অধ্যায় £? ৭২ জান্নাতের বিশদ বর্ণনা ও জান্নাতবাসীদের মান-মর্যাদা ওহে আধ্যাত্ম সাধনায় ব্রতী সত্য পথের পথিক! এ কথা উত্তমরূপে হৃদয়ঙ্গম করে নাও যে, ইতিপূর্বে যে আবাসস্থল তথা জাহান্নামের ভীষণ আযাব ও সীমাহীন দুঃখ-কষ্ট্ের বিষয় বর্ণনা করা হয়েছে, ঠিক তার বিপরীতে অপর একটি আবাসও জান্নাত) রয়েছে। এ আবাসের অফুরস্ত সুখ-শান্তি, আরাম-আয়েশ ও নাজ-নেয়ামতের প্রতিও একটু দৃষ্টিপাত করে নাও । কেননা, যে ব্যক্তি উক্ত আবাসদ্ধয়ের যে কোন একটি হতে দূর হবে, সে অবশ্যস্তাবীভাবে অপরটির অধিবাসী হবে। কাজেই দোযখের ভয়াবহ ও মারাত্মক অবস্থাদি এব ঘটনাবলীর উপর দীর্ঘ চিস্তা ও ধ্যান করে আপন অস্তঃকরণে এর ভীতি ও ত্রাস জাগরুক করে রাখ। পক্ষান্তরে, জান্নাতের প্রতিশ্রুত চিরস্থায়ী পুরস্কার ও নাজ-নেয়ামতের বিষয় দীর্ঘ সময়ব্যাপী ধ্যানমগ্নতার মাধ্যমে আপন হৃদয়-মনে এর প্রতি আকর্ষণ ও আশা সৃষ্টি করে রাখ। ভীতির চাবুক প্রয়োগ করে নিজকে সম্মুখপানে অগ্রসর করে চল। আশা-ভরসার সুনিয়ন্ত্রিত লাগাম ধরে সঠিক পথে বেগবান থাক। এর অনিবার্য ফলশ্রুতিতে তুমি এক বিশাল জগতের পুরস্কারে ভূষিত হবে ; সেই সাথে জাহান্নামের কঠিন ও মর্মস্তদ শাস্তি থেকেও পরিত্রাণ পেয়ে যাবে। এতদপ্রসঙ্গে জান্নাতবাসীদের পরম সুখময় জীবনের উপরও একটু দৃষ্টিপাত করে নাও-_উজ্জ্বল, সজীব ও দীন্তিমান হবে তাদের মুখমগ্ুল। সিলমোহরযুক্ত বিশুদ্ধ শরাব পান করানো হবে তাদের। চকচকে শ্বেত বর্ণের মোতি নির্মিত তাঁবুর ভিতর রক্তিম হীরকের সিংহাসনে আসন দেওয়া হবে। এর ভিতর সবুজ বর্ণের কারুকার্ষ-খচিত শয্যা থাকবে। পালক্কের উপর হেলান দিয়ে উপবিষ্ট থাকবে। তা” নহরের পার্থ স্থাপন করা হবে। মধু ও শরাবে ভরপুর হবে নহর। গোলাম-বালক ও খাদেমগণ সদা উপস্থিত থাকবে। শোভা পটিনাললাি দাফন ও সৌন্দর্য বৃদ্ধি করবে বড় বড় চক্ষু বিশিষ্টা উত্তম স্বভাবসম্পন্না বেহেশতী হুর রূপসীগণ ; যেন তারা ইয়াকুত ও প্রবাল-রত্ব। তাদেরকে পূর্বে না কোন মানুষ স্পর্শ করেছে, আর না কোন স্বিন। তারা জান্নাতের বিভিন্ন স্থানে চলাচল করবে। বিলাসভরে যখন তারা চলে তখন তাদের প্রত্যেককে বর্ণের চকচকে রেশমের পোষাক থাকবে। যা দেখলে নয়ন ঝলসে যায়। তাদের মস্তকোপরি মুক্তা ও প্রবাল-রত্বখচিত মুকুট থাকবে । মনোলোভা অভিমান, সুন্দর স্বভাব ও অপরূপ লাবণ্যে সুশোভিত থাকবে । কাজল-মাখা চোখ, মন-মাতানো সুগন্ধময় দেহ। বার্ঘক্য ও অভাব কোনদিন তাদেরকে স্পর্শ করবে না। ইয়াকৃত নির্মিত প্রাসাদে সুদর্শন তাঁবুর ভিতর সুরক্ষিত অবস্থায় তারা বসবাস করবে । এ সকল প্রাসাদ জান্নাতের উদ্যানের মধ্যবর্তী স্থানে স্থাপিত হবে। বেহেশতী হুরগণ হবে আনত দৃষ্টিসম্পন্না। তাদের ও জান্নাতবাসীগণের সম্মুখে আব-খোরা ও পান-পাত্র এবং পানকারীদের জন্য সুস্বাদু শুত্র বর্ণের তরল শরাবে পরিপূর্ণ পেয়ালাসমূহ পরিবেশিত হবে । তাদের আশেপাশে লুক্কায়িত-সুরক্ষিত মুক্তার ন্যায় বালকগণ ঘুরে বেড়াবে। এ হবে তাদের পুরস্কার আমলের বিনিময়ে ; যা দুনিয়াতে তারা করেছে। তারা নিরাপদ স্থানে থাকবে। উদ্যান, বাগ-বাগিচা ও নহরসমূহের মধ্যে এক উত্তম স্থানে সর্বশক্তিমান বাদশাহের সানিধ্যে অবস্থান করবে। এইখানেই তারা বিশ্বপ্রভূর দিকে তাকিয়ে থাকবে। তাদের মুখমণ্ডলে বেহেশতের সুখ চমকাতে থাকবে। কোনরূপ অপমান ও লাঞ্কনা তাদেরকে স্পর্শ করবে না বরৎ তারা পরম সম্মানিত বান্দা। তারা আপন প্রভুর নিকট হতে নানাবিধ উপটৌকন পেতে থাকবে। সর্বদা তারা যা-ই চাবে, তা-ই পাবে। তথায় তাদের থাকবে না কোন ভয় বা দুঃখ ক্লেশ। তারা থাকবে মৃত্যু থেকে নিরাপদ সুখ- বেহেশতী নহর থেকে অপরিবর্তনীয় স্বাদসম্পন্ন দুধ, সুস্বাদু সুরা, পরিশোধিত মধু। বেহেশতের যমীন রৌপ্যের। সুরকী প্রবাল-রত্বের। মাটি মুশকের। উত্তিদ জাফরানের। সুগন্ধময় ফুলের রস মেঘমালা হতে তাদের উপর বর্ষিত
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।