তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সূরা তওবা | ১১৯ ইনসাফ প্রতিষ্ঠার জন্য কিতাব অবতীর্ণ হয়েছে। রাসূলদের প্রেরণ করা হয়েছে। যদি আমরা মুসলমান হয়েও ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারি, তা হবে চরম দুঃখের বিষয়। দা'য়ীরা হলেন ইসলামী বিধান বাস্তবায়নের উজ্জ্বল প্রতীক । তাদের থেকেই অন্যরা আমল শিখবে, ঈমান শিখবে ও ইনসাফ শিখবে । এ অবস্থায় যদি আমরাই আমাদের মাঝে ইনসাফ কায়েম করতে না পারি, আমার কথায় যদি সত্যতা না থাকে, আমল যদি বিশুদ্ধ করতে না পারি, আচার-আচরণ যদি ভদ্র ও পরিশীলিত না হয়, তাহলে কেন দুনিয়াবাসী আমাদের গ্রহণ করবে? এই অবস্থায় যদি আমরা দুনিয়াকে পদানত করি, তাহলে জাতিকে আমরা কী দিব? জাতি কোনদিকে অগ্রসর হবে? অন্যত্র আল্লাহ তা'আলা বলেছেন. OGLE AIH LAB IAA ৮৩ GBH GIG অর্থ : হে মু'মিনরা! তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাক। আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্য দান কর। তাতে তোমাদের নিজের, তোমাদের পিতামাতার বা নিকটবর্তী আত্মীয়-স্বজনের যদি ক্ষতি হয় তবুও । (সূরা নিসা : ১৩৫) । তাই তোমাদের বলছি, তোমরা দলবদ্ধ হয়ে ইসলামের জন্য কাজ কর। দলবদ্ধ হয়ে ইসলামী তরবিয়্যত লাভ কর। মেধার পরিচর্যা কর। গভীর জ্ঞান অর্জন কর। সাবধান! আল্লাহকে বাদ দিয়ে কোন দলের ইবাদত কর না। তোমাদের ইবাদতকে তাগুতের ইবাদতে রূপান্তরিত কর না। এটাই একালের মূর্তিপূজা, প্রতিমা পূজা । তোমরা যেন ইসলামের নামে মানুষের হককে নষ্ট না কর। মানুষের গোশত না খাও। মানুষের ইজ্জত পদদলিত না কর। দাওয়াতের সময় যেন এসব না কর। ইসলামী আমলের নামে যেন এসব না কর। সুতরাং সতর্ক হও হে বন্ধুরা! আল্লাহকে ভয় কর। একটি কথা বলছি, যদি তোমার দল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় অত্যন্ত প্রত্যয়ী হয়, নিষ্ঠাবান হয়, তবুও একক চেষ্টায় তোমার দল কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবে না। কোন দল বা কোন জামাত কিন্তু একক চেষ্টায় ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবে না। অবশ্যই অন্যান্য ভাল নেককার লোকদের সাহায্য-সহযোগিতা নিতে হবে। তাদের আন্তরিক সহযোগিতা, সমর্থন, দু'আ ও মুজাহাদা ইত্যাদির বিনিময়েই কিন্তু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে। ইসলামী দলের কর্মীদের এদিকে খেয়াল রাখতে হবে। দীনদার বুষুর্ণদের উপেক্ষা করা তাদের ভুল হবে। তারা কোন দল করে না বটে, তবে তারা আল্লাহর প্রিয় বান্দা । ইবাদত-গুজার। এদের দু'আ নিতে হবে । সম্মান করতে হবে । তবেই সাফল্য আসবে। প্রিয় ভাইয়েরা! তোমরা এখন যে দলে আছ, সে দল একা কিন্তু আফগানিস্তানের হাজারো সমস্যার একটিরও ষোলআনা সমাধান দিতে পারবে না। তাই মানুষকে কল্যাণ থেকে বিরত রেখো না। নিজেকেও কল্যাণ থেকে বিরত রেখো না। শুধুমাত্র এ কারণে যে, তা তোমার দলের প্রোগ্রাম নয়। তোমার দলের কর্মসূচি নয়। একটি উপমা দিচ্ছি। ইসহাক ফারহান, যার আলোচনা ইতোপূর্বে করেছি। তিনি বলেন, আমাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হলে আমি ইচ্ছা করলাম, শিক্ষার ক্ষেত্রে আদর্শবাদী লোকদের নিয়োগ করব। যোগ্য ও দায়িত্বশীল লোকদেরই যাবতীয় দায়িত্ব অর্পণ করব । তাই প্রথমে আমি যে দলে যুক্ত ছিলাম, তার প্রতি দৃষ্টি ফেললাম। তা হল ইখওয়ানুল মুসলিমীন। আমি ইখওয়ানের যোগ্য লোকদের নিয়োগ দিলাম। কিন্তু তাতে প্রয়োজনের সামান্যই পূরণ হল। তারপর তাবলীগী, তাহরীরী, সালাফীদের থেকেও লোক নিয়োগ করলাম। তবুও প্রয়োজনের দশ ভাগের এক ভাগও পূরণ হল না। তারপর নির্দেশ দিলাম, যারা নামায আদায় করে, তাদের নিয়ে এস। তাতেও হল না। তারপর নির্দেশ দিলাম, যারা শুক্রবারে জুমার নামায আদায় করে, তাদের হলেও নিয়ে এস। |

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।