মু গাশাফাতু ুলুব ১১০ বহন করা তোমার দায়িত্ব।” নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এক দেরহাম পরিমাণ দানের সওয়াব একশত দেরহামের সওয়াবকেও অতিক্রম করে গেছে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলাল্লাহ! তা কি করে? তিনি বললেন, “এক ব্যক্তির নিকট প্রচুর পরিমাণ মাল-সম্পদ আছে, সে এক পার্শ থেকে একশত দেরহাম দান করলো। অপরদিকে একজন অভাবী লোকের নিকট মাত্র দুই দেরহাম আছে, তন্মধ্য থেকে সে একটি দেরহাম দান করে দিল।” হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন £ ভিক্ষুক বা প্রার্থী আবৃদারকারী)-কে কখনও ফিরিয়ে দিও না। কিছু দিতে না পার-_অস্ততঃপক্ষে একটি ক্ষুর হলেও তাকে দাও। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন £ “সাত শ্রেণীর লোককে আল্লাহ্ তা'আলা এমন দিনে (অর্থাৎ হাশরের দিন) আরশের নীচে ছায়াতলে স্থান দিবেন, যেদিন এ ছাড়া আর কোন ছায়া থাকবে না। তাদের মধ্যে এক শ্রেণীর লোক তারা, যারা এমন গোপনে দান-খয়রাত করে যে, বাম হাত পর্যস্ত টের করতে পারে না যে, তাদের ডান হাত কি করছে।” ত্ববরানী শরীফের এক রেওয়ায়াতে বর্ণিত হয়েছে যে, “সতকাজে মানুষকে বিপর্যয় ও প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করে, গোপন সদৃকা আল্লাহ্র রোষ নির্বাপিত করে এবৎ আত্মীয়তার সংরক্ষণ আয়ু বর্ধিত করে। বস্ততঃ প্রতিটি নেক কাজই সদৃকা। দুনিয়াতে যারা সৎ আখেরাতেও তারা সৎ, পক্ষান্তরে দুনিয়াতে যারা অসৎ আখেরাতেও তারা অসৎ। বেহেশতে সংলোকেরাই প্রথম প্রবেশ করবে।” মুসনাদে আহমদ গ্রন্থে বর্ণিত হয়েছে যে, এক সাহাবী জিজ্ঞাসা করেছেন- সদৃকা কি? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ “বহু গুণ অতিরিক্ত সওয়াব যে আমলটির, সেটিই সদৃকা-_আল্লাহ্র কাছে আরও অধিক সওয়াব রয়েছে” অতঃপর এ আয়াত তেলাওয়াত করলেন £ এর পা পে তাঙ্রণা ৫ ঠা পার পা পাপা পট কপাতা॥ ৮৮9 ০:৫0 পি ঙ্তা ৮৩৫ ৩৬০৩ ০ 4৪০৪৪ ৩১৮১৪ ১। ০১০১১০৪০১1১ ০৯৪ “কে আছে, যে আল্লাহকে করজ দিবে উত্তম করজ দেওয়া, অতঃপর রি ুকাশাফাতুল-কুলব আল্লাহ একে তার জন্য বর্ধিত করে দিবেন বহুগুণে ।” (বাকারাহ্ £ ২৪৫) আরজ করা হলো, ইয়া রাসূলাল্লাহ্! সর্বোত্তম সদৃকা কোনটি? তিনি বললেন, অভাবীকে গোপনে যা দান করা হয় আর নিজের অভাব -অনটন সত্বেও কষ্ট সহ্য করে যা দিয়ে অপরের সাহায্য করা হয়। অতঃপর এ আয়াত তিলাওয়াত করলেন £ কার্ট লি সিল পতি দি গং রা পপ চি কটি 2 2৯১5 ১০০০০ ০১১৪ 5৫৯৯ ৩০১৩ ৩-৩১1৪৭-৩ ৩ 4৫টি ক পা লা এটি পার পা পাপা হি ০5 22৩৪৪ ৪ ৮1৮2০ “তোমরা যদি সদৃকাসমূহ প্রকাশ্যে প্রদান কর সে-ও ভাল কথা। আর যদি এতে গোপনীয়তা অবলম্বন কর এবং দরিদ্রদেরকে দিয়ে দাও, তবে তোমাদের জন্য অতি উত্তম।” (বোকারাহ্ £ ২৭১) হাদীস শরীফে আছে, কোন মুসলমান বিবস্ত্র কোন মুসলমানকে পোষাক দান করলে আল্লাহ্ তা'আলা তাকে বেহেশতের সবুজ পোষাক পরিধান করাবেন। কোন অভুক্ত মুসলমানকে খাদ্য খাওয়ালে আল্লাহ্ তা'আলা তাকে বেহেশতের ফল খাওয়াবেন। আর যদি কোন মুসলমান পিপাসার্ত কোন মুসলমানকে পানি পান করায়, তবে আল্লাহ্ তা'আলা তাকে বেহেশতের সিল-মোহরযুক্ত খোশবৃদার শরাব পান করাবেন। হাদীস শরীফে আছে, মিসকীনকে দান করলে যে ক্ষেত্রে এক সদৃকার সওয়াব লাভ হয়, গরীব অভাবী আত্মীয়কে দান করলে দ্বিগুণ সওয়াব হয়_এক, সদৃকার, দ্বিতীয়, আত্মীয়তার বন্ধন রক্ষা করার। এক সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলাল্লাহ্! উত্তম সদৃকা কোন্টি? নবীজী বলেছেন, তোমার যে আত্মীয় তোমার সাথে গোপনে শক্রতা পোষণ করে, তাকে দান করা উত্তম সদৃকা। বর্ণিত আছে, যে ব্যক্তি একটি দুগ্ধবতী পশু (উচ্ট্রী, গাভী, ছাগল প্রভৃতি) অপরকে এই মর্মে দান করে যে, সে এ থেকে দুধ পান করবে এবং পরে তা ফিরিয়ে দিবে, অথবা কেউ যদি অপরকে খণ দেয় কিংবা সফরসাথীকে কেউ যদি হাদিয়া-উপহার পেশ করে, তবে এতে একটি গোলাম আযাদ করার সওয়াব হবে।
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।