তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

১১৮ | তাফসীরে সূরা তওবা বলো না । যা বলবে সত্য বলবে । জেনেশুনে বলবে । মানুষের সুখ্যাতি ও সুনাম নষ্ট করার চিন্তা করবে না। আর নিজেকে অন্যের পাপের বোঝা বহন করার জন্য প্রস্তুত করো না। মনে রাখবে, আমাদের অবস্থা যেন শয়তানের মত না হয়। শয়তান মাঝে মাঝে সত্য বলে। আমাদের অবস্থা যেন এমন না হয় যে, আমরাও মাঝে মাঝে সত্য বলি আর প্রায়ই মিথ্যা বলি। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আবু হুরায়রা রোঃ)-কে বাইতুল মালের কিছু সম্পদ প্রহরা দেয়ার জন্য নিযুক্ত করলেন। রাতে আবু হুরায়রা (রাঃ) দেখলেন, এক ব্যক্তি এসে তা থেকে মুঠি ভরে ভরে খাবার নিয়ে যাচ্ছে। আবু হুরায়রা (রাঃ) তাকে ধরে ফেললেন। লোকটি তার দারিদ্র্যের ও ছেলে- সন্তানের আধিক্যের কথা বললে আবু হুরায়রা (রাঃ) তাকে ছেড়ে দিলেন। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, হে আবু হুরায়রা! তোমার বন্দীর খবর কি? আবু হুরায়রা (রাঃ) বললেন, ইয়া রাসূলুল্লাহ! সে তার দারিদ্র্যের ও সন্তান-সন্ততির আধিক্যের কথা বলায় তাকে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “সে তোমার সাথে মিথ্যা বলেছে। সে আবার আসবে ।” | পরদিন রাতেও তা-ই ঘটল। এ ব্যক্তি এসে মুঠি ভরে ভরে খাদ্য নেয়ার সময়-আবু হুরায়রা (রাঃ) তাকে ধরে ফেললেন। লোকটি আজও অনুনয়-বিনয় করে নিজের প্রয়োজনের কথা বললে আবু হুরায়রা (রাঃ) দয়াপরবশ হয়ে ছেড়ে দিলেন। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু হুরায়রা (রাঃ)-কে এ একই কথা বললেন। আর বললেন, সে আজ রাতেও আসবে । তৃতীয় রাতে লোকটি এলে আবু হুরায়রা (রাঃ) তাকে ধরে বললেন, আজ তোমাকে কিছুতেই ছাড়ব না, তোমাকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্মুখে উপস্থিত করব। লোকটি অত্যন্ত বিনয়-ন্ম্র হয়ে বলল, আমাকে এবারের মত ছেড়ে দিলে আমি আপনাকে কিছু কথা শিখিয়ে দিব, যা আপনার বহু উপকারে আসবে। | আবু হুরায়রা (রাঃ) বললেন, তা কি? লোকটি বলল, আপনি বিছানায় গেলে আয়াতুল কুরসী পাঠ করবেন। তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন প্রহরী আপনাকে প্রহরা দেবে । শয়তান কিছুতেই আপনার নিকটবর্তী হতে পারবে না। আবু হুরায়রা (রাঃ) তখন তাকে ছেড়ে দিলেন। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আবু হুরায়রা! তোমার বন্দীর খবর কি? আবু হুরায়রা (রাঃ) ঘটনাটি তাঁকে খুলে বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন- OI ১৯ ১০৪০৮ এ ০৬৪ এ] ₹ ০১৬ IU GIA ১৯ ৩ ত৬ ০৯155৯৮ ৪ “শোন শোন হে আবু হুরায়রা! তুমি কি জান, কার সাথে এ তিন রাত কথা বলেছ! সে হল শয়তান। সে. মহামিথ্যাবাদী হওয়া সত্বেও আজ তোমার সাথে সত্য কথা বলেছে।” বলছিলাম, আমাদের চরিত্র যেন শয়তানের মত হয়ে না যায় যে, মাঝে মাঝে সত্য বলব আর শুধুই মিথ্যা - বলব। ভাইয়েরা আমার! আমাদের ধর্ম পৃথিবীতে ইনসাফ ও ন্যায়পরায়ণতা শিক্ষা দিতে ও তা বাস্তবায়ন করতে এসেছে । কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন- A | ELBIT ON BRD OAs ES HUH SELL CY অর্থ : আমি আমার রাসূলদেরকে সুস্পষ্ট নিদর্শনসহ প্রেরণ করেছি এবং তাদের সাথে কিতাব ও ন্যায়নীতি অবতীর্ণ করেছি। যেন মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে । (সূরা হাদীদ : ২৫)

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।