তাফসীরে সূরা তওবা ১২৭ _ আনোয়ার সাদাত কাফির । যারা তাকে সহায়তা করে, তারাও কাফির। যারা তার নেতৃত্বে চাকরি করছে, তারাও কাফির। গোয়েন্দারা প্রথমবারে বুঝে ফেলে তার মতাদর্শ কি? তাদের এই দুঃসাহসিকতাই উচ্ছল যুবকদের আকর্ষণ করেছে। শুকনো ঘাসে আগুন যেভাবে ছড়িয়ে পড়ে, সেভাবেই দ্রুত তা ছড়িয়ে পড়েছে। বিষয়টি আমাকে দারুণ ভাবে ভাবিয়ে তুলল। আমি এ ব্যাপারে পড়াশোনা শুরু করলাম। ভাবতেই পারছি না, এটা কেমন কথা । একজন মুসলমান আরেকজন মুসলমানের পেছনে নামায পড়তে চায় না। আরেকজনের সাথে ইফতার করতে চায় না। এ কেমন কথা! অজ্ঞতা, অন্ধত্ব তাদের ধ্বংস করছে, পতনের পথে নিয়ে যাচ্ছে। হ্যা, তবে মিসরে বেশ কিছু যুবক এমনও আছে, যারা যেকোন বিষয়ে পদক্ষেপ নিতে খুব চিন্তা-ভাবনা করে । কথায় কথায় তারা কাউকে কাফের বলে না। পড়াশোনা ও গবেষণা করে অবশেষে আমি একটি সিদ্ধান্তে এসে উপনীত হলাম । যার সংক্ষিপ্তসার হল- ১. যে শাসক কুরআন-সুন্নাহ তথা শরী'আতের বিধি-বিধান বাদ দিয়ে অন্য কোন বিধান জারি করে, সে কাফির। সে মুসলমান থাকবে না। কারণ, সে এ ব্যক্তির ন্যায়, যে নামাযে পরিবর্তন করে। ঢা ২. ইসলামের বিপরীত আইন প্রণেতা কাফির । ইসলাম ধর্ম থেকে সে বের হয়ে গেছে। সে যদি নামায- রোযা পালন করে, তবুও সে কাফির। কারণ, সে হালালকে হারাম করেছে আর হারামকে হালাল করেছে। যেমন- যিনা আমাদের প্রচলিত রাষ্ট্রীয় বিধানে বৈধ রাখা হয়েছে । কোন নারী যদি যিনা করে, তবে তাকে শাস্তি দেয়া হয় না। হ্যা, যদি সে স্বামীর গৃহে যিনা করে, তবে শাস্তি দেয়া হবে। আবার স্বামী যদি যিনা করে, তবে তাকেও শাস্তি দেয়া হয় না। প্রচলিত আইনে প্রাইভেট গাড়িগুলো নাকি চলন্ত বাড়ির মত। তাই কোন নর-নারী যদি গাড়িতে যৌনাচারে লিপ্ত হয়, তাহলে পুলিশ তাতে হস্তক্ষেপ করতে পারবে না। হ্যা, যদি নারী সাহায্যের জন্য ডাকে, তবে পুলিশ যাবে। এ জন্যই শাইখ নজীবুল্লাহ মুতিয়ী বলেছিলেন, “এটা কি কোন সভ্য লোকদের রচিত আইন, না বেশ্যাদের রচিত আইন, আমি তা বুঝতে পারছি না ।‘ মোটকথা, যে বিচারক বা আইনবেস্তারা এ ধরনের আইন প্রণয়ন করে এবং সে মতে বিচার কার্য পরিচালনা করে, সে বা তারা কাফির । আর, এরা ইসলামের বহির্ভূত হয়ে যাবে। ৩. যে সব বিচারক অন্যের রচিত ইসলাম বিরোধী আইন অনুযায়ী বিচার করে, তারা কাফির হবে না। কারণ, তারা শুধুমাত্র আইন প্রয়োগ করছে আইন রচনা করছে না। তবে কুরআন ও সুন্নাহ তথা শরী“আতের আইনের খেলাফ আইন প্রয়োগ করার কারণে গুনাহগার হবে । এমন চাকরি করা হারাম । বেতন হারাম । এই লোকের মাঝে আর মদের দোকানে মদ বিক্রেতার মাঝে পার্থক্য নেই। তবে মদের দোকানে মদ বিক্রি করা ও সুদী ব্যাংকের চাকুরি করা, অনৈসলামিক বিচারালয়ে বিচারপতি হওয়ার চেয়ে একটু নিম্ন পর্যায়ের । তার চাকুরি হারাম, তার বেতনও হারাম। এমন পরিস্থিতিতে তার থেকে এক লোকমা খাবার খাওয়াও তোমার জন্য বৈধ নয় । হ্যা, যদি সে পৈতৃক সম্পদ পেয়ে থাকে আর তার সম্পদ ও পৈতৃক সম্পদ মিশে গেছে বা তার পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি আছে, যা চাষাবাদ করে বা বাগান আছে, যাতে ফল ফলে, তাহলে তার থেকে খাওয়া যায়। মনে করবে, তুমি তার হালাল সম্পদ থেকে খাচ্ছ। এ ধরনের বিচারকরা ইসলাম ধর্ম থেকে বেরিয়ে যাবে না। ফাসিকের পর্যায়ে এসে দীড়াবে। কারণ, সে হারাম কাজ করছে। তবে তার জন্য শর্ত হল, এ কাজকে ঘৃণা করতে হবে। আর যদি সে সেই আইনকে ভালবাসে, তাহলে সে কেন, যে-ই শরী“আতের আইনের খেলাফ আইনকে মনে-প্রাণে ভালবাসবে, উত্তম ভাববে, সে কাফের হয়ে যাবে। 8. একজন বলল, আমরা সমস্যায় পড়ে উকিলের নিকট যাই। আমি বললাম, ওকালতি হারাম । তখন একজন নেককার ব্যক্তি দাড়িয়ে বলল, ভাই! আমি তো উকিল । বিষয়টি শরী“আ বিভাগের শিক্ষকদের থেকে জেনে আমাকে বলবেন। আমি তখন জর্দান বিশ্ববিদ্যালয়ে ছিলাম। পরে আমি তাদের থেকে বিষয়টি জানতে চাইলে তারা বললেন, কয়েকটি শর্ত সাপেক্ষে ওকালতি করা বৈধ ।
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।