১১৬ তাফসীরে সূরা তওবা একজন সালাফী । তার কাজ হল, বিশুদ্ধ ও নির্ভরযোগ্য হাদীস খুঁজে বের করা ও তদানুযায়ী আমল করা । আমরা তাকে স্বাগত জানাব । বলব, সহীহ হাদীসগুলো খুঁজে বের করে আপনি মুসলিম জাতির এক বিরাট শূন্যতাকে পূরণ করলেন। কেউ তাবলীগের কাজে আত্মনিমগ্ন- তাকে বলব, মাশা-আল্লাহ, আপনি আল্লাহর এক মহান হুকুম পালনে তৎপর রয়েছেন। আমর-বিল-মা“রূফ-এর কাজে আছেন। আল্লাহ আপনার মাধ্যমে কত . পথহারা মানুষকে পথের দিশা দিচ্ছেন। বেনামাযীকে নামাযী বানাচ্ছেন। মানুষকে ইসলামমূখী করছেন। আল্লাহ তাআলা আপনার কাজে বরকত দিন। ইখওয়ানুল মুসলিমীনের ভাইয়েরা অনৈসলামিক শাসক শ্রেণীর বিরুদ্ধে লড়ছে। জানমাল কুরবানী করছে। নির্যাতন-নিপীড়নের মুখোমুখী হচ্ছে। তুমি বল, আল্লাহ তাদের উত্তম বিনিময় দান করুন। তারা ইসলাম ও মুসলমানের এক বিরাট শুন্যতাকে পূরণ করছে। তারা শয়তানের ডে বকে লিন রা সিরা ইহা বারও রর নিহিত জগ জনের অবিচল রাখুন । এভাবে তোমাকে সকল কল্যাণময় কাজকে কবুল করে নিতে হবে। সবাইকে স্বীকার করে নেয়ার মানসিকতা তোমার মাঝে থাকতে হবে । এমন যেন না হয়, তোমার দল থেকে যা হবে, তা-ই গ্রহণ করবে আর অন্যরা যা করবে, তা প্রত্যাখ্যান করবে। আল্লাহর নূর সর্বত্র ছড়িয়ে পড়তে দাও। তোমার উদ্দেশ্য হবে, মুসলমানের প্রত্যেকটি ঘর যেন আল্লাহর নূরে আলোকিত হয়ে যায়। কার বাতি দ্বারা তা আলোকিত হল, তা তোমার দেখার বিষয় নয়। মানুষের হৃদয় যেন আলোকিত হয়ে যায়। কার সংস্পর্শে আলোকিত হল, তা দেখার বিষয় নয়। বলছিলাম, ইসলামের জন্য যে কাজ হবে, তা শুধু মাত্র আল্লাহর জন্যই হতে হবে। তাই আল্লাহকে সন্তুষ্ট করার নামে কোন দলে প্রবেশ করে দলের নীতি ও ফর্মুলা অনুযায়ী কাজ করা আর, আল্লাহপ্রদত্ত নীতিমালা ত্যাগ করা কিছুতেই ঠিক নয়। . আমি অনেক যুবককে দেখেছি, পাচ ওয়াক্ত নামায মসজিদে গিয়ে আদায় করে। নামাযে কী খুশু-খুজু। মুখ জুড়ে চমৎকার দাড়ি শোভা পাচ্ছে। কোন মজলিসে পরচর্চা-গীবত হলে সাথে সাথে সে মজলিস ত্যাগ করবে। ধূমপান করবে না। সিনেমা দেখে না। যদি শোনে যে, অমুক কাজ হারাম, তবে তা পরিহার করে। শুনেছে জামাতে নামায আদায় করা সুন্নতে মুয়াক্কাদা। তাই ফজরের নামাযেও জামাতে এসে শরীক হয়। এ ধরনের যুবকদের দেখেছি, ইসলামী হুকুমাত কায়েমের নামে উজ্জীবিত হয়ে কোন দলে প্রবেশ করেছে। এরপর একমাস যেতে না যেতেই তার মাঝে পরিবর্তন এসে গেছে। দেখেছি, নিয়মিত জামাতে শরীক হয় না। দাড়ি মুণ্ডিয়ে ফেলে । ধূমপান করে ইত্যাদি ইত্যাদি। কাউকে জিজ্ঞেস করলাম, কী ব্যাপার, এ যুবকটির মাঝে হঠাৎ এমন পরিবর্তন দেখা দিল কেন? উত্তর পেলাম, সে একটি ইসলামী দলের সদস্য হয়েছে । আর আমার সম্পর্কে বলছে, আমি অমুকের এজেন্ট। জিজ্ঞেস করলাম, দাড়ি মুগ্তিয়ে ফেলল কেন? উত্তর পেলাম, যেন গুপ্তচররা তাকে চিনতে না পারে যে, সে মানুষকে ইসলামের দাওয়াত দেয়। তার যুক্তি, ইসলামে দাড়ি রাখা সুন্নত। তাই ইসলামের স্বার্থে ওয়াজিব আদায় করার জন্য সুন্নতকে পরিহার করতে বাধ্য হয়েছে। আচ্ছা, ধূমপান করছে কেন? উত্তর পেলাম, ধূমপান করা হারাম নয়। এ হল আমাদের ইসলামের নামে রাজনীতির হাল-হকিকত। এক দল লোকের ইসলাম-ঘ্রীতির চালচিত্র। হায়! যদি সে এ ধরনের ইসলামী রাজনীতিতে না যেত, যদি কোন দলের খপ্পরে না পড়ত, তাহলে তার ফিতরত, তার স্বভাব-চরিত্র ও ইখলাস ঠিক থাকত । হে আল্লাহ! আমাদের ইসলামের নামে এ ধরনের অনৈসলামিক কাজ থেকে রক্ষা করুন। দলীয় খেয়ালী নীতি বর্জন করে আল্লাহ প্রদত্ত নীতির উপর চলার তাওফীক দান করুন। একদা জর্দানের বাদশাহ হুসাইন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হলেন। আমি গেলাম না। দ্বিতীয়দিন ইসলামী শরী“আ বিভাগের এক ছাত্র জানতে চাইল, বাদশাহ আপনাদের সাথে কী
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।