১০৮ তাফসীরে সূরা তওবা ভাইয়েল ভাল লুগুঘল অঘ আর কী বলব। ইসলাম নির্দিষ্ট কোন স্থানের সাথে সম্পৃক্ত নয়। ইসলাম কোন একটি নির্দেশ ব বিধি-বিধনের মাঝে সীমিত নয় । ইসলাম হল জীবন । এক মহান ব্যক্তির ঘটনা বলি। আমাদের শিক্ষাদীক্ষার ব্যাপারে যার অবদান সবচেয়ে বেশি৷ তিনি হলেন ড. ইসহাক ফারহান। তিনি জর্দানের শিক্ষামন্ত্রী হয়েছিলেন । তীর মন্ত্রণালয়ের অধীনেই গোটা জর্দানের স্কুলগুলোতে পাঠ্যপুস্তক বিতরণ করা হত। কেউ যদি তীর নিকটে গিয়ে তাকে বলত, ছেলেটা তো তার পাঠ্যপুস্তক হারিয়ে ফেলেছে, একটি পুস্তকের খুব দরকার। তিনি তখন একটি পুস্তকের ব্যবস্থা করে দিতেন এবং মাস শেষে সংশ্লিষ্ট বিভাগকে €ন পুস্তকের মূল্য পরিশোধ করে দিতেন। ড. ইসহাক ফারহানকে আল্লাহ তা'আলা অসীম মেধা দান করেছিলেন । কেমিস্ট্রিতে উচ্চজ্ঞান অর্জনের জন্য এবং ডক্টরেট নেয়ার জন্য তিনি আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন । ইহুদীরা তখন তীর পিছু নিল। বিভিন্নভাবে তাঁকে ইহুদীদের এক গ্রুপের এজেন্ট হওয়ার জন্য ফুসলাল। সকল সার্টিফিকেট সহজে দেয়ার লোভ দেখাল । অর্থের লোভ দেখাল । কিন্তু তাকে কোনভাবেই পথচ্যত করতে পারল না। বিমানের সিঁড়িতে ওঠা পর্যন্ত তার পেছনে লেগেই রইল ৷ বিমানের সিঁড়িতে পৌছে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আমি মুসলমান । কিছুতেই কোন ইহুদী দলের এজেন্ট হতে পারব না। জ্ঞান অর্জন করলেন। এটা ছিল আল্লাহর এক বিরাট নি'আমত ! ফিরে আসার পর তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কর্মজীবন শুরু করলেন। পাঠ্যসূচিতে ব্যাপক পরিবর্তন আনলেন জর্দানের পাঠ্য-পুস্তকে ইসলামী ভাবধারার অনুপ্রবেশ করালেন। কাতার, ওমান, ইয়ামেন প্রায় প্রত্যেকটি আরব দেশের পাঠ্য-পুস্তককে ইসলামী আদর্শে পরিপুষ্ট করে তুললেন । তাই বলছিলাম, মানব জীবনে শিক্ষা-দীক্ষার বিশেষ গুরুত্ব আছে। জীবনে সবচেয়ে বড় বিপদ হল শিক্ষার লিলা নাকি দি নিলো ভা ইসলামের জন্য বিপদ হতে পারে । বিভিন্ন ইসলাম বিরোধী শক্তির গুপ্তচরদের লোভনীয় ব্যক্তি হতে পার। গুপ্তচররা সর্বপ্রথম তোমার দ্বারাই উপকৃত হবে হয়ত ৷ আমি বহু দেখেছি, গুপ্তচররা ইসলামের বিরুদ্ধে সর্বপ্রথম তাদেরই কাজে লাগিয়েছে, যারা শুধুমাত্র কিতাবের পাতা উল্টিয়ে শিক্ষা জীবন শেষ করেছে; কিন্তু কোন আদর্শবাদী ওস্তাদের নিকট ইসলামী দীক্ষা গ্রহণ করেনি । গুপ্তচররা প্রথম এদেরকে টার্গেট করে। তাদের সাথে বন্ধুতৃপূর্ণ সম্পর্ক গড়ে তোলে । এদেরকে নিয়ে ছোট একটি গ্রুপ তৈরি করে। বিভিন্নভাবে ব্রেনওয়াশ করতে করতে একদিন বলে, আমরা কখনো বলি না, নামায পড়তে হবে না। রোযা রাখতে হবে না । মুসলমানদের বিরুদ্ধে আমরা কখনো কোন খারাপ উক্তি করতে চাই না। তবে আমরা আপনাদের নিকট এতটুকু আশা রাখি, আমাদের সাথে আসুন । আমাদের কথা শুনুন। আপনার নামটা আমাদের দপ্তরে লিখিয়ে নিন। আসলে এরাই ইসলামের শক্র। এরাই মুসলমানের শত্রু । ধীরে ধীরে এদের মন-মগজ ও চিন্তা-চেতনায় পরিবর্তন আনা হবে । ইসলাম ছেড়ে তারা জাহেলী জাতীয়তাবাদী প্রেরণায় উজ্জীবিত হবে । কমিউনিস্টদের বড় এজেন্ট হবে। কিছুদিন পর এরাই বলবে, মসজিদের এই কট্টরপন্থী লোকগুলো সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের হোতা। এদেরকে মসজিদ থেকে বের করতে হবে। ইসলামী চেতনায় উজ্জীবিত লোকগুলোকে এরা নিঃশেষ করার পীয়তারা করতে থাকবে । শুধুমাত্র দীক্ষা পায়নি এ কারণেই তারা ইসলামের বন্ধু না হয়ে ইসলামের শত্রু হল । তাই শিক্ষা জীবনে দীক্ষার অপরিসীম প্রয়োজন রয়েছে । জর্দানের এক ইসলামী দলের অত্যন্ত প্রভাবশালী নেতার সাথে আমার একবার সাক্ষাৎ হল। তিনি তখন সকল মানুষের সংশ্রব ত্যাগ করে নির্জনবাস শুরু করেছেন । কোথাও যান না। ঘর থেকে বের হন না। নামায
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।