মুকাশাফাতুল-কুলুব ১৫৪ এবং তা দিয়ে কোর্তা (জামা) বানিয়ে পরিধান করলো, এ কোর্তা যতক্ষণ পর্যন্ত শরীর থেকে সে অপসারণ না করবে ততক্ষণ পর্যস্ত তার নামায কবুল হবে না। আল্লাহ্ তা'আলা এ ব্যাপারে একদম বেপরোয়া যে, তিনি এমন কোন ব্যক্তির নামা কবূল করবেন যে হারাম মালের কোর্তা পরিহিত অবস্থায় তা আদায় করেছে! মুসনাদে আহমদে হযরত ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত হয়েছে যে, যে ব্যক্তি দশ দেরহাম দিয়ে একটি কাপড় খরিদ করলো, এর মধ্যে যদি একটি দেরহামও হারাম থাকে এ পোষাক পরিহিত অবস্থায় তার নামায কবুল হবে না। অতঃপর তিনি দুই কানে অঙ্গুলি প্রবেশ করিয়ে বললেন, একথা যদি আমি হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট না শুনে থাকি, তবে আমার এ কর্ণদ্ধয় বধির হয়ে যাবে। বায়হাকী শরীফে আছে, যে ব্যক্তি জেনে-শুনে চুরির মাল খরিদ করে, সে ক্ষতি এবং গুনাহের মধ্যে চোরের সঙ্গে শরীক হয়ে গেল। মুসনাদে আহ্মদে বর্ণিত হয়েছে, কসম সেই সত্তার যার হাতে আমার জীবন-_-তোমাদের মধ্যে যদি কেউ দড়ি হাতে নিয়ে জঙ্গলে গিয়ে লাকড়ি কেটে পিঠে বোঝা বহন করে জীবিকা উপার্জন করে তা থেকে পানাহার করে, তবে এটা আল্লাহ্র নিষিদ্ধ ও হারাম খাদ্যে মুখ লাগানো থেকে অনেক উত্তম। ইবনে খুযাইমাহ ও ইবনে হাববানে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি হারাম মাল সঞ্চয় করে তা থেকে সদকা ও দান-খয়রাত করে, তার জন্য কোন সওয়াব নাই, উপরন্তু এ জন্যে আরও (গুনাহের) বোঝা হবে। ত্ববরানী শরীফে আছে, যে হারাম মাল উপার্জন করে তা দিয়ে (গোলাম খরিদ করে অথবা মুসলমন বন্দীকে) আযাদ করে, এসবকিছু তার জন্য (গুনাহের) বোঝা হবে। মুসনাদে আহমদ প্রভৃতি গ্রন্থে বর্ণিত হয়েছে, আল্লাহ্ তা'আলা তোমাদের মধ্যে যেরূপ রুজি বন্টন করেছেন, তেমনি আখলাক-চরিত্রও বন্টন করে দিয়েছেন। আল্লাহ্ তা'আলা দুনিয়া এমন ব্যক্তিকেও দেন, যাকে তিনি ভালবাসেন না আবার এমন ব্যক্তিকেও দেন, যাকে তিনি ভালবাসেন। পক্ষান্তরে দ্বীন কেবল এ ব্যক্তিকেই দান করেন, যাকে তিনি ভালবাসেন। আর যাকে &ঁ পবিত্র সত্তার কসম, যার মুঠোয় আমার প্রাণ__বান্দা ততক্ষণ পর্য্ত মুসলমান হতে পারে না, যতক্ষণ পর্যস্ত তার অন্তর ও জিহ্বা মুসলমান না হয়। এমনিভাবে বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না, যতক্ষণ পর্যন্ত তার প্রতিবেশী তার কষ্টদায়ক আচরণ থেকে নিরাপদ না হয়। সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ! তার কষ্টদায়ক আচরণ কি? তিনি বললেন, ধোকা এবং জুলুম। যে বান্দা হারাম উপার্জন করে এবং তা থেকে আল্লাহ্র রাস্তায় খরচ করে, এ খরচ কোনদিন কবুল হয় না। আর এ উপার্জিত সম্পদ যে কাজেই ব্যয়িত হবে, তাতে কোন বরকত হয় না। আর হারাম সম্পদ উপার্জন করে যা রেখে যাবে, তা দোযখের দিকে নিয়ে যাবে। বস্তৃতঃ আল্লাহ্ তা'আলা মন্দকে মন্দের দ্বারা মিটান না, বরং মন্দকে মোচন করতে হলে সৎ কাজে ব্যাপ্ত হতে হবে। নাপাকী দিয়ে নাপাকী দূর করা যায় না। এ ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে, কোন্ জিনিস মানুষকে বেশী দোযখে দাখেল করবে? তিনি বলেছেন জিহ্বা ও গোপনাঙ্গ। আরও জিজ্ঞাসা করা আল্লাহ্-ভীতি (তাকওয়া) এবং সদাচার। তিরমিযী শরীফে আছে, কেয়ামতের দিন বান্দাকে চারটি প্রশ্ন না করা পর্যস্ত তার কদম (জায়গা থেকে) নড়বে না £ এক-__জীবন কি কাজে শেষ করেছ? দুই_যৌবন কিসে ব্যয় করেছ এবং কোথায় খরচ করেছ? চার- স্বীয় ইলমের উপর কতটুকু আমল করেছ? বায়হাকী শরীফে আছে, দুনিয়া সজীব-সুন্দর ও অতীব আকর্ষণীয়। যে ব্যক্তি তা হালালভাবে উপার্জন করে হক ও সত্যের পথে ব্যয় করে, আল্লাহ্ তাকে সওয়াব দিবেন এবহ জান্নাতে প্রবেশ করাবেন। আর যে ব্যক্তি হারাম পশ্থায় উপার্জন করে না-হক ও অন্যায় পথে ব্যয় করে, আল্লাহ্ তাকে অপমান ও লাঞ্ছনার স্থানে নিক্ষেপ করবেন। আর যারা আল্লাহ্ ও রাসূলের রয়েছে। ইরশাদ হচ্ছে £
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।