-_ তাফসীরে সূরা তওবা ১১৫ ভালবাসে । যদি একটি মাছিকে ধরে এনে কোন পরিষ্কার-পরিচ্ছন্ন স্থানে রাখ, তাহলে দেখবে ওটা মরে গেছে। ভাল জায়গায় ওরা বেঁচে থাকতে পারে না। তার হৃদযন্ত্র অসুস্থ হয়ে যায়। সে বাদুরের মত অন্ধকারে থাকাকে পছন্দ করে। এমন মানুষের সাথে চলাফেরা করে তারা সর্বদা মিথ্যা বলছে, পরচর্চা করছে। ভাইয়েরা! এটা ইসলাম নয়। ইসলাম এমন নয়। যদি তুমি কোন দলের কর্মী হও, তাহলে তোমার দলের লোক ছাড়া অন্য কারো উপকার করবে না, অন্য কারো কল্যাণ কামনা করবে না, এটা কখনো ইসলাম হতে পারে না। আল্লাহ তা'আলা বলেন- 35145524০46) 500 TEFL “আপনি বলে দিন, যদি তোমরা আমার রবের রহমতের ধেন-সম্পদের) ভান্ডারের মালিক হতে, তাহলে খরচ হবার ভয়ে তোমরা তা জমা করে রেখে দিতে ৷” (সূরা ইসরা : ১০০) যদি আসমান ও যমীনের সকল ধন ভাণ্ডার যার হাতে থাকত, তাহলে সে তার দলের মাঝেই বিতরণ করত । পৃথিবীর কোন সীমিত এলাকায় তা বিতরণ করত | যেমন জর্ডান, মিশর । দেখতে তাদের দলের হয়তো দু'হাজার লোক নামায পড়ে, তাহলে বাকি লোকদের অবস্থা কী হবে? তারা কী তাহলে কাফির? আমরা কী তাদের হত্যা করব? তাদের ধ্বংস করে দেব? ইসলাম কি আমাদের এরূপ শিক্ষা দিয়েছে? কোথায় সেই ভ্রাতৃত্বোধ! হাদীসে উল্লেখিত হয়েছে, “এক মুসলমান আরেক মুসলমানের ভাই।” চাই সে ইন্দোনেশিয়ার হোক । চাই সে জাপানী হোক । চাই সে মিসরী হোক। চাই সে আমার দলের হোক । চাই অন্য দলের হোক । হে মুসলিম ভাইয়েরা! আমি জিজ্ঞেস করতে চাই, তোমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাও, বিশ্বব্যাপী ইসলামী খেলাফতের আহবান জানাচ্ছ। মুসলিম জাতিকে এক জাতি বানাতে চাচ্ছ; অথচ তোমাদের দলের সদস্য মাত্র পাচশত জন। এমন অবস্থায় যদি তোমরা পরস্পরকে মেনে নিতে না পার অথবা অপর পাচশতজনকে মেনে নিতে না পার, যারা তোমাদের লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী কাজ করে যাচ্ছে। পার্থক্য শুধু তারা অন্য দলভুক্ত, তাহলে তোমরা কীভাবে ইসলামী রাষ্ট্র কায়েম করবে? মেনে নিলাম, তোমাদের ও তোমাদের সমমনাদের সংখ্যা দাড়াবে দু'হাজার বা পাচ হাজার; কিন্তু তোমাদের মধ্যকার অবস্থা কত কঠিন, কত অসহনীয়। এক দলের লোক অপর দলের লোককে দেখলে অগ্নিদৃষ্টিতে তাকায়। আল্লাহ্ তা'আলা বলেন- “তারা প্রখর দৃষ্টিতে আপনাকে ফেলে দিতে চায়।” তোমাদের মজলিসগুলো কুরআন ও সুন্নাহর বাস্তবায়নে আহুত হলেও তাতে অপর দলের লোকদের গীবতের আলোচনাই বেশী হয়। ইসলামী আন্দোলনের কোন কর্মঠ কর্মীর দোষচর্চাই বেশী হয়। বলা হয়, সে এমন কথা কেন বলল? এমন কাজ কেন করল? ইত্যাদি ইত্যাদি । হায় আফসোস! এ ধরনের দলে অংশ গ্রহণ করো না। অন্যথায় তুমি তোমার অনিষ্ঠতা থেকে তোমাকে, ইসলামকে ও মুসলমানদেরকে বাচাতে পারবে না। ইসলামের নামে তোমার এই কর্মকাণ্ড মুসীবত হয়ে দাড়াবে। বিষের ন্যায় এটা মানুষের ক্ষতি করে। যদি ইসলামের নামে কিছু করতেই হয়, তাহলে মুহাম্মদ - সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ইসলাম নিয়ে এসেছিলেন, সেই ইসলামের জন্য কাজ কর । সে ইসলাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন- 15254914842 25১1০%0৫ NE ভা এ ইসলাম কিন্তু তোমার দলীয় ইসলাম নয়। এ ইসলাম গোটা মানবজাতির ইসলাম । এ ইসলাম গোটা জগতের জন্য রহমতস্বরূপ ইসলাম । তাই তোমাকে উদার হতে হবে। যারাই কল্যাণের কাজ করবে, ইসলামের কাজ করবে, তাদের ভালবাসতে হবে ।
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।