তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

১১২ তাফসীরে সুরা তওবা “আল্লাহর কোন ঘরে কিছু লোক সমবেত হয়ে আল্লাহর কিতাব তিলাওয়াত করলে ও তা অধ্যয়ন করলে তাদের উপর সাকিনা (হৃদয় প্রশান্তি) অবতীর্ণ হতে থাকে, রহমত তাদের আচ্ছাদিত করে ফেলে আর ফেরেশতারা তাদের পরিবেষ্টিত করে রাখে । অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে তাদের আলোচনা করেন।” ভাই! আমি তো জীবনে এর চেয়ে বেশি কিছু চাই না। এই কথাগুলো, এই বিশ্বাসগুলো আজ আমাদের মধ্যে থেকে বিলীন হয়ে যাচ্ছে। এটা বড় দুঃখের কথা, ভীষণ কষ্টের কথা । আমরা এমন হতে দিতে পারি না। ভাইয়েরা আমার! তোমরা আল্লাহর ইবাদত কর। আরেকটি কথা অবশ্যই মনে রাখবে, প্রত্যেক দলের কর্মীদের তরবিয়ত দরকার । আত্মশুদ্ধি বা দীক্ষা দরকার ৷ প্রত্যেক দলের মাঝে পারস্পরিক সহযোগিতা ও সহানুভূতি দরকার। যে কোন একটি ইসলামী দলের সাথে সংঘবদ্ধ হয়ে থাকা দরকার । কিন্তু অবশ্যই মনে রাখবে, সর্বাবস্থায় আল্লাহর ইবাদত করবে । কখনো দলের ইবাদত করবে না। কিছু লোকের মাযহাবী বাড়াবাড়ির কারণে আমরা আফগান ভাইদের থেকে কী কষ্টই না পাচ্ছি, তা কি ভেবে দেখেছ? কান্দাহার প্রদেশে এখনো আরব মুজাহিদরা প্রবেশ করতে পারছে না। কেন? একটি ফতওয়াই এর কারণ। সেখানের কট্টরপন্থীরা ফতওয়া দিয়েছে, আরবদের থেকে সাহায্য-সহযোগিতা নেয়া ও তাদের রণক্ষেত্রসমূহে প্রবেশের সুযোগ দেয়া বৈধ নয়। কারণ, তারা হানাফী মাযহাবকে নিঃশেষ করে সেখানে ওহাবী মাযহাব প্রতিষ্ঠিত করতে চায় । মাযহাবী গৌড়ামি তাদের এ পর্যায়ে পৌছে দিয়েছে। দলীয় গৌড়ামি মাযহাবী গৌড়ামির মতই ক্ষতিকর। এসব গোৌড়ামির ফলে মুসলমানদের মাঝে হিংসা- বিদ্বেষ সৃষ্টি হয়। চিন্তার জগতে বিচ্ছিন্নতাসহ বহু কল্যাণ থেকে বঞ্চিত করে । ইবাদতে ইখলাস নসীব হয় না। শুধুমাত্র দলীয় লোকদের ছাড়া আর কাউকে মহব্বত করার তাওফীক হয় না। অন্য কারো জন্য কল্যাণকামিতার মনোভাবও সৃষ্টি হয় না। তাই বলছি, যে কোন দলের সাথে মিশে কাজ কর। তবে সর্বদা সচেতন থাকবে, তোমার হৃদয় যেন দলের পূজা না করে। গোটা বিশ্বের মুসলমানদের খেদমতের জন্য তোমার হৃদয় উন্মুখ থাকতে হবে। আমার নিকট একজন এসে বলল, দেখলেন তো, এরা তাবলীগের নামে কী শুরু করেছে! এরা মানুষকে জিহাদের দিকে ডাকে না। জিহাদের জন্য উদ্দ্ধ করে না। আরেকজন বলল, এরা রাজনীতি করে না, রাজনীতি করাকে পছন্দও করে না। আমি বললাম, আরে ভাই! এরা তো এ কাজটা করছে যে, হোটেলে কিংবা চায়ের দোকানে নেশাগ্রস্ত মদ্যপ লোকগুলোকে বুঝিয়ে-সুঝিয়ে হাত ধরে মসজিদে নিয়ে আসছে। কালিমা শিখাচ্ছে, নামায শিখাচ্ছে। বেশ তাহলে তুমিও তাদের নিকট যাও। তাদেরকে জিহাদের পথে নিয়ে আস। একবার আমাদের ক্যাম্পে কিছু আরব তাবলীগের দাওয়াত নিয়ে এল ৷ ভাই মুসান্না ও ইলিয়াসও তাদের সাথে ছিল। আমাদের বুঝাতে এল । আমরাও তাদের বুঝাতে চেষ্টা করলাম । পরিশেষে তারা আমাদের সাথে রয়ে গেল। জিহাদে শরীক হল। বিশ্বাস কর, তারা যা করছে, তা কখনোই বক্র দৃষ্টিতে দেখার নয়। তারা ইসলামের বিরাট খেদমত করছে। ইসলামী জগতে তারা বহু কল্যাণকর কাজ করে যাচ্ছে। তবে প্রত্যেক দলে কিছু না কিছু ত্ৰুটি আছে। তুমি দোষগুলোই শুধু দেখলে তো হবে না। গুণগুলোও দেখতে হবে । বর্তমান যুগের সালাফীরা বেশ গৌড়া। কিন্তু তারাও তো ইসলামের খেদমত করছে । তারা মানুষের চিন্তা-চেতনা ও মেধাকে কুসংস্কার থেকে মুক্ত করছে। আমরা উনুক্ত ও স্বাধীন চিন্তা-চেতনা ও আকীদা-বিশ্বাসের ক্ষেত্রে শাইখ নাসিরুদ্দীন আলবানীর অবদানকে কখনো ভুলব না। তারই কারণে আমি আকীদা-বিশ্বাসে সালাফী ৷ তবুও কিছু লোক আছে, তারা শাইখ ইবনে বায বা অন্যান্য শীর্ষস্থানীয় আরবদের নিকট গিয়ে আমার বিরুদ্ধে নানা কথা বলে। আমি নাকি আফগান জিহাদে সালাফীদের বিরুদ্ধে কাজ করছি। আমি অমুক অমুক সালাফী দলগুলোকে

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।