তাফসীরে সূরা তওবা ৃ ১১৩ অপছন্দ করছি ইত্যাদি ইত্যাদি। আমি বলি, তোমরা ইবনে রায় রনির তারার ব্রিক বাজরা! অন্যদের নিকট আমার বিরুদ্ধে যত খুশি দোষ বল। এসব বিষয় নিয়ে আমি কম ভাবি। আল্লাহর দরবারে আমি মুসলিম ও প্রিয় বান্দা হতে পারলেই চলবে । একবার হজ্জে গিয়ে শাইখ ইবনে বাযের সাথে দেখা করলাম। তিনি আমাকে অত্যন্ত ভালবাসতেন । আমাকে দেখেই বললেন, অনেকে তোমার প্রশংসা করে, অনেকে আবার দোষারোপ করে। এর কারণ কি? আমি বললাম, আপনি কি জানেন, আমি ইখওয়ানুল মুসলিমীনের একজন সদস্য? তিনি বললেন, হ্যা আমি তা জানি। আমি বললাম, কিন্তু আল্লাহর কসম করে আপনাকে জিজ্ঞেস করছি, আমি কি আপনার পার্থিব সম্পদের কিয়দাংশও কখনো গ্রহণ করার ইচ্ছে করেছি? তিনি বললেন, না। আমি বললাম, আল্লাহর কসম করে বলছি, ভবিষ্যতেও আপনার সম্পদের কোন কিছুতেই আমি লোভ করব না। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশায়ই আপনার সাথে কথা বলছি। তার সাথে দেখা করার পূর্বে আমি চিন্তা করেছি, ইবনে বায রাগ করলে বা অসন্তুষ্ট থাকলে তাতে আমার কী হবে! ইবনে বায থেকে তো আমার প্রত্যাশার কিছু নেই। মনের এই ভাবনার উত্তরে মন আমাকে বলেছে, তবে তুমি একজন সৎ ও ভাল লোককে দাওয়াত থেকে কেন বঞ্চিত করেছ। তাই আমি শাইখ ইবনে বাযকে বললাম, আমি ইখওয়ানের একজন সদস্য হওয়া সত্তেও আমি কিন্তু ইখওয়ানের সকল নেতৃস্থানীয় ব্যক্তিকে আপনার সমপর্যায়ের মনে করি না। ইখওয়ানের নেতৃস্থানীয় ব্যক্তিদের চেয়ে আমি আপনাকে বেশি মহব্বত করি, ভালবাসি । কারণ, আমি মনে করি, আপনি তাদের চেয়ে অনেক বেশি ইসলামের খেদমত করছেন। আল্লাহর কসম করে বলছি, আপনি যে সালাফী আকীদার প্রচার করছেন, আমি আপনার সাথে পরিচিত হবার দশ বছর আগে থেকে সেই আকীদায় বিশ্বাসী । এটা আমাদের নিকট নতুন কিছু নয়। তবে আমি এই সালাফী আকীদাকে জিহাদের বাজারে পণ্য বানাতে চাইনি । কেন আপনারা এই আকীদাকে রাজনৈতিক রূপ দেয়ার জন্য আমার উপর চাপ সৃষ্টি করছেন? সালাফী আকীদা আমার আকীদা । আর আমি বিশ্বাস করি, মুসলিম উম্মাহর প্রত্যেককে পরকালে মুক্তি পেতে হলে এ আকীদাই পোষণ করতে হবে। কিন্তু এই আকীদাকে রাজনৈতিক রূপ দিয়ে এ কথা বলা যে, সবাইকে কথিত সালাফী আকীদায় বিশ্বাসী হতে হবে। সালাফী মাযহাবের অন্তর্ভুক্ত হতে হবে, এটা সংকীর্ণতা। তারপর আমি তাকে বললাম, আল্লাহর কসম করে বলছি, আপনি আমার নিকট আমার পিতামাতার চেয়ে বেশি প্রিয়। আর বাস্তবেও তাই। কারণ, আমি বিশ্বাস করি, আপনি বহু কল্যাণকর কাজ করছেন। আপনার মাঝে ইখলাস আছে। আপনার মাঝে মুসলমানদের উপকারের নির্মল প্রেরণা রয়েছে। পৃথিবীতে এমন কোন মুসলিম এলাকা পাওয়া যাবে না, যেখানে ইবনে বাষের সাহায্যের হাত পৌছেনি। ইবনে বায এক মহান ব্যক্তি। সালাফী আকীদায় বিশ্বাসী হলেও দলীয় সংকীর্ণতা তার মাঝে নেই। সালাফীদের নোংরা রাজনীতি তিনি পছন্দ করেন না। তার মেধা ইসলামী, তার হৃদয় ইসলামী, তার প্রাণ ইসলামী । তাই যেখানেই ইসলাম আছে, তিনিও সেখানে আছেন। তিনি ইসলামকে ভালবাসেন। ইসলাম ইখওয়ানদের মাঝে থাকলে তিনি ইখওয়ানদের ভালবাসবেন। অন্য কারো মাঝে ইসলাম থাকলে তিনি তাদেরও ভালবাসবেন। সিরিয়ায় জিহাদ শুরু হল। তিনি সেখানে গেলেন। সবকিছু সচক্ষে দেখলেন। তারপর ফিরে এসে ফতওয়া দিলেন, যাকাতের সম্পদ ও অন্যান্য দান জমা করে সিরিয়ার জিহাদের জন্য ব্যয় করা বৈধ। তিনি শুনলেন, আফগানিস্তানে জিহাদ চলছে। তিনি দেরি করলেন না। ফতওয়া দিলেন, আফগানিস্তানের জিহাদ ফান্ডে যাকাত বা অন্যান্য দান প্রদান করা বৈধ। যদি শুনেন, দুনিয়ার কোন প্রান্তে মুসলমান জনগোষ্ঠী নির্যাতিত-নিপীড়িত হচ্ছে, তাহলে সেই শাসকের বিরুদ্ধে ফতওয়া দিয়ে দেন। তিনি আল্লাহর সন্তষ্টি ও রাসূলের অনুসরণেই বেশি ব্যস্ত ও অস্থির । সালাফী নামের কোন দলের সাথে তার কোন অন্ধ সম্পর্ক নেই। ৮-ক
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।