১১৪ তাফসীরে সূরা তওবা কিছু লোক আছে, তারা সালাফী মতবাদকে রাজনৈতিক দলের রূপ দিতে চায়। তাদের দলের সদস্য যে হবে, সে আখেরাতে নাজাত পাবে আর যে কথিত সালাফী দলের অন্তর্ভূক্ত নয়, সে তার আকীদায় ভ্রান্ত। তার ধ্বংস অনিবার্য । তারা কারণে-অকারণে ইবনে বাষের নিকট ছুটে যায়। ইবনে উসাইমীনের নিকট ছুটে যায়। একবার তাদের একদল লোক আমার নিকট এসে বলল, শুনতে পেলাম, আপনি নাকি বলেন, সৌদি শাইখরা হায়েয ও নেফাসের শাইখ | আমি বললাম, এ কথা বলে আপনারা কাদের বুঝাতে চাচ্ছেন। তারা বলল, যেমন শাইখ ইবনে বায, শাইখ ইবনে উসাইমীন। আমি বললাম, লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ! শাইখ ইবনে বায ও শাইখ ইবনে উসাইমীন সম্পর্কে এ ধরনের কথা আমার মুখ দিয়ে কখনো বের হবে না। কোন আলিম সম্পর্কে এ ধরনের কথা কখনো বলেছি বলে আমার বিশ্বাস হয় না। আর এ শাইখদ্বয় সম্পর্কে বলা তো একেবারেই অসম্ভব । আমি এদের অন্ত অন্তঃস্থল থেকে মহব্বত করি, শ্রদ্ধা করি। মধ্যে তাদের নিকট গিয়ে বলতাম, আপনারা কেবল মৃত ব্যক্তিদের ও কবরের শিরক সম্পর্কে আলোচনা করেন। জীবিতদের শিরক সম্পর্কে কোন আলোচনা করেন না। সাইয়েদ বাদাবী ও তার কবর ছাড়া তো আর কোন কথাই আপনাদের বলতে দেখি না। যদি সাইয়েদ বাদাবীর হাফেজ আসাদের মত পুলিশ বাহিনী ও ক্ষমতা থাকত, তাহলে তার সম্পর্কে আপনারা টু-শব্দটি পর্যন্ত করতে পারতেন না। হাফেজ আসাদের সেনাশক্তি আছে। ক্ষমতা আছে। তার দেশে সে মুসলমানদের ও ইসলামকে হত্যা করছে। তার সম্পর্কে তো কোন কর্মসূচী আপনারা নিচ্ছেন না? তাই বলছিলাম, তরবিয়ত ও দীক্ষার প্রয়োজন রয়েছে! দলবদ্ধ হয়ে থাকারও প্রয়োজন রয়েছে। তবে দলবদ্ধ হব আল্লাহর ইবাদত করার ও তার সন্তুষ্টি অর্জনের জন্য । আল্লাহর ইবাদত ছেড়ে দলের ইবাদত করার জন্য নয়। বর্তমান সময়ে এটাই হল বড় মুসীবত। এ কারণেই আমাদের ভাল আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তুমি যদি কোন দলের কাউকে জিজ্ঞেস কর, ভাই! অমুক ব্যক্তি কেমন? বলবে, আরে রাখুন তার কথা! তার এই অবজ্ঞার কারণ, সে-তার দলের লোক নয়। হোক না সে যতই যোগ্য, যতই প্রতিভাবান । ইসলামের নামে যে সব দল কাজ করছে, তাদের এখন এই একই চরিত্র, তারা তাদের দলীয় লোকদের ছাড়া অন্য কারো কল্যাণ কামনা করে না। বেশ ভাল কথা। আমি তাহলে জিজ্ঞেস করতে চাই, পৃথিবীতে তোমার দলের কতজন লোক আছে? মুসলমানের সংখ্যা এক হাজার মিলিয়ন। এদের সবার জন্যই তো তোমাকে কল্যাণকামী হতে হবে। এদের মাঝেই তো দীনের প্রচার-প্রসারের মেহনত করতে হবে। সে হিসেবে শতকরা কতজন হবে, যারা তোমার দলভুক্ত নয়? তাদের অবস্থা কী হবে? সমালোচনার বাইরে রাখেনি। হয় তাদের ব্যাপারে নানা সন্দেহের সৃষ্টি করবে। না হয় অনৈসলামিক কোন দলের সাথে তার গোপন সম্পর্ক রয়েছে বলে প্রচার করবে । জিজ্ঞেস করবে, তুরস্কের হিজবুস সালাম সম্পর্কে তোমার মতামত কী? বলবে, এরা অমুক দলের এজেন্ট । জিজ্ঞেস করবে, মাসুমী দলের কথা ৷ বলবে, তারাও তাগুতের এজেন্ট । ইখওয়ানুল মুসলিমীন সম্পর্কে জিজ্ঞেস করলেও ঠিক এ একই উত্তর দিবে। মুসলিম উম্মাহর মাঝে যে দলই কাজ করছে, জনগণকে ইসলামের প্রতি অনুপ্রাণিত করছে, তাদের সম্পর্কে একটা সন্দেহমূলক কথা ছড়িয়ে দিবে । বলবে, অমুক দলে প্রবেশ করলে তোমার দীন নষ্ট হয়ে যাবে, তোমার মন-মস্তি ক্ক বিগড়ে যাবে। অথচ তারা একটুও ভেবে দেখছে না যে, সে সত্যকে অপছন্দ করছে, কল্যাণকে অপছন্দ করছে। এ যুগে মানুষের অবস্থা মশা-মাছির মত হয়ে গেছে। এরা নর্দমা-আবর্জনার মাঝেই ডিম দিতে ৮-৭
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।