তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

১০০ | তাফসীরে সূরা তওবা হ্যা, রাজা-বাদশাহরাও প্রকৃতপক্ষে সে সব আলেমদেরই হৃদয় দিয়ে ভালবাসেন, 92 কথা তাদের শুনিয়ে দিতে কোন পরওয়া করেন না। একদা খলীফা আবুল মনসূরের কোষাগারে পুঞ্জিভূত সম্পদের কি হুকুম হবে, তা নিয়ে মতবিরোধ সৃষ্টি হল। খলীফা তখন ইবনে আবী জিব, ইমাম আবু হানীফা ও ইমাম মালিককে ডেকে পাঠালেন। তারা তার দরবারে উপস্থিত হলে খলীফা বললেন, রাজ কোষাগারে পুঞ্জিভূত এই সম্পদ সম্পর্কে আপনাদের মতামত কি? ইবনে আবী জিব (রহঃ) বললেন, আপনার পূর্ব পুরুষরা এ সম্পদ হারাম পন্থায় অর্জন করেছেন। সুতরাং এ সম্পদ যা আপনারা ইচ্ছেমত ব্যয় করছেন, তা কীভাবে হালাল হতে পারে! ইমাম মালিক (রহঃ) বলেন, আমি তখন আমার কাপড় গুটাতে লাগলাম, যেন ইবনে আবী জি“ব-এর রক্ত ছিটকে এসে আমার গায়ে না লাগে। অতঃপর ইমাম মালেক (েহঃ)কে জিজ্ঞেস করলেন। তিনি নরমভাবে বললেন। তাতে কোন কঠোরতা ছিল না। অতঃপর ইমাম আবু হানীফা রেহঃ)কে জিজ্ঞেস করলেন। ইমাম আবূ হানীফা (রহঃ) খুব কঠিন ভাষায় উত্তর দিলেন। তারপর তারা চলে এলেন। ' কিছুক্ষণ পরই খলীফা আবুল মনসুর প্রত্যেকের নিকট টাকার থলে পাঠালেন। কেননা, মানুষের দীন ও ঈমানকে ক্রয় করার এটাই হল সহজ উপায় । আর বলে পাঠালেন, যদি ইবনে আবী জি“ব ও আবু হানীফা এ অর্থ গ্রহণ করে, তাহলে তাদের মাথা কেটে এনে আমার সামনে পেশ করবে । আর যদি মালিক তা গ্রহণ করে, তবে তা তাকে দিয়ে দেবে। _ ইবনে আবী জি“ব-এর নিকট অর্থ নিয়ে উপস্থিত হলে তিনি বললেন, আল্লাহর শপথ করে বলছি, আমি তো এই অর্থ-সম্পদ খলীফার জন্যই হালাল মনে করি না। সুতরাং কীভাবে আমি তা গ্রহণ করতে পারি । আর ইমাম আবু হানীফা (রহঃ) বললেন, মৃত জন্ত, রক্ত আর শৃকরের গোশত এ অর্থের চেয়ে অনেক শ্রেয় । আর ইমাম মালিক (রহঃ) খলীফা মনসূরের পাঠান অর্থ গ্রহণ করে নিলেন। খলীফা মনসুর অত্যন্ত পাষাণ ও কঠিন হৃদয়ের মানুষ ছিলেন। তার সামনে সর্বদা রক্ত শোষণ করে নেয়ার চামড়া বিছানো থাকত ৷ জল্লাদ তার পাশে সর্বদা দণ্ডায়মান থাকত। তিনি প্রায়ই ইমাম সুফিয়ান সাওরী (রহঃ)- কে তার দরবারে ডেকে পাঠাতেন। কিন্তু ইমাম সুফিয়ান সাওরী (রহঃ) আসতেন না। একবার খলীফা মনসূর তার নিকট গেলেন। বললেন, হে সুফিয়ান! তোমার কি প্রয়োজন বল। সুফিয়ান সাওরী (রহঃ) বললেন, আপনি কি আমাকে কিছু দিতে চাচ্ছেন? খলীফা বললেন, হ্যা। ইমাম সুফিয়ান সাওরী (রহঃ) বললেন, আপনার নিকট লোক পাঠালে আসবেন । আর আমার কিছু প্রয়োজন হলে আমি আপনার নিকট চেয়ে লোক পাঠাব । মনসুর তখন আর দেরি না করে ফিরে এলেন এবং হাটতে হাটতে বললেন, সব চিড়িয়াকে খাবার দিয়ে ফাদে আটকিয়েছি। আটকাতে পারলাম না শুধু সুফিয়ান সাওরীকে । আমাদের ওস্তাদ আবু মাজেদ একবার আমাদের নিকট বলেছেন- একবার আমি জর্দানের বাদশাহ হুসাইনকে ধরে বললাম, শুনুন! আমাদের কাজ হল মানুষকে আল্লাহর দিকে ডাকা । বাকচাতুর্ষে আশা করি কেউ আমাদের সাথে পারবে না । তবে আল্লাহর শপথ করে বলছি, আমরা আমাদের ধর্মকে বিক্রি করতে চাই না। বাদশাহ হুসাইন তখন আমাকে বললেন, তবে আমার চারপাশে যারা ঘুরে বেড়ায়, তাদের ব্যাপারে কিন্তু এমন ধারণা করবেন না। এরা মুনাফিক। সর্বদা আমার প্রশংসা করাই এদের কাজ। তারপর বললেন, হে আবু মাজেদ! আমি এদের তুচ্ছ মনে করি, আমি এদের ঘৃণা করি। এমনিভাবে বাদশাহ হুসাইন তার এক মন্ত্রী সম্পর্কে বলেছেন- আমি তার চেয়ে বোকা ও নিচু আর কাউকে ~~ “দিছি

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।