তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সূরা তওবা ১১৭ বললেন তাকে বললাম, আমি এ ধরনের সাক্ষাতানুষ্ঠানে যাই না। সে ছাত্রটি সরল প্রকৃতির ছিল। কোন দলের সাথে তার কখনো উষ্ণ সম্পর্ক ছিল না। এখনো নেই। সে এক দলীয় ছাত্রের নিকট গিয়ে বলল, তুমি তো প্রায়ই বল, ইখওয়ানুল মুসলিমীন বিদেশী অপশক্তির এজেন্ট। অথচ এই তো আবুল্লাহ আযযাম, যিনি ইখওয়ানের সক্রিয় সদস্য । তিনি তো বাদশাহর সাথে সাক্ষাৎ পর্যন্ত করতে গেলেন না! তোমরা কিভাবে বল, এরা বিদেশী অপশক্তির এজেন্ট? | তার কথায় কিন্তু দলীয় ছাত্রটি দমে যায়নি। সে কণ্ঠে দৃঢ়তা এনে বলল, আরে তুমি এসবের কি বুঝবে। তুমি তো জান না, রাতেই তিনি ও ইখওয়ানের নেতা মুহাম্মদ বাদশাহ হুসাইনের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন। ভেবে দেখ, কী নিচু তাদের মন-মানসিকতা! অথচ কথাটা সর্বেব মিথ্যা । এ ধরনের জঘন্য অপবাদ চাপিয়ে দিয়ে হলেও তাদের বিজয়ী হতে হবে। প্রতিপক্ষকে ঘায়েল করতে হবে। আলহামদুলিল্লাহ । বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র আমাকে ভালবাসত ৷ গভীর শ্রদ্ধা করত । আমার কথা পছন্দ করত। আমি প্রায়ই তাদের আকর্ষণীয় বিষয়ের ওপর আলোচনা করতে বলতাম। যেমন “বর্তমান মুসলিম বিশ্বের সমস্যা ও তার সমাধান । এ ধরনের বিষয়গ্তলোতে ছাত্ররা অত্যন্ত আগ্রহ দেখাত। উৎসাহবোধ করত। আমিও ক্লাসে এসব বিষয় নিয়ে আলোচনা করতাম । 'প্লায়ুযুদ্ধ ও মুসলিম দেশগুলোর সমস্যা’ নিয়ে আলোচনা করতাম । উন্মুক্ত আলোচনা হত ৷ মনখোলা আলোচনা হত ৷ সবাই এ ধরনের আলোচনা পছন্দ করত। একদা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক বৃক্ষের ছায়াতলে বসে ছাত্ররা আড্ডা দিচছিল। তখন তাদের একজন আমার প্রশংসা করল। কিন্তু দলীয় এক ছাত্র আমার প্রশংসা সহ্য করতে পারল না। সে তাকে বলল, আরে তিনি তো বাদশাহ হুসাইনের এজেন্ট । তাকে জিজ্ঞেস করা হল, কিভাবে? সে বলল, এই তো কিছুদিন আগে সে বাদশাহ হুসাইনের সাথে সাক্ষাৎ করেছে। বাদশাহ তাকে পাঁচশ' দিনার দিয়েছেন। এ ছাত্রের ভাগিনা সেখানে উপস্থিত ছিল । সে প্রতিবাদ করে বলল, “মামা! এমন বলা কি হারাম নয়? আপনি তো দেখছি, মানুষের গোশত খাচ্ছেন।' দলীয় সেই ছাত্রটি তখন ক্ষিপ্ত হয়ে তার ভাগিনাকে চড় মারল । বলল, চুপ কর। এসব তুই বুঝবি না। আমারও এক ভাগিনা সেখানে উপস্থিত ছিল। দলীয় ছাত্রটি জানত না, সে সেখানে উপস্থিত আছে। সে ছিল আবূ উরদার আপন ভাই। সে প্রতিবাদ করে বলল, এ ধরনের কথা তো এই মাত্র শুধু তোমার থেকে শুনলাম। এর আগে তো এ ধরনের কথা কেউ বলেনি, শুনিওনি। তার এ কথা শুনে দলীয় ছাত্রটি চরম ব্ব্রিত অবস্থায় পড়ে গেল। মানুষের বিরুদ্ধে মানুষের অন্তরে হিংসা, বিদ্বেষ, কুধারণা সৃষ্টি করা ও মিথ্যাচার করাই কি তাহলে এই ধরনের তথাকথিত ইসলামী দলের কাজ! আরেকটি ঘটনা বলছি। সাইয়্যেদ কুতুব (রহঃ)-কে ফাসি দেয়া হল। তখন জামালুদ্দীন নাসেরের সমর্থক এক ব্যক্তি উপস্থিত ছিল। সাধারণ মানুষ তাকে ফাঁসি দেয়ায় দারুণ দুঃখিত ও মর্মাহত হল। এই লোকটি তখন সাইয়্যেদ কুতুবের প্রতি অপবাদ আরোপ করে মানুষকে তার প্রতি ক্ষিপ্ত করার উদ্দেশ্যে বলল, আমি সাইয়্যেদ কুতুবের স্ত্রীকে দেখেছি, সে মাথার কাপড় ফেলে রাস্তায় ঘোরাফেরা করছে। তার পায়ের গোছা পর্যন্ত দেখা যাচ্ছিল। তার কথা শুনে এক যুবক বলল, ভাই! তুমি কি স্বচক্ষে তা দেখেছ? লোকটি বলল, আমি কায়রোতে লেখাপড়া করেছি, আমি দেখব না! আমি নিজ চোখে তা দেখেছি। যুবক তখন বলল, ভাইয়েরা! আপনারা সাক্ষী থাকুন। সাইয়্যেদ কুতুব বিয়েই করেননি । যুবকের একথা শুনে লোকটি দারুণ লজ্জা পেল। মাথানত করে চলে গেল। তাই বলছি, ভাইয়েরা! সর্বদা সতর্ক থেকো । তোমরা ইসলামের জন্য কাজ করে যাচ্ছ। কল্যাণ ও ভাল কিছু যেখানেই পাবে তা বরণ করে নেবে। তুচ্ছ মনে করে অগ্রাহ্য করবে না। না জেনে কারো সম্পর্কে কিছু

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।