তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সূরা তওবা ১০৯ রোযা ও কিয়ামুল লাইলে সময় কাটান। দিন-রাত লেখাপড়া আর ইবাদতে কাটান। কেউ তার সাথে সাক্ষাৎ করুক তাও তিনি চান না। তিনিও কারো সাথে সাক্ষাৎ করেন না। এমনকি কেউ তাকে সালাম দেবে, এ কারণে মসজিদে এসেও নামায পড়েন না। আমি তার নিকট গিয়ে তাকে সালাম দিয়ে বললাম, কিসের কারণে আপনার এ অবস্থা হল? তিনি আমাকে বললেন, কেউ আমার সাথে সাক্ষাৎ করুক এটা আমি চাই না। তবে তোমাকে পেয়ে আমি আনন্দিত হয়েছি । বলল, আমি সকল মানুষের সঙ্গ ত্যাগ করেছি। এমনকি আমার সন্তানরা ও স্ত্রী- আমরা একই বাড়িতে থাকা সত্বেও আমাদের মাঝে বিস্তর ব্যবধান। আমি বললাম, আপনার এ অবস্থা হল কেন? তিনি বললেন, তুমি জান, আমি একটি ইসলামী দলের উচ্চ পর্যায়ের নেতা ছিলাম ৷ প্রসিদ্ধ লেখকদের একজন ছিলাম ৷ প্রায় প্রতি সপ্তাহে আমি ত্রিশ-পয়ত্রিশটি রাজনৈতিক জনসভা, মতবিনিময় সভা ও প্রোগ্রাম করতাম । একবারের কথা আমার স্পষ্ট মনে আছে। আমি লাগাতার সতের ঘন্টা প্রোগ্রাম করলাম । আমার তখন ধারণা হচ্ছিল, আমরা এবার সরকারের বিরুদ্ধে অবস্থান নিলে বিজয়ী হব। তারপর থেকে সরকারের বিরুদ্ধে বক্তৃতা শুরু করলাম ৷ ফলে আটচল্লিশ বা উনপঞ্চাশজন সাথিসহ আমাকে জেলে দেয়া হল। এক সপ্তাহ যেতে না যেতেই আমার সকল সঙ্গী দল ত্যাগ করল। তারা পত্রিকায় সরকারের পক্ষে বিবৃতি দিল এবং জেল থেকে মুক্তি পেয়ে গেল৷ শুধুমাত্র আমিই জেলখানায় রয়ে গেলাম । আমার নিকটও এ একই রকম প্রস্তাব এল। কিন্তু আমি তা গ্রহণ করতে পারলাম না। সরকারি প্রস্তাবকে কঠিন ভাষায় প্রত্যাখ্যান করলাম । দীন জিলানী আসিল বীর আমাদের আসল রোগেরই চিকিৎসা হয়নি। আমি তাদেরকে নিয়ে আল্লাহর নিকট পৌছতে পারিনি। আমি তাদেরকে রাজনীতি শিক্ষা দিয়েছি। চিন্তা ও সংস্কৃতির ক্ষেত্রের রাজনৈতিক সমাধান শিক্ষা দিয়েছি। কিন্তু আল্লাহর সাথে তাদের সম্পর্ক জুড়ে দেইনি। তাদের রূহের খাবারের ব্যবস্থা করিনি। আল্লাহর পথের দায়ীকে ধৈর্য শিক্ষা দেইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী শিক্ষা দেইনি । নবীদের জীবনাদর্শও শিক্ষা দেইনি। কুরআনে বর্ণিত তাদের ঘটনাবলি শিক্ষা দেইনি । শুধু রাজনীতি আর রাজনীতির কথা বলেছি। আমাদের সারাদিনের আলোচনার বিষয় থাকত, অমুক আলেম আমেরিকার এজেন্ট, অমুক আলেম রাশিয়ার এজেন্ট ইত্যাদি। এই ছিল আমাদের নিত্যদিনের আলোচনার বিষয়! এটা ছিল বিরাট মুসিবত। আলেমদের সমালোচনার চেয়ে বড় বোকামী আর কি হতে পারে! আল্লামা ইবনে আসাকির বলেছেন- sll ৪৮ ৮০৭ এ ৩ 5 glee UST ৩ ৮০৩০৯ টু এ ৪১৬ ও Lepr ০৮৬৪ (৮ Of lo) __ 72) ৩১৯০4 4121 ML “জেনে নাও, আলিমদের গোশত বিষাক্ত। যারা আলেমদের দোষ বর্ণনা করে বেড়ায়, তাদের ব্যাপারে আল্লাহর বিধান হল, যে ব্যক্তি আলিম-উলামার দোষ বর্ণনা করে, তাদের দোষচর্চায় মগ্ন হয়, আল্লাহ তাদের কলবকে মৃত্যুদান করেন ।” (ফলে তারা হিদায়াতের পথ থেকে বঞ্চিত হয়)। হ্যা, আমি তাদের নিয়ে অনেক ভেবেছি। অনেক চিন্তা করেছি। দেখবে, এদের গায়ে বিরাট কোর্তা। কোর্তার পকেটও বেশ বড় । পকেট ভরে আছে ভিজিটিং কার্ডে। তাতে লিপিবদ্ধ আছে সে আমেরিকার এজেন্ট, বৃটেনের এজেন্ট ইত্যাদি। তাদের সাথে সাক্ষাৎ হলেই হাসিমুখে স্বাগত জানাবে । কুশলাদি বিনিময় করবে। তারপর একটি কার্ড দিয়ে সাক্ষাতের নিবেদন জানাবে । এদের হাত থেকে বাচা বড়ই মুশকিল । এ ভয়াবহ পরিস্থিতিতে আমাদেরকে আমীন সাল্লারের অভিজ্ঞতার আলোকেই চলতে হবে । তিনি বলেছেন_ আমি জেল থেকে মুক্তি পেয়ে দলের প্রধান ব্যক্তির নিকট গেলাম। তিনি তখন বৈরুতে থাকতেন । তাকে

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।