তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

১১০ তাফসীরে সূরা তওবা বললাম, স্যার, দেখলেন তো বাস্তব কত কঠিন। বিপদের সময় প্রকৃত কর্মীর পরিচয় পাওয়া যায়। মাত্র এক সপ্তাহ যেতে না যেতে সাতচল্লিশ বা আটচল্লিশজন দল ত্যাগ করে চলে গেল। এর কারণ খুঁজে দেখেছেন? আমার মনে হয় এর কারণ হল, আমরা তাদের কুরআন শিক্ষা দেইনি। সুন্নাহ শিক্ষা দেইনি। আল্লাহর সাথে তাদের সম্পর্ক জুড়ে দেইনি। তাই আমাদের এই নিষ্ঠুর বাস্তবতা থেকে শিক্ষা নিতে হবে। আমাদের দলীয় পাঠ্যসূচিতে কুরআন, হাদীস ও সাহাবায়ে কিরামের জীবন-চরিতও থাকতে হবে। ইবাদাতে নিশি জাগরণ ও তাহাজ্জুদের অভ্যাস আমাদের কর্মীদের মাঝে গড়ে তুলতে হবে। আমার কথা শুনে তিনি নীরবতায় ডুবে গেলেন; তারপর বললেন, শোন আমীন! আমি আমার দলে দরবেশের সমাবেশ ঘটাতে চাই না। তাহলে যুবকরা এসে আমার চারপাশে জড়ো হবে না। আমীন সাল্লার বলেন, আমি তখন বুঝে ফেললাম, এ ধরনের দলের সাথে থাকায় কোন লাভ নেই। কোন ফায়দা নেই। আমি দল ছেড়ে চলে এলাম ৷ ূ তারপর আমি আত্মসমালোচনায় নিমগ্ন হলাম জান্রসন্ধানে লেগে গেলাম । আমার তখন দৃঢ়বিশ্বাস জন্ম নিল, আমি অতীত জীবনে আল্লাহর ইবাদত করিনি দলের ইবাদত করেছি। দিবা-নিশি আমার মাথায় শুধু এক চিন্তাই ঘুরপাক খেত, কীভাবে আমার দল বিজয়ী হবে কীভাবে আমার দলের সমর্থন বৃদ্ধি পাবে। ন্যায় অথবা অন্যায়, বাতিল অথবা হকের কোন চিন্তা করিনি কীভাবে আমাদের দল বিজয়ী হবে। কীভাবে আমরা অন্যান্য দলের আগে বেড়ে যাব। এসব চিন্তা সর্বদা মাথায় ঘুরপাক খেত। আর যারা আমাকে দেখত, তারা ভাবত, আমিই বিজয়ী হব আর আমিই সত্যের উপর প্রতিষ্ঠিত : আমাদের এ চিন্তা, এ ভাবনার মাঝে অন্যান্য দলের চিন্তা ও ভাবনায় কোন পার্থক্য ছিল না: জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত দল, সমাজতন্ত্রের চেতনায় উজ্জীবিত দল বা অন্যান্য দলের থেকে আমাদের দলের চিন্তা-চেতনায় কোন পার্থক্য ছিল না। তবে আমাদের দলের সাইনবোর্ডটি ছিল ইসলামী ৷ অথচ এ দলের প্রধানের নিকট যদি কেউ এসে বলে, অমুক ব্যক্তিটি অত্যন্ত ভাল, রাত জেগে ইবাদত করে, দিনে নফল রোযা রাখে, মানুষের সাথে তার আচার-আচরণ অত্যন্ত চমৎকার, তাকে কি আমাদের দলে নিয়ে নেয়া যায় না? তাহলে সে স্পষ্ট বলে, না। সে ভাল মানুষ, যোগ্য মানুষ । এতে সন্দেহ নেই। তবে সে রাজনৈতিক দলের সদস্য হওয়ার যোগ্য নয়। দলীয় কাজ এক ভিন্ন বিষয়। সবাই এর যোগ্য আলহামদুলিল্লাহ, ত্রিশ বছরের বেশি হবে আমি দাওয়াতের কাজে আছি। দীর্ঘদিনের এই মেহনত, 'রিশ্রম ও অভিজ্ঞতার পর আমি কয়েকটি সিদ্ধান্তে উপনীত হয়েছি- এক. যে আন্দোলন, যে হী কার্যক্রম, যে ইসলামী রাজনীতি আত্মশুদ্ধি ও হৃদয়কে শুচিশুদ্ধ করার উপর প্রতিষ্ঠিত হবে না, তার পতন অবশ্যন্ভবী তার কাঠামো যতই মজবুত হোক না কেন। কারণ, দাওয়াতের স্বভাব হল, এ কাজে যার; সম্পৃক্ত, তাদের সে অহংকারী করে তোলে । তার দাওয়াতে নতুন নতুন লোক যোগদানের ফলে তার মধ্যে এর সাফল্যের অহংকার ভর করে। এমন অবস্থায় যদি দাঈ সে কাজের উপযুক্ত না হয়, তাহলে সে দ'ওয়াতের জন্য এবং ইসলামের জন্য বিপদ হয়ে দাঁড়ায় । তাই দাওয়াতের কাজে সম্পৃক্ত ব্যক্তিদের আত্শুদ্ছির ব্য'পারে সচেতন হওয়া দরকার ৷ নিজেকে ইবাদতের উদ্দেশ্যে নিশি জাগরণে অভ্যস্ত করতে হবে। নফল নামায ও রোযায় আন্তরিক হতে হবে। বুযুর্গ ব্যক্তির সাহচর্ষে থাকতে হবে। দুই, যে ব্যক্তি দাওয়াতের কাজে মশগুল রইল, অথচ নিজের নফসকে পরিশুদ্ধ করে নিল না; চিন্তার নির্মল প্রত্রবন ধারায় সে স্বচ্ছ হল নাং তার দাওয়াত আল্লাহর সন্তুষ্টির জন্য হতে পারে না। আল্লাহর ইবাদতে সে আন্ত রিক নয়। এদের হৃদয়ে পংকিলতা জমাট বেঁধে যায়। এরা সকালে ওঠে, রাতে ঘুমায় । ইবাদত-আমলের ভাবনা এদের নেই। কোন ইসলামী সংগঠনের কর্মীদের এমন স্বভাব কাম্য নয়। অমাবস্যার আঁধারে ঘেরা এমন সংগঠন ও তার কর্মীদের ভবিষ্যৎ ।

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।