১২৪ | তাফসীরে সূরা তওবা “গোত্রের সম্মানিত ব্যক্তি অপমানজনক পরিস্থিতির শিকার হলে তার প্রতি দয়ার আচরণ কর। ধনী সম্পদশালী ব্যক্তি দরিদ্র ও বিত্তহীন হয়ে পড়লে, তার প্রতি দয়ার আচরণ কর। কোন আলিম জাহিলদের মাঝে হারিয়ে গেলে তার প্রতি দয়ার আচরণ কর।” অনেক আলিমকে দেখা যায়, এমন লোকদের মাঝে সে বাধ্য হয়ে জীবন-যাপন করছে, যারা মানুষ আর বানরের মাঝে পার্থক্য করতে জানে না। তাদের পেলে তাদের সাথেও দয়ার আচরণ করা উচিত। তাদের ভাল পরিবেশে থাকার সুযোগ করে দেয়া উচিত। মুক্তি পেয়ে সাফফানা তার ভাইয়ের নিকট ফিরে গেল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আখলাক-চরিত্র, ইসলামের ন্যায়-নীতি ইত্যাদির কথা বর্ণনা করলে তার ভাই ইসলামের প্রতি আকৃষ্ট হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এসে ইসলাম গ্রহণ করেন। তখন তার গলায় একটি ক্রুশ ঝুলছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি তোমার এই মূর্তিটি ফেলে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশে তিনি তার ক্রুশটি ফেলে দিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঠ করলেন- Er ০৫ ৮৮ 5 &। ৩১১ ০৪৪) Al) ১৮১৬ Lil অর্থ : তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের ধর্মীয় আলিমদেরকে এবং নিরাসক্ত আবিদদেরকে রব হিসাবে গ্রহণ করে নিয়েছে। আর মসীহ ইবনে মরিয়মকেও। তখন আদী বিস্মিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ! আমরা তো তাদের ইবাদত করিনি। রাসূল বললেন- — bl) Ale এ ৮৯১০০ ৭১৩৭৫৪০1৮০৮ 3 OA ht “হ্যা, তারা তাদের ইবাদত করেছে। হারামকে তাদের জন্য হালাল করেছে। আর হালালকে তাদের জন্য হারাম করেছে। আর তারা তাদেরকে অনুসরণ করেছে। এটাই তাদের ইবাদত করা, উপাসনা করা ।” ইবাদত অর্থ আনুগত্য করা। আল্লাহ যা হারাম করেছেন, তা হালাল করার ক্ষেত্রে যারা শাসকদের আনুগত্য করে আর আল্লাহ যা হালাল করেছেন, তা হারাম করার ক্ষেত্রে যারা শাসকদের আনুগত্য করে, তারা মূলত শাসকদের আনুগত্য করে, শাসকদের ইবাদত করে। আল্লাহর ইবাদত করে না। কেউ যদি শরী“আতের বিধি- বিধানের ক্ষেত্রে সন্তষ্টচিত্তে আল্লাহর হুকুম না মেনে শাসকের হুকুম মানে, তাহলে তা কুফরী । এর কারণে মুসলমান আর মুসলমান থাকে না। আল্লামা ইবনে তাইমিয়া (রহঃ) বলেছেন- কেউ যদি বেগানা নারীর দিকে তাকানোকে হালাল বলে, তাহলে সে কুফরী করল। এটা সর্বসম্মত সিদ্ধান্ত । শরী“আতের একটি নীতি হল- | __ A ০০ ০১৩৭৫ rs ASA “যে ব্যক্তি হারামকে হালাল করল, সে কাফের হয়ে গেল আর যে ব্যক্তি হালালকে হারাম করল, সেও কাফের হয়ে গেল।” তাই যদি কোন শাসক মুসলমানদের জন্য মদ ক্রয়-বিক্রয় ও পানের অনুমতি প্রদান করে, তাহলে সে কাফির হয়ে যায়৷ সে ধর্ম থেকে বের হয়ে যাবে। যদি কোন শাসক আইন জারি করে যে, চোরের শাস্তি হল চোরকে দু'মাস জেলে বন্দী করে রাখা, তাহলে সে কাফির হয়ে গেল। এ কারণে সে ধর্ম থেকে বের হয়ে যাবে । কারণ, আল্লাহ তা'আলা বলেছেন- __ Lex bib অর্থ : তাদের হাত কেটে দাও।
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।