Mukashafatul Qulub 02 — mukashafatul qulub 02
/ ২০৫
📝 লেখা 📖 পিডিএফ

১৪৮ বলে নিই। কিন্তু আযাবের ফেরেশতা আমাকে ছেড়ে দিতে অস্বীকার করলো। তৎক্ষণাৎ একটি আওয়ায আসলো--“একে ছেডে দাও ; সে এতীমের সাহায্য করেছে; এ সাহায্যের বিনিময়ে আমি তাখে মুক্তি দিলাম ।” অতঃপর আমি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম। বস্তৃতঃ সেদিন থেকেই আমি এতীমের প্রতি সাহায্য-সহযোগিতা ও দয়া প্রদর্শনে খুবই মনোযোগী হয়ে গেলাম। আলবী খান্দানের (হযরত ফাতেমার তরফে হযরত আলী রোধিঃ)র বংশধর) একজন বিত্তশালী লোক কয়েকটি কন্যা-সন্তান রেখে মারা যান। এদের মা-ও ছিলেন আলবী খান্দানের। স্বামীর মৃত্যুতে এ ভদ্র মহিলা এতীম শিশু-সন্তানদের নিয়ে বিপাকে পড়ে গেলেন। অভাব ও দারিদ্রের তাড়নায় সন্তানদের নিয়ে তিনি গৃহ থেকে বের হয়ে গেলেন। অনাবাদ এক মসজিদে সন্তানদেরকে রেখে রূজির অন্বেষায় শহরের একজন ধনী লোকের গৃহদ্বারে উপস্থিত হয়ে নিজের বৃত্তাত্ত অবস্থা বর্ণনা করলেন। লোকটি ছিল মুসলমান। কিন্তু মহিলার কথায় সে বিশ্বাস না করে বললো, তোমার এসব দাবী-দাওয়ার উপর সাক্ষী আনয়ন কর। মহিলা বললেন, আমি অত্র এলাকায় অপরিচিতা একজন মুসাফির স্ত্রীলোক ; আমার পক্ষে সাক্ষী পেশ করা সম্ভব নয়। ফলে লোকটি তাকে কোনরূপ সাহায্য-সহযোগিতা করলো না। অতঃপর সে ভদ্র মহিলা একজন মজুসীর (অগ্নিপূজক) নিকট গিয়ে নিজের _ অসহায়ত্বের কথা বললেন। মজুসী লোকটি তাঁর কথায় বিশ্বাস করলেন এবং সাহায্য-সহযোগিতায় আগ্রহান্বিত হলেন এবং নিজের এক কন্যাকে পাঠিয়ে মসজিদে অপেক্ষমান শিশুদেরকে আনয়ন করলো। মা ও এতীম শিশুদেরকে সযত্বে আপন গৃহে অবস্থানের ব্যবস্থা করে খুব সেবা-যত্র করতে লাগলো। এদিকে সেই মুসলমান লোকটি অর্ধরাতে স্বপ্ন দেখে__কিয়ামত কায়েম হয়ে গেছে, হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন শির মোবারকে হামদ প্রেশংসা)-পতাকা বহন করছেন আর সন্মুখেই তাঁর বৃহৎ একটি অতি সুন্দর প্রাসাদ। সে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলাল্লাহ! এ প্রাসাদটি করা জন্য? তিনি বললেন, একজন মুসলমানের জন্য। লোকটি বললো, আমিও তো একজন আল্লাহর একত্বে বিশ্বাসী মুসলমান। হুযুর বললেন, তুমি যে মুসলমান, এ কথার উপর সাক্ষী আনয়ন কর। লোকটি এ কথা শুনে ১৪৯ পশলা লা কুলুব কিংকর্তব্যবিমূঢ হয়ে গেল। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভদ্র মহিলার সাথে তার আচরণের কথা শুনালেন। ফলে, তার অন্তরে তীব্র আক্ষেপ ও অনুশোচনার উদ্রেক হলো। ঘুম থেকে জাগ্রত হয়েই সে ভদ্র মহিলার তালাশে বের হয়ে গেল। বহু তালাশের পর খোঁজ পেল যে, মজুসী লোকটি তাকে আশ্রয় দিয়েছে। সে মজ্সী লোকটিকে বললো, ভদ্র মহিলাটিকে আমার বাড়ীতে পাঠিয়ে দিন। কিন্তু সে অস্বীকার করে বললো, আমি কশ্মিনকালেও তীকে আমার এখান থেকে অন্যত্র দিবো না। কারণ, তার ওসীলায় আমার অফুরস্ত বরকত ও কল্যাণ নসীব হয়েছে। মুসলমান লোকটি বললো, এক হাজার স্বর্ণ মুদ্রার বিনিময়ে আমার ওখানে পাঠিয়ে দিন। এতেও সে অস্বীকার করলো। অতঃপর তার উপর সে জোর প্রয়োগ করতে চাইলো। তখন মজুসী বলতে লাগলো, তুমি যে উদ্দেশ্যে তাকে নিতে চাচ্ছো, আমি সেজন্যে তোমার অপেক্ষা আরও বেশী হকদার। তৃমি ম্বপ্রে যে প্রাসাদটি দেখেছো, সেটি আমারই জন্যে তৈরী করা হয়েছে। তুমি আমার উপর মুসলমান হওয়ার গর্ব প্রকাশ কর? আল্লাহ্র কসম! আমি এবং আমার পরিজন সকলেই সেই রাত্রিতে ঘুমানোর পূর্বেই মুসলমান হয়ে গেছি এবং আমিও সে স্বপ্ন দেখেছি, যা তুমি দেখেছো । রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আলবী খান্দানের মহিলাটি এবং তার সন্তানরা কি তোমার ঘরে আছে? আমি বলেছি_ হ্যা, ইয়া রাসূলাল্লাহ! তখন তিনি বলেছেন, এ প্রাসাদটি তোমার এবং তোমার পরিজনের জন্য। অতঃপর সে মুসলমান নিরাশ হয়ে চলে গেল। তখন তোর মনে কি পরিমাণ দুঃখ ও আফসুস যে ছিল তা একমাত্র আল্লাহ্‌ পাকই জানেন।

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।