তাফসীরে সূরা তওবা ১১১ ডিন, নিজের দল থেকে কোন কল্যাণমূলক কাজ হলেই তাকে সমর্থন করবে, পছন্দ করবে। অন্য কোন ছ্ছল তা করলে পছন্দ হবে না, ভাল লাগবে না। এমন অবস্থায় ইবাদত প্রকৃত পক্ষে আল্লাহর জন্য হয় না। বরং জলের জন্য হয়। কেননা, যদি ইবাদত আল্লাহর জন্য হত, তাহলে তো যতভাবে যত পথে আল্লাহর দীনের প্রচার-প্রসার হত, হৃদয় ততই বিমোহিত ও আনন্দিত হত। এক্ষেত্রে যদি তাবলীগ জামাত থেকে কোন কল্যাণমূলক কাজ হয়, তাহলে কেন তুমি তা অপছন্দ কর? যদি সালাফীদের থেকে কোন কল্যাণমূলক কাজ হয়, তাহলে কেন তুমি তা অপছন্দ কর? সালাফী হয়ে যদি তুমি আল্লাহর জন্যই কাজ করতে, তাহলে তুমি সালাফী ছাড়া অন্য দলের কোন ব্যক্তি হাদীসের কোন ভাল নির্ভরযোগ্য কিতাব রচনা করলে তুমি তা দেখে খুব আনন্দিত হতে । বলতে, আলহামদুলিল্লাহ, আল্লাহ এ কিতাব দ্বারা বহু মুসলমানকে উপকৃত করবেন যুবকদের তুমি তা অধ্যয়নে উৎসাহিত করতে । উদার মনে দল ও মতের উর্ধ্বে উঠে এ ধরনের আচরণ করা তখনই সম্ভব, যখন কেউ আল্লাহর জন্য সবকিছু করে । যখন কেউ দলমত নির্বিশেষে মুসলমানদের কল্যাণ কামনা করে। “ছক বীধা দলীয় নীতি, দলীয় কৌশল”- এ বিষয়গুলো এমন ক্ষতিকর, যা নিজ দলের বাইরের কোন মানুষের প্রশংসায় উজ্জীবিত করে না। চাই তা যতোই ভাল, সৎ ও নেক হোক । আমাদের মনের অবস্থা যদি এমনই হয় যে, আমরা নিজ দলীয় কার্যক্রম ছাড়া অন্য কোন দলের কার্যক্রমকে পছন্দ না করি; তার প্রচার প্রসারে বাধাদান করি; তাহলে আমি বলব, আমরা আমাদের কৃতকর্মের মাধ্যমে এ বাস্তব বিষয়টি প্রমাণ করছি যে, আমরা দীনের বিজয় চাই না। দীনের উন্নতি অগ্রগতি চাই না। কারণ, দীন হল এক বিশাল বহমান নদী। এ থেকে বেরিয়ে এসেছে ইখওয়ানুল মুসলিমীন নামক এক শাখা । সালাফী নামের এক শাখা । তাবলীগ জামাত নামের এক শাখা । অমুক দল নামের এক শাখা ইত্যাদি আরো বহু শাখা এর রয়েছে । এই সকল শাখার সম্পর্ক মূলের সাথে রয়েছে। এমন অবস্থায় তুমি চাচ্ছ, দীনের নদীর সকল শাখা শুকিয়ে শেষ হয়ে যাক আর একমাত্র তোমার শাখাটি প্রবাহমান থাকুক। কেউ যদি তোমাকে এসে বলে, তাবলীগ জামাত সম্পর্কে আপনার কী মতামত? তারা অত্যন্ত ভাল লোক। অত্যন্ত ভাল কাজ করছে। প্রত্যেক বৃহস্পতিবারে দলবদ্ধভাবে বেরিয়ে যায়। ছড়িয়ে পড়ে বিভিন্ন মসজিদে । সাধারণ মানুষকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে আসে । কালিমা শিখায়, নামায শিখায়, ইসলামী আকীদা ও আদব শিক্ষা দেয়। এদের ব্যাপারে আপনার কী ধারণা? আপনি সোজা তাকে বলে দিলেন, না না, ওদের নিকট যেও না। তুমি কি তোমার জিহাদী বাই“আতের কথা ভুলে গেছ? ভাই, একটু ভেবে দেখ । বিজয় আল্লাহর হাতে ৷ তিনিই তো বিজয় দান করবেন। কেন তুমি তাকে একটি ভাল কাজ থেকে বিরত রাখছ। ইসলামের আদর্শ এটা নয়। সকল ভাল কাজের সমর্থন ও সহযোগিতা ইসলামের কাম্য । কেউ যদি তাদের সাথে দাওয়াতের কাজে যায়, তাহলে একজন নামাযের পর ঘোষণা করবে, দীন ও ঈমানের আলোচনা হবে, সবাই বসবেন। তারপর সবাই মিলেমিশে বসল । একজন উম্মী হয়ত দাড়িয়ে কিছু বলল, এভাবে দুসপ্তাহ তাদের সাথে মসজিদে মসজিদে কাটিয়ে দিল। হয়ত এ দিনগুলোতে সে শুধুমাত্র দুটি কালিমাই শিখতে পেরেছে। তুমি তাকে জিজ্ঞেস করলে, কী খবর? এভাবে সময় নষ্ট করছ কেন? কোন নির্ভরযোগ্য কিতাব ক্রয় করে তা থেকে দীনের তত্ব শিখে নিচ্ছ না কেন? সে তার উত্তরে বলছে, ভাই আমি তো বরকতের আশায় তাদের সাথে আছি । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- EE ও RS gle 519 3 45৮95 3 BAS 098 Blog ৩৭ ভঙ্গ Bt EL ons ০৯১ BES ও SOU ১৬০ ও >)
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।