল্লাহর নিকট আশা করা যায় যে, তার কোন গুনাহ হবে না। হ্যা, যদি তার উপর কেউ জুলুম করে আর সে জুলুম থেকে বাচার জন্য আদালতে যাওয়া ছাড়া অন্য কোন উপায় না থাকে, তাহলে সে কি আদালতে যাবে, না যাবে না? এ ব্যাপারে সাইয়্যেদ কুতুব মনে করতেন, নিজের হক ছেড়ে দেয়া এবং আদালতে না যাওয়াই উত্তম। তবে আমার মত হল, নিজের অধিকার আদায়ে যদি অন্য কোন পথ ও পন্থা না থাকে, তাহলে যদি কেউ আদালতের শরণাপন্ন হয়, তাহলে আশা করা যায়, সে গুনাহগার হবে না। দীর্ঘ পড়াশোনার পর আমি এ কয়টি সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি। আমাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পার্লামেন্টে যোগদান সম্পর্কে জিজ্ঞেস করা হলে উত্তরে বলেছিলাম, যদি রাষ্ট্রীয় কার্যাবলি সর্বদা নজরে রাখার জন্য, রাষ্ট্রের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য ও পার্লামেন্ট সদস্যদের মাঝে

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।