১১৬ স্থায়ী রাখেন। আর যদি এরা সংকীর্ঘ-হৃদয় হয়ে যায়, তবে তা অন্যদেরকে দিয়ে দেন। হযরত আবূ হুরাইরাহ্ (রোযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা কি জান_ জঙ্গলের বাঘ হুংকার দিয়ে কি বলে? সাহাবীগণ আরজ করলেন, আল্লাহ্ ও রাসূলই উত্তম জানেন। তিনি বললেন, বাঘ বলে, আয় আল্লাহ্! আমি যেন কোন সংলোকের উপর চড়াও (হামলা) না করি। হযরত আলী (রাযিঃ)-সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন £ “তোমাদের কারও যদি কোনকিছুর প্রয়োজন বা সমস্যা দেখা দেয়, তবে সেটা সমাধানের জন্য জুমারাতে ব্হস্পতিবারে) ভোর-সকালে রওনা হও এবং ঘর থেকে বের হওয়ার সময় সূরা আলি- ইমরানের শেষ কয়েকখানি আয়াত, আয়াতুল-কুরসী, সুরা কদর ও সূরা ফাতেহা পড়ে নাও। কেননা, এতে দুনিয়া ও আখেরাতের সকল মকসূদ পুরণ হয়।” হযরত আব্দুল্লাহ্ ইবৃনে হাসান ইবনে হাসান (রাহিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, “একদা আমার কোন একটি প্রয়োজনে আমি হযরত উমর ইবনে আব্দুল আযীয (েহঃ)-এর খেদমতে হাজির হয়েছিলাম । আমাকে দেখেই লোক পাঠিয়ে দিবেন (আমি তত্ক্ষণাৎ আপনার হুকুম পালনার্থে কাজ করে দিবো)। আমি আল্লাহ্র সম্মুখে বড় লঙ্জিত হই, যখন দেখি-_আপনি স্বয়ং আমার দরজায় উপস্থিত হয়েছেন।” ইবনে হাববান ও হাকেম (েহঃ) রেওয়ায়াত করেছেন যে, একদা এক ব্যক্তি হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হয়ে বললো £ ইয়া রাসূলাল্লাহ! আমি বড় গুনাহ করে ফেলেছি; আমার জন্যে কি কোন তওবা আছে? হুযুর জিজ্ঞাসা করলেন, তোমার মা জীবিত আছেন? লোকটি বললো, না। হুযূর জিজ্ঞাসা করলেন, তোমার খালা জীবিত আছেন? লোকটি বললো, হা। হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন, তুমি তোমার খালার সাথে সদ্যবহার কর। ১১৭ শে ১21515-8৬ ইরশাদ করেন £ “সদ্যবহারের বিনিময়ে সদ্যবহার করার নাম ছেলা-রেহ্মী বা আত্মীয়তা রক্ষা করা নয়, বরং প্রকৃত ছেলা-রেহ্মী হচ্ছে, আত্মীয়তা ছেদনকারীর সাথে আত্মীয়তা অটুট রাখা ।” হযরত আলী (োযিঃ) বলেন, এ সত্তার কসম যিনি দুনিয়ার সকল আওয়াজ শুনেন, যে কোন ব্যক্তি যদি কারও মনে আনন্দ দিতে পারে অর্থাৎ তাকে সন্তষ্ট করতে পারে, আল্লাহ্ তা'আলা এই আনন্দ দানের বিনিময়ে বান্দার জন্য 'লুতফ ও মেহেরবানী সৃষ্টি করেন। যে কোন মুসীবতে সে পতিত হলে "আল্লাহ্র মেহেরবানী, তার প্রতি উচু স্থান থেকে নি্নপানে প্রবাহিত পানির ন্যায় দ্রুত ধাবিত হয় এবং তার মুসীবত এমন তাড়িয়ে দেয়। হযরত আলী (রাযিঃ) আরও বলেছেন, নীচ ও অযোগ্য লোকের কাছে নিজের প্রয়োজন অন্বেষণ অপেক্ষা গোটা প্রয়োজনটিই ভুলে যাওয়া আরও সহজতর বিষয়। তিনি আরও বলেছেন যে, কারও কাছে নিজের প্রয়োজনের তাগিদে বারবার যেয়ো না। কেননা, গোবৎস গাভীর স্তন্যপানে সীমা অতিক্রম করলে তাকে শিং মেরে দেয়। জনৈক আরবী কবি বলেছেন, যার সারমর্ম হচ্ছে, যতদিন তোমার সামর্থ ও সুযোগ আছে, অন্যের উপকার ও কল্যাণ সাধনে অবহেলা করো না। তোমার প্রতি আল্লাহ্র করুণা ও অনুগ্রহের কথা স্মরণ কর-_তোমাকে তিনি অন্যের প্রতি এহ্সান ও অনুগ্রহ করার যোগ্য করেছেন এবং তোমাকে অপর থেকে অনেপক্ষ ও অমুখাপেক্ষী রেখেছেন। অপর একজন বলেছেন, নিজের শক্তি সামর্থ অনুযায়ী মানুষের কল্যাণ সাধন ও অভাব দূরীকরণে ব্যাপ্ত থাক। কেননা, এতে তোমার জীবনের এ দিনগুলোই হবে সর্বোৎকৃষ্ট দিন। হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, “দুসতবাদ এ ব্যক্তির জন্য যার হাতকে আল্লাহ্ তা'আলা মানবের কল্যাণের নিমিত্ত কবুল করে নিয়েছেন। আর ধ্বংস এ ব্যক্তির যার হস্তে মানুষের ক্ষতিই সাধিত হয়।” ০০০
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।