Mukashafatul Qulub 02 — mukashafatul qulub 02
/ 205
📝 Text 📖 PDF

অধ্যায় ৪ ৪৮ নামাযের গুরুত্ব ও ফযীলত আল্লাহ্‌ তা'আলা বলেন £ ক ০5 গত পট পাপা পা? ০০০৪৫ 0৩০০১৪৮০14০ 5 2৯2০1 ০2 ফরয।” (নিসা £ ১০৩) রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন £ “পাচ ওয়াক্ত নামায আল্লাহ্‌ তা'আলা বান্দার উপর ফরয করেছেন, যে ব্যক্তি সেগুলোর হক আদায় করবে এবং হাল্কা মনে করে বরবাদ করবে না, তার জন্য আল্লাহ্‌র নিকট প্রতিশ্রুতি রয়েছে যে, তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যে তা না করবে, তার জন্য আল্লাহ্‌র নিকট কোন প্রতিশ্রুতি নাই। ইচ্ছা করলে তাকে শাস্তি দিতে পারেন আর ইচ্ছা করলে তাকে বেহেশৃতেও প্রবেশ করাতে পারেন।” তিনি আরও ইরশাদ করেন £ “পাচ ওয়াক্ত নামাযের উদাহরণ হচ্ছে এরূপ যে, তোমাদের কারও বাড়ীর সম্মুখে যদি একটি স্বচ্ছ নহর থাকে এবং তাতে প্রচুর পানিও থাকে, সেখানে দৈনিক পাচবার যদি সে গোসল করে, তবে কি তার শরীরে সামান্যতম ময়লাও অবশিষ্ট থাকবে? সাহাবায়ে কেরাম বললেন £ না, সামান্যতম ময়লাও অবশিষ্ট থাকবে না। হুযূর বললেন £ গাচ ওয়াক্ত নামাযও ঠিক তত্রপ ; অর্থাৎ পানির দ্বারা যেমন শরীরের ময়লা দূর হয়ে যায়, নামাযের দ্বারাও ঠিক তেমনি মানুষ পাপের ময়লা হতে স্বচ্ছ-পবিত্র হয়ে যায়।' হাদীস শরীফে আরও ইরশাদ হয়েছে £ “নামাজ এক ওয়াক্ত থেকে অপর ওয়াক্তের মধ্যবর্তী সময়ে কৃত পাপসমূহের জন্য কাফ্ফারা স্বরূপ

— Page 6 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.