সু ১৯০ আরও ইরশাদ হয়েছে £ ৮ 2 এতে রর শা পালা পুলা টা] পা ০ ১৯০১৪ ৮৮৯ক্ট। ১০০১৬ ০১১১ ০ “আর এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত।” (মুতাফফিফীন £ ২৬) আশ্চর্যের বিষয় যে, দুনিয়ার এই জীবনে তোমার বন্ধু-বান্ধব, সমকালীন লোকজন কিংবা পাড়া-প্রতিবেশীর কেউ যদি টাকা-পয়সায় বা দালান-কোঠায় তোমার চেয়ে আগে বেড়ে যায়, তবে এতে তোমার ভারি কষ্ট অনুভব হয় এবং তোমার মন সংকীর্ণ হয়ে আসে। হিংসার দরুন তোমার জীবনধারণ দুর্বিসহ হয়ে উঠে। অথচ তোমার জন্য সবেত্তিম পন্থা হলো এই যে, জান্নাতের ভিতর তুমি তোমার স্থায়ী ঠিকানা করে নিবে, যেখানে তুমি সব লোক থেকে নিরাপদ থাকবে এবং গোটা দুনিয়ার বিনিময়ে তারা তোমাকে অতিক্রম করতে পারবে না। হযরত আবূ সাঈদ খুদরী (রাযিঃ)-সূত্রে বর্ণিত, হযরত রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, উচ্চ মর্যদাসম্পন্ন জান্নাতবাসীগণকে এরূপে দেখা যাবে, যেরূপে তোমরা দুনিয়াতে পূর্ব ও পশ্চিম দিগন্তে নক্ষত্র দেখে থাক। অন্যদের সাথে উচ্চ মর্যাদাশীল বেহেশতবাসীগণের এই তারতম্য হবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ! এ তো আন্বিয়ায়ে কেরামদের মর্যাদা ; এ পর্যন্ত তীরা ব্যতীত অন্য কেউ পৌছুতে পারবে না। হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কসম সেই পবিত্র সত্তার, যার হাতে আমার জীবন_ এমনও লোক রয়েছে যারা আল্লাহ্র প্রতি ঈমান এনেছে আন্বিয়ায়ে কেরামের প্রতিও ঈমান এনেছে (তোদের এ মর্যাদা লাভ হবে)। তিনি আরও ইরশাদ করেছেন, উচ্চ মর্যাদায় সমাসীন বেহেশতীগণকে নিশনস্তরের বেহেশতীগণ এরূপ দেখবে, যেরূপ তোমরা আকাশে উজ্জ্বল নক্ষত্র দেখে থাক। তাদের মধ্যে আবু বকর ও উমর (োযিঃ)-ও হবেন ; এদের জন্য এ ছাড়া আরও বহু পুরস্কার রয়েছে। হযরত জাবের (াধিঃ) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদেরকে বলেছেন, আমি কি তোমাদেরকে ১৯১ লু কুলুব বেহেশতের ঘরের বিবরণ শুনাবো? আমি বললাম, অবশ্যই ইয়া রাসূলাল্লাহ আপনার জন্য আমাদের পিতা-মাতা কুরবান হউন। তিনি বললেন, জান্নাতে মহামূল্যবান রকমারি রত্ব ও জওহরাতে তৈরী বহু কক্ষ রয়েছে। (অনুপম স্বচ্ছতার কারণে) যেগুলোর বাইরে থেকে ভিতরটা এবং ভিতর থেকে বাইরেটা পরিস্কার দেখা যাবে। এগুলোর মধ্যে এমন সব নেয়ামত, স্বাদের বস্ত ও আনন্দের বিষয়াবলী রয়েছে, যা মানুষ চোখে কোনদিন দেখে নাই, কানে কোনদিন শুনে নাই এবৎ অন্তরে কোনদিন কল্পনাও করে নাই। আমি আরজ করলাম-__ইয়া রাসূলাল্লাহ! এসব ঘর কার জন্য? তিনি বললেন, সেই ব্যক্তির জন্যে যে সালামের ব্যাপক প্রচলন ঘটায়, খানা খাওয়ায়, সর্বদা রোযা রাখে এবং রাত্রিকালে যখন সকলে নিদ্রিত থাকে তখন নামায পড়ে। আমরা আরজ করলাম, ইয়া রাসূলাল্লাহ্! এতো হিম্মত কার রয়েছেঃ তিনি বললেন, আমার উম্মতের মধ্যেই এ হিম্মত রয়েছে ; শোন বলছি_যে ব্যক্তি মুসলমান ভাইয়ের সাক্ষাতে সালাম দেয় সে সালাম ব্যাপক করলো, যে ব্যক্তি আপন পরিবার-পরিজনকে এই পরিমাণ খাদ্য দেয় যে তারা তৃপ্ত হয়ে যায়, সে খানা খাওয়ানোর উপর আমল করলো, যে ব্যক্তি রমযান মাসে এবং প্রতি মাসে তিনটি রোযা রাখে, সে সর্বদা রোযা রাখলো, আর যে ব্যন্তি ইশা এবং ফজরের নামায জামাতের সহিত আদায় করে সে রাত্রিকালে মানুষ নিদ্রাভিভূত থাকা অবস্থায় নামায পড়লো। ১ রএকা 2, “আর উত্তম গৃহসমূহে দাখিল করবেন, যা সর্বদা অবস্থানের উদ্যানসমূহে হবে।” ছেফ্ফ £ ১২) তিনি বলেছেন, এগুলো হচ্ছে মুক্তা নির্মিত মহলসমূহ। প্রতিটি মহলে লাল ইয়াকৃত পাথরে নির্মিত সত্তরটি ঘর রয়েছে। প্রতিটি ঘরে সবুজ জমরদ পোন্না) পাথরের সন্তরটি কামরা রয়েছে। প্রতিটি কামরায় একটি করে
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।