১২০ ূ তাফসীরে সূরা তওবা এবার ভেবে দেখ, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একটি মন্ত্রণালয়ের চাহিদা মেটাতে গিয়েই আমাদের হিমশিম খেতে হয়েছে। আর যদি আমরা দেশে ইসলামী হুকুমত কায়েম করে ফেলি, তাহলে কীভাবে তা সামাল দেব। কোন একটি দলের দ্বারা কি তা সম্ভব। মোটেও না। গোটা দেশবাসীকে নিয়ে, প্রত্যেক দলের যোগ্য লোকদের নিয়েই ইসলামী হুকুমত কায়েম করতে হবে। : এমতাবস্থায় তুমি কীভাবে তোমার একশ’ বিশ বা দেড়শ" লোকের দল নিয়ে ইসলামী হুকুমত কায়েম করতে চাও! তোমার জীবনের বিশটি বছর ইসলামী দলের সাথে কাটিয়ে দিলে। অথচ তুমি এখনও আমল বিশুদ্ধ করতে পারলে না। তোমার আমল মানুষের মনে ইসলাম সম্পর্কে বিরুপ ধারণার সৃষ্টি করে চলেছে। কল্যাণের উৎসকে শুকিয়ে শেষ করে দিচ্ছে। ইসলামী প্রত্যেকটি কাজের বিরুদ্ধেই তোমার অসতর্ক জিহ্বা পরিচালিত করছ। কোন আলিমকেই অপবাদ না দিয়ে বা তার সম্পর্কে মিথ্যা না বলে ক্ষান্ত হওনি। শুধুমাত্র তোমার দলের কারণে অন্যসব দা'য়ীকে তিরস্কার করেছ, ব্যঙ্গ করেছ। অথচ একবারও কি ভেবে দেখেছ, তোমার দল মুসলমানদের সাগর সমান অভাবের এক ফৌটাও পুরণ করতে পারবে কি না? ভাইয়েরা! তোমরা শুধুমাত্র আল্লাহর জন্য আমল কর। ইখলাসের সাথে কর। ইসলামী দলের সাথে সংযুক্ত থাক। তবে মনে রেখো, কখনো কোন দলের অন্ধভক্তে পরিণত হইয়ো না। তাহলে তোমাদের ইবাদত আল্লাহর জন্য না হয়ে দলের জন্য হবে। তোমাদের চেষ্টা-মুজাহাদা আল্লাহর দীনকে প্রতিষ্ঠিত করার জন্য না হয়ে দলের নীতিমালা প্রতিষ্ঠিত করার জন্য হবে, যা কল্যাণের চেয়ে বেশি অকল্যাণ বয়ে আনবে । আল্লাহর জন্যই নিজেদেরকে উদার হতে হবে। সাবধান! আবার বলছি, সাবধান! আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সব কিছু কর । ইখলাসের সাথে কর। নিয়ত ঠিক রেখে কর। আল্লাহ তোমাদের শক্তিশালী করুন। তিনি তোমাদের হাত ধরে ধরে সত্যের পথে, সিরাতে মুস্তাকীমের পথে পরিচালিত করুন| আমীন । ছুম্মা আমীন।
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।