লকুলুৰ ১২৪ দার সেখানেই "নামায কায়েম করা"র কথা বলা হয়েছে। কিন্তু মুনাফিকদের অবস্থা বর্ণনা প্রসঙ্গে নামাযের বিষয় এভাবে উল্লিখিত হয়েছে £ ১26: নর রায়ান না ৫ ১৯৯৮০ ৮৫০৯০০ ০১০ ০৯০ ৫১১১) ও ০৯১৭৩ ১৯১৯৪ “অতএব, বড় সর্বনাশ এ সকল নামাযীর জন্য, যারা নিজেদের নামাযকে ভুলে থাকে।” মোউন £ ৪,৫) অর্থাৎ, মুনাফেকদেরকে শুধু নাম মাত্র নামায পাঠকারী বলা হয়েছে। করা হয়েছে। এর তাৎপর্য হচ্ছে এই যে, নামায অনেকেই পড়ে, কিন্ত নামায কায়েমকারীর সংখ্যা খুবই নগণ্য। গাফলত ও অবহেলাভরে নামায পাঠকারীরা কেবল প্রথানুরূপ আমল করে যায়, তারা এ বিষয় আদৌ চিন্তা করে না যে, আমার নামায আল্লাহ্র দরবারে গ্রহণযোগ্য হবে কিনা। হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন “তোমাদের মধ্যে অনেক নামাধী এমন রয়েছে, যাদের নামাযের মাত্র এক তৃতীয়াংশ বা এক চতুর্থাংশ বা এক পঞ্চমাংশ বা এক ষষ্ঠাংশ__-এভাবে এক দশমাংশ পর্যস্ত উল্লেখ করেছেন--আমলনামায় লেখা হয় । অর্থাৎ নামাযের মধ্যে যে ক্ষুদ্রাংশে আল্লাহ্ তা'আলার দিকে মন নিবিষ্ট থাকে, কেবল সেই ক্ষুদ্র অংশটুকু কবুল হওয়ার যোগ্য হয়। হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন £ “যে ব্যক্তি হুযূরে কাল্ব অর্থাৎ একাগ্রতা সহকারে দুই রাকাত নামায পড়ে, সে সদ্যপ্রসৃত সন্তানের ন্যায় নিষ্পাপ হয়ে যায়। বস্তৃতঃ আল্লাহ্র দরবারে নামায কেবল তখনই গ্রহণযোগ্য হতে পারে, যখন একমাত্র আল্লাহ্ তা'আলার ধ্যানে নিজেকে নিমজ্জিত করে নামায পড়া হবে। যদি এরূপ নাহয় ; বরৎ নামাযের মধ্যে নানাবিধ চিন্তা ও অহেতুক কল্পনার অবতারণা হয়, তবে এর দৃষ্টান্ত হবে এরূপ,__ বাদশাহর দরবারে কেউ স্বীয় অপরাধের ক্ষমা প্রার্থনার মানসে দ্বারপ্রান্তে দণ্ডায়মান হলো, ঠিক যে সময় বাদশাহ্ উপস্থিত হলেন, তখন ক্ষমা প্রার্থনাকালে যদি সে এদিক সেদিক তাকাতে থাকে অথবা অন্যমনস্ক হয়ে থাকে, তবে বাদশাহ তার ৯২৫ বি প্রার্থনা কতটুকু কবুল করবেন? বাদশাহ্র প্রতি তার ধ্যান ও মনোযোগ যতটুকু, তার আবেদন বা প্রার্থনাও ঠিক ততটুকু কবুল করা হবে। নামাযের বিষয়টিও ঠিক তদ্রপ ; অন্যমনস্ক হয়ে অবহেলা ভরে নামায পড়লে, তা আল্লাহ্র দরবারে কবৃল হবে না। স্মরণ রেখো, নামাযের উদাহরণ হচ্ছে ওলীমার ন্যায় ; বাদশাহ লোকদিগকে ওলীমার দাওয়াত দিচ্ছেন, রাজকীয় দাওয়াত, আয়োজনও তদ্রপ-_নানা প্রকার সুস্বাদু খাদ্য ও পানীয় দ্রব্যের সমাহার। অনুরূপ, আল্লাহ্ তা'আলা লোকদেরকে নামাযের প্রতি আহ্বান করেছেন এবং এতে রয়েছে সর্বপ্রকার আমল ও যিকির। সুতরাৎ নামাযের মাধ্যমে আল্লাহ্র ইবাদত করা মূলতঃ সর্ববিধ ইবাদতের আস্বাদ গ্রহণ করা। মনে কর, নামাযের আমলসমূহ সুস্বাদু খাদ্যদ্রব্যাদি আর যিকির বা তসবীহসমূহ সুমিষ্ট পানীয় বস্ত। বর্ণিত আছে, নামাযের মধ্যে বার হাজার খাছলত বা গুণ-বিশেষণ রয়েছে এবং তৎসমুদয় গুণাবলীকে মাত্র বারটি খাছলতের মধ্যে জমা করে দেওয়া হয়েছে। সুতরাং যে ব্যক্তির নামাযের প্রতি আসক্তি আছে এবং বাধ হাজার খাছলত বা গুণাবলী সম্বলিত নামায পড়তে চায়, সে যেন বারটি খাছলতকে হদয়ঙ্গম করে পরিপূর্ণভাবে অন্তরে গেথে নেয়। এভাবে নামায পড়লে, তবে সে নামাযই হবে কামেল ও মুকাম্মাল নামায। তন্মধ্যে ছয়টি খাছলত নামায আরম্ভ করার পূর্বের সাথে সম্পর্কিত আর ছয়টি খাছলত নামাযের ভিতরগত বিষয়ের সাথে সম্পর্কিত। প্রথমোক্ত ছয়টি খাছলত হলো £ এক, ইলম £ হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন £ ইলম সহকারে যদি স্বল্প আমলও করা হয়, তবে তা জাহালতের বা অজ্ঞতার অধিক আমলের চেয়ে বহুগুণে শ্রেষ্ঠ। দুই, উযু £ হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হচ্ছে, “উযু ব্যতীত নামায হয় না।” তিন, লেবাস £ আল্লাহ্ তা'আলা বলেন £ ৬০০টি পা 2 পে টিপ পালার ক পঠ ০৪ ১৪০০০ ৮৫ ১5 ৯৬৪9 19১১.
— পৃষ্ঠা ৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।