তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সূরা তওবা ১০৭ ... ৯৮ 3 ০৮০৬) ১ করতে ও OLY! ... ০৪৯০ ১০৮৯৯ “মানুষ তার আমল হিসেবে মর্যাদা পাবে। মানুষ দাওয়াতের ক্ষেত্রে চেষ্টা ও কোশেশ করার কারণে মর্যাদা শাবে। আর মানুষ তার প্রয়োজনের কারণে চেষ্টা-মুজাহাদা করবে ।” তাই মানুষ তার সত্যবাদিতা, লিল্লাহিয়্যাত ও আমলের দ্বারাই ইসলামী রাষ্ট্রে মর্যাদা পাবে । আর আমরা বর্তমানে যে সমাজে বসবাস করছি, তার অবস্থা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন_ 04০ 02% ) ০৯৭1০ 054 5 ১৮০] gs শনি ১ ১৬০ ৪ ৩০০০৪ ২০ Jordi ৩ UN ৩) 09৭ “নিশ্চয়ই দাজ্জালের আবির্ভাবের পূর্বে ধোকাবাজির বেশকিছু বছর অতিক্রম করবে। তখন মিথ্যাবাদীকে সত্যবাদী আখ্যায়িত করা হবে। সত্যবাদীকে মিথ্যাবাদী আখ্যায়িত করা হবে। বিশ্বস্ত ব্যক্তিকে খেয়ানতকারী আখ্যায়িত করা হবে । আর খেয়ানতকারীকে বিশ্বস্ত ব্যক্তি আখ্যায়িত করা হবে ।” আমাদের সমাজের অবস্থা বর্তমানে তা-ই হয়ে গেছে। যে ব্যক্তি রাষ্ট্রীয় সম্পদ যত বেশি চুরি করতে পারে, তার ততই প্রমোশন হয়। যদি কোন দরিদ্র অসহায় ব্যক্তি পেটের দায়ে কিছু টাকা চুরি করে আর ধরা পড়ে, তাহলে তাকে জেলে দেয়া হয়। তাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি প্রদান করা হয়। আর যে ব্যক্তি রাষ্ট্রীয় বিলিয়ন বিলিয়ন অর্থ লুটে নেয়, তাকে কোন শাস্তি দেয়া হয় না। বরং তার উন্নতি হয়। সচিব থাকলে তাকে মন্ত্রী বানানো হয়। আমাদের ওখানের নামকরা এক কবিলার এক ব্যক্তির কথা বলছি। তার নাম ছিল আবু লাহাব। লোকটি ছিল অত্যন্ত বাকপটু আর সাহসী । কারণ, তার পশ্চাতে আছে তার কবিলার শক্তি। সে ছিল স্বাস্থ্যমন্ত্রী প্রায়ই প্রধানমন্ত্রীর সাথে তার বিবাদ হত। একবার এক শিশু একটি পয়সা গিলে খেয়ে ফেলল । সরকারি হাসপাত্বালে ভর্তি করা হল। কিন্তু শিশুটিকে বাচানো গেল না। মারা গেল । এ ঘটনায় প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ পেল। একবার কথা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলল, দেশের অবস্থা আজ দারুণ শোচনীয় । স্বাস্থ্যমন্ত্রী কী করছেন। একটি শিশু একটি পয়সা খেয়ে ফেলল। অথচ তাকে সুস্থ করতে পারলেন না। অকালে একটি ফুল ঝরে পড়ল ৷ এটা দারুণ বিস্ময়কর ঘটনা । তখন স্বাস্থ্যমন্ত্রী বলল, এরচেয়ে আরো বিস্ময়কর ঘটনা আমার জানা আছে। এক পয়সা গিলে খাওয়ার কারণে একটি শিশু মৃত্যুবরণ করেছে। অথচ মিলিয়ন বিলিয়ন টাকা এক ব্যক্তি গিলছে। কিন্তু সে মরছে না। এই তো হল আমাদের সমাজের উচ্চ শ্রেণীর শিক্ষিত সমাজের অবস্থা । তাদের আশপাশে কোন সত্যবাদী ও সৎ ব্যক্তিকে পাবে না। মুনাফিক, কপট আর তোষামুদে লোকেরাই তাদের, চারপাশে ভীড় করে থাকে। জর্দানের কথাই বলি। সেখানে কোন মন্ত্রণালয়ে কোন আলিম খুঁজে পাবেন না। সবচেয়ে বিস্ময়কর ঘটনা হল, আজে থেকে ত্রিশ বছর যাবত জর্দানের আইন ও বিচার মন্ত্রণালয়ের মন্ত্রী খ্রিস্টান। ১৯৫৫ সাল থেকে এখনো পর্যন্ত ধ্িস্টানরাই এ মন্ত্রণালয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে। খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী কেউ “পিতা, পুত্র ও পুণ্যাত্মায়’ অর্থাৎ ব্রিতৃবাদে বিশ্বাস না করলে সে এ মন্ত্রণালয়ে কোন ইনসাফ পাবে না। তাকে একথা ৰলতেই হবে, তিনজনে মিলে আল্লাহ । মুসলমান রাষ্ট্রের অর্থমন্ত্রীর অবস্থা তো এমন হওয়া দরকার যে, যখন সে ব্যক্তিগত ব্যাপারে কোন কথা- বার্তা বা কাজকর্ম করবে, তখন মন্ত্রণালয়ের বিদ্যুৎ বন্ধ করে দেবে। ব্যক্তিগত কোন পুস্তক পাঠের সময় তার জক্ষ্য রাখতে হবে, যেন সে সরকারি বিদ্যুৎ ব্যয় না করে। ব্যক্তিগত চিঠি-পত্র লেখার সময় রাষ্ট্রীয় কোন কলম- ৰূলি-কাগজ ব্যবহার করা থেকে বিরত থাকবে ।

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।