মুকাশাফাতুল_ ১৪৪ তফসীরে কুরতুবী কিতাবে এ আয়াতের তফসীর প্রসঙ্গে উল্লেখিত হয়েছে যে, দর্ভ-অহংকারভরে পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করার উদ্দেশ্যে এরূপ করা হারাম। এমনিভাবে যে সকল পুরুষ জুতা পায়ে মাটির উপর সশব্দে (আঘাত হানার ন্যায়) চলে, বস্তৃতঃ এরূপ চলাও হারাম। কেননা, প্রকৃতপক্ষে এটা অহংকার ও আত্মাভিমানেরই অন্তর্ভৃস্ত। আর তা মস্ত বড় গুনাহ্। অধ্যায় £? ৬৭ এতীমের প্রতি দয়া এবং তাদের প্রতি অন্যায়-উৎপীড়ন না করা বুখারী শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন £ “আমি এবং এতীমের অভিভাবক বেহেশতে এভাবে থাকবো__ অতঃপর শহাদত অঙ্গুলি ও মধ্যমা অঙ্গুলি একত্র করে দেখিয়েছেন এবং দুইয়ের মাঝে কিছুটা ফাঁক রেখেছেন” মুসলিম শরীফে হাদীস বর্ণিত হয়েছে, “নিজ আত্মীয় হোক বা না হোক, যদি কেউ এতীম-অনাথের অভিভাবকত্ব গ্রহণ করে, তবে আমি এবং সে জান্নাতে এভাবে থাকবো-_- অতঃপর শাহাদত ও মধ্যমা অঙ্গুলিদ্বয় একত্র করে দেখিয়েছেন।” “বাষ্যার কিতাবে বর্ণিত হয়েছে, “যে ব্যক্তি এতীমের অভিভাবক হকে- সে এতীম তার আত্মীয় হোক বা না হোক__ সে এবং আমি জান্নাতে এই রকম একসঙ্গে থাকবো--অতঃপর দুটি অঙ্গুলি একত্র করে দেখিয়েছেন। অনুরূপ, যে ব্যক্তি তিন কন্যার লালন-পালনের জন্য পরিশ্রম করবে, সে জান্নাতে প্রবেশ করবে এবং তার জন্য আল্লাহ্র রাস্তায় এমন জিহাদকারী ব্যক্তির সওয়াব রয়েছে, যে জিহাদরত অবস্থায় রোযাদার ও গোটা রাত নামায আদায়কারী ছিল।” ইবৃনে মাজাহ্ শরীফে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি তিনজন এতীমের লালন-_ পালন করবে, সে এ ব্যক্তির ন্যায় সওয়াব পাবে, যে গোটা রাত নামায আদায়কারী, দিনে রোযাদার এবং সকাল-সন্ধ্যা আল্লাহ্র পথে তলোয়ার উত্তোলন করে জিহাদরত ছিল। আমি এবং সে ব্যক্তি জান্নাতে ভাই-ভাই থাকবো, যেমন এ দুই অঙ্গুলি,_-এ কথা বলে শাহাদত ও মধ্যমা অঙ্গুলিদ্বয় একত্র করে দেখিয়েছেন। তিরমিযী শরীফে বর্ণিত হয়েছে যে, যে ব্যক্তি মুসলমানদের মধ্য হতে ১০
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।