অধ্যায় ৪ ৬৬ অহংকার ও আত্মগর্কের কুৎসা ও অনিষ্টকারিতা আল্লাহ্ তা'আলা আমাকে, তোমাকে এবং জগতের সকলকে দুনিয়া- আখেরাতের কল্যাণ নসীব করুন। এ কথা স্মরণ রেখো যে, অহংকার (অর্থৎ সৎগুণাবলীতে অন্যের তুলনায় নিজকে শ্রেম্ট মনে করা-_একে “তাকাববুরও বলা হয়) ও আত্ম-গর্ব (অর্থাৎ অন্যের দিকে লক্ষ্য না করে নিজকে মহতি গুণের অধিকারী বলে ধারণা করা-_-একে “উজ্বও বলা হয়) এমন দুই নিকৃষ্ট স্বভাব যে, এরা যাবতীয় ইবাদত-বন্দেগী ও নেক আমলকে ৎস করে দেয়। উপরন্ত বহু অসৎ স্বভাবেরও উৎপত্তি ঘটায়। বস্ততঃ মানবের দুর্ভাগ্যের জন্য এতটুকুই যথেষ্ট যে, সে কল্যাণকর বিষয়াবলী ও সদুপদেশমূলক কথাবার্তার প্রতি কর্ণপাত না করে সেগুলোকে অগ্রাহ্য করে দেয়। আল্লাহ্র প্রিয় বান্দাগণ বলেছেন, লজ্জা ও অহংকারের মাঝখানে ইল্ম বরবাদ হয়ে যায়। উচু প্রাসাদের সাথে যেমন বন্যা-স্রোতের সংঘর্ষ হয়, তেমনি অহংকারের সাথে ইল্মেরও হয়ে থাকে। হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন £ “যার অন্তরে সরিষার দানা পরিমাণও অহংকার থাকবে, সে বেহেশতে প্রবেশ করতে পারবে না।” তিনি আরও ইরশাদ করেছেন £ “যে ব্যক্তি অহংকার ও দ্ভভরে পরিহিত পোষাক টেনে চলবে, আল্লাহ্ পাক তার প্রতি (রহমতের) দৃষ্টি করবেন না।” তন্বজ্ঞানীগণ বলেছেন, দস্ত-অহংকারের সাথে রাজত্বও টিকতে পারে না। আল্লাহ্ তা'আলা পবিত্র কুরআনে অহংকার ও ধ্বংস-অনাচারকে একত্র উল্লেখ করেছেন। ইরশাদ হয়েছে £ | ১৪১ ৪৯৮ 5 পা পটে ভি ঠে টি পতি ৫ পাটি পা ও পার টিলা 12 এ ৯1৮১৮ ০১০০১১৯০ ৯১১5 ৮৮০ 2৮৪1 131 55 পা পাটা পা পা কা 2 ৮1১১৮৮৮৪ টি ০১০১১) “এই আখেরাতে আমি তাদের জন্য নির্ধারিত করি, যারা দুনিয়াতে গ্রদ্ধত্য ও অনাচার চায় না।” (কাসাস £ ৮৩) আরও ইরশাদ হয়েছে £ 2১2 ৪৮৫55555545 ৩০ ৮০৪ ০১৯১১) এই 2 2৯১৪ ০৭ ৮৯৮ ৪৮০৮ ,আমি এমন লোকদেরকে আমার নিদর্শনাবলী থেকে বিমুখ করে রাখবো, যারা পৃথিবীতে অহংকার করে।” আ'রাফ ৪ ১৪৬) জনৈক তত্বজ্ঞানী বলেছেন, আমি অহৎকারীদেরকে দেখেছি, তাদের প্রত্যেকের অবস্থাই বিগড়ে গেছে। অর্থাৎ যে নেআমতের উপর দম্ভ করতো, তা ছিনিয়ে নেওয়া হয়েছে। জাহেয্ বলেছেন, কুরাইশীদের মধ্যে মাখযুম গোত্র, উমাইয়াহ্ গোত্র আরও অন্যান্য কতক আরবীয় লোক অর্থাৎ জাফর ইবনে কেলাব এবং যুরারাহ্ ইবনে আদী' গোত্রের লোকেরা অহৎকারী। আর পারস্যের রাজারা তো অন্যদেরকে গোলাম এবং নিজেদেরকে মালিক মনে করে। আব্দুদ্দার গোত্রের একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল--তৃমি খলীফার কাছে যাও না? সে উত্তর করেছে, আমি মনে করি _তথাকার গমনপথে যে পুলটি রয়েছে, সেটি আমার মর্যাদার বোঝ বহন করতে পারবে না। হাজ্জাজ ইবনে আরতাতকে কেউ বলেছিল-_তুমি জামাআতে শরীক হও না? সে বলেছে, সবজি বিক্রেতাদের (ন্নিপর্যায়ের) সাথে আমাকে দীড়াতে হবে। বর্ণিত আছে, একদা হযরত ওয়ায়েল ইবৃনে হুজ্র হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলে তিনি তাকে এক খণ্ড জমি দান করলেন এবং মুআবিয়া (রাযিঃ)-কে তা পৃথক করে লিখে দেওয়ার জন্য বললেন। হযরত মুআবিয়া (রাযিঃ) দ্বি-প্রহরের প্রচণ্ড গরমের মধ্যে
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।